দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে সফর, ১৪৪৮ হিজরি | রাত ৮:২৯
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১
সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ
সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...
দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক
সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
লিড নিউজশিক্ষাশ্যামনগরসাতক্ষীরা জেলা

ঘুষের কোটি টাকা বদহজম, একটি সংগঠনকে দেয়া হচ্ছে ১০ লক্ষ টাকা !

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ১৬, ২০২০
সেপ্টেম্বর ১৬, ২০২০ ০ কমেন্ট 524 ভিউস

হাবিবুর রহমান, শ্যামনগর থেকে: সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কোটি টাকা ঘুষ আদায়ের বিষয়টি ধামাচাপা দিতে দৌড় ঝাপ শুরু করেছে সংশ্লিষ্টরা। সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত চলে তাদের মধ্যে আলোচনা। মঙ্গলবার দিনভর শিক্ষা অফিসের কর্মকর্তারা একটি শিক্ষক সংগঠনের অফিসে ধর্নায় বসেছিল।

তথ্যানুসন্ধানে জানা যায়, উপজেলা শিক্ষা অফিসের টিও আক্তারুজ্জামান সহ ৫ জন কর্মকর্তা ১৯১ টি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন খাতের বরাদ্ধ থেকে কোটি টাকার অর্থ বাণিজ্য করেছে। বিষয়টি সংবাদপত্রে প্রকাশ হলে নড়ে চড়ে বসে উপরিমহল। জেলা সহকারি শিক্ষা অফিসার (এডিপিও) আবু হেনা মোস্তফা কামালকে তদন্তের দায়িত্ব দেন। আজ বুধবার তার তদন্তে শ্যামনগরে আসার কথা। এদিকে এই ইস্যুকে সামনে রেখে নিজেদের অপকর্ম ঢাকতে তৎপর হয় অভিযুক্ত ৫ কর্মকর্তা। তারা মঙ্গলবার সকাল নয়টায় শ্যামনগরের উপজেলা সদরে অবস্থিত একটি শিক্ষক সংগঠনের কার্যালয়ে যায় এবং রাত নয়টা অবধি ম্যারাথন বৈঠক চলে।

সংগঠনটির কর্মকর্তারা শিক্ষা কর্মকর্তাদের কাছে অভিযোগ করে বলেন কোটি টাকা দূর্নীতি করেছেন। আমাদের সংগঠনের ভবন নির্মানের জন্য ১০ লক্ষ টাকা দিতে হবে। অন্যাথায় আজ বুধবারের তদন্ত অনুষ্ঠানে হাজির হয়ে কোটি টাকা ঘুষ আদায়ের বিষয় ফাঁস করে দেব। সকাল নয়টায় শুরু হয়ে দুপুরে লাঞ্চের জন্য ঘন্টাখানেক বিরতি দিয়ে আবারও আলোচনা শুরু হয়ে তা চলে রাত নয়টা পর্যন্ত। সভায় সিদ্ধান্ত হয় উপজেলা শিক্ষা কর্মকর্তা আজ বুধবার সকাল দশটার মধ্যে ঘুষের কোটি টাকা থেকে ১০ লক্ষ টাকা প্রদান করবেন অন্যথায় তদন্ত অনুষ্ঠানে স্বাক্ষ্য প্রমাণসহ হাজির হয়ে কোটি টাকার দূনীতি ফাঁস করে দেয়া হবে।

এদিকে ঘুষের কোটি টাকার অনেকটা বদহজম হয়েছে। ঘুষের কোটি টাকা আদায় এবং তা ভাগাভাগি নিয়ে উপজেলা শিক্ষা অফিসার আক্তারুজ্জামানের সাথে সহকারী শিক্ষা অফিসার এর মধ্যে বিরোধ তৈরি হয়। এক পর্যায়ে চার সহকারী শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার আক্তারুজ্জামানের বিরুদ্ধে শ্যামনগর থানায় গত ৯ সেপ্টেম্বর বুধবার নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়রী করেন। শিক্ষা কর্মকর্তা আক্তারুজ্জামান তাদেরকে নারী দিয়ে মিথ্যা মামলায় জড়াতে পারেন।

আলোচনা সভায় ৪ শিক্ষা অফিসারের সাধারণ ডায়রী তুলে নেয়ার সিদ্ধান্ত হয়। পরে তারা স্থানীয় থানায় যায় জিডি তুলে নিতে। কিন্তু অফিসার ইনচার্জ তাদেরকে জানায়, জিডি তোলা যায় না। মিমাংসা হয়ে থাকলে স্টাম্পে আপোষ নামা তৈরি করে নিয়ে আসেন। এদিকে ঘুষের কোটি টাকা থেকে বিভিন্ন সেক্টরে ভাগ দিতে হচ্ছে। ফলে ঘুষের টাকা বদ হজম হচ্ছে শিক্ষা কর্মকর্তাদের।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগর শিক্ষা কর্মকর্তা আক্তারুজ্জামানের ১৪ লক্ষ টাকা ঘুষ বানিজ্য !
পরবর্তী পোস্ট
খুলনায় অস্থির পেঁয়াজের বাজার !

রিলেটেড পোস্ট

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...

আগস্ট ৪, ২০২৬

দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

শ্যামনগরের ডিমওয়ালা মা মাছ বিলুপ্তির পথে

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting