দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৩:১৪
নকশা বহির্ভূত ভাবে পৌরসভায় ৫ তলা ভবন নির্মাণ...
দেবহাটা ইউসিসিএর নির্বাচন শান্তিপূর্নভাবে সম্পন্ন: মন্টু চেয়ারম্যান নির্বাচিত
এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
ভাত চুরির অভিযোগ থেকে আজমুলের মৃত্যু: ৬০ ঘণ্টা...
সখিপুর ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন...
আশাশুনিতে একের পর এক মামলা দিয়ে হয়রানির অভিযোগ:...
ভেজাল খাদ্য ও পণ্যের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স...
দেবহাটায় শিশুশ্রম মুক্ত ঘোষনা করলেন অতিরিক্ত জেলা প্রশাসক
দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় শ্যামনগরে এমপি গাজী...
কালিগঞ্জে ‘মানবতার সেবায় রক্তের সন্ধানে’ সংগঠনের নতুন কমিটি...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খুলনা

খুলনায় অস্থির পেঁয়াজের বাজার !

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ১৬, ২০২০
সেপ্টেম্বর ১৬, ২০২০ ০ কমেন্ট 464 ভিউস

মেহেদী হাসান, খুলনা প্রতিনিধি: ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণার পর খুলনাসহ সারাদেশে পেঁয়াজের দাম লাগামহীনভাবে বেড়েছে। এক রাতের ব্যবধানেই নগরীর বিভিন্ন বাজারে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ৩০-৪০ টাকা। রপ্তানি বন্ধের ঘোষণার অজুহাতে ব্যবসায়ীরা দাম বাড়িয়েছে বলে অভিযোগ ক্রেতাদের।

বুধবার (১৬ সেপ্টেম্বর) নগরীর বিভিন্ন খুচরা বাজার ঘুরে দেখা যায়, গতসোমবারের তুলনায় পেঁয়াজের দাম প্রায় দ্বিগুণ। খুচরা বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০-১২০ টাকা। গতকালও যা বিক্রি হয়েছে ৬০-৬৫ টাকা। আমদানিকৃত পেঁয়াজের দাম কেজি প্রতি ৬০-৬৫ টাকা। ছিল কেজি প্রতি ৪০-৪৫ টাকা।

পাইকারি বাজার ঘুরেও দেখা যায় একই চিত্র। সোমবার আমদানিকৃত পেঁয়াজ বিক্রি হয়েছে ৩৮-৪০ টাকা, মঙ্গলবার তা বিক্রি হচ্ছে ৪৬/৫০ টাকা। আর সোমবার দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৫৫-৫৮ টাকা, মঙ্গলবার তা ৬৫-৬৮ টাকায় বিক্রি হচ্ছে।

ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণার পরদিনই বাজারে পেঁয়াজের দামের এমন উর্দ্ধগতি। মাত্র এক সপ্তাহের ব্যবধানেই দ্বিগুণ হয়েছে পেঁয়াজের দাম।

ক্রেতাদের অভিযোগ, পাইকারি থেকে খুচরা পর্যায়ে পেঁয়াজের দামের ব্যবধান অনেক। সরকারের যথাযথ মনিটরিংয়ের অভাবে পাইকারি থেকে খুচরা বাজারে দামের ব্যবধানটা এত বেশি হয়েছে। তাদের আশঙ্কা, গেল বছরের পেঁয়াজের দামের মত অবস্থা হয়তো সৃষ্টি হতে চলেছে।

দৌলতপুর বাজারে ক্রেতা মাসুম বিল্লাহ বলেন, এভাবে পেঁয়াজের দাম বাড়তে থাকলে পরিস্থিতি খুবই খারাপ হবে। ইতোমধ্যে পেঁয়াজ নিয়ে সাধারণ মানুষের ভেতর আতঙ্ক তৈরি হয়েছে। অবিলম্বে সরকারকে ভারত নির্ভরতা কমিয়ে বিকল্প দেশ খোঁজা উচিত। না হলে প্রতি বছর একই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে।

অপর এক ক্রেতা রুমানা আক্তার (রানু) বলেন, বাংলাদেশ যেদিন ইলিশ রপ্তানি করল সেদিনই ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিল। এতে তিনি ক্রুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক খুচরা ব্যবসায়ী বলেন,পাইকারি বাজারে পেঁয়াজের দাম বাড়ায় আমাদেরও দাম বাড়াতে হয়েছে। ভারত পেঁয়াজ রপ্তানি ব্ন্ধ করায় আমাদের দেশে দাম বেড়েছে। তবে এক রাতের ব্যবধানে কিভাবে এত দাম বাড়লো তার কোন সদুত্তোর তিনি দিতে পারেননি।
পেঁয়াজ আমদানিকারক ইসমাঈল হোসেন বলেন, ভারতে বন্যার কারণে পেঁয়াজের দাম কিছুটা বেড়েছিল। কিন্তু সেই কারণে পূর্ব ঘোষণা ছাড়াই পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়ার কোন কারণ দেখিনা। এটা তাদের দাম বৃদ্ধির কৌশলও হতে পারে।

জানা যায়, ভারতের সঙ্গে আমদানি বাণিজ্য শুরুর পর থেকে ২৫০ মার্কিন ডলারে পেঁয়াজ আমদানি হয়ে আসছে। ভারতের নাসিকে বন্যার কারণে সেখানে পেঁয়াজের দাম বেড়ে গেছে। এতে রফতানিকারকরা স্থানীয় বাজার দর হিসাবে ৭৫০ ডলারের নিচে বাংলাদেশে পেঁয়াজের রফতানি করবে না। এ কারণে তারা পেঁয়াজের রফতানি সাময়িক বন্ধ করে দিয়েছে।

এদিকে দেশের বাজারে পেঁয়াজের মূল্য বৃদ্ধির কারণে সাধারণ মানুষের যাতে কষ্ট না হয়, পাশাপাশি বাজার স্থিতিশীল করার জন্য সরকার গত রবিবার থেকে ট্রেডিং কর্পোরেশান অব বাংলাদেশ (টিসিবি)র মাধ্যমে খোলা বাজারে ৩০ টাকা দরে পেঁয়াজ বিক্রি শুরু করে। কিন্তু পেঁয়াজের উর্দ্ধমূল্যের লাগাম টানতে তা বাজারে কোন প্রভাব ফেলতে পারেনি।

উল্লেখ্য, গত দুই সপ্তাহ আগেও পেঁয়াজের বাজার স্বাভাবিক ছিল। প্রতি কেজি পেঁয়াজ ৩০-৩৫ টাকা দরে বিক্রি হয়। এখন তা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের প্রেক্ষিতে দেশের পেঁয়াজের বাজার স্বাভাবিক রাখতে সরকার তুরস্ক থেকে ১ লাখ টন পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নিয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ঘুষের কোটি টাকা বদহজম, একটি সংগঠনকে দেয়া হচ্ছে ১০ লক্ষ টাকা !
পরবর্তী পোস্ট
চট্টগ্রাম বাকলিয়া-চকবাজারে নিষিদ্ধ টমটম স্টেশন’এ কোটি টাকার ব্যবসা !

রিলেটেড পোস্ট

ভাত চুরির অভিযোগ থেকে আজমুলের মৃত্যু: ৬০ ঘণ্টা...

সেপ্টেম্বর ২১, ২০২৬

সেপ্টেম্বর ১৪, ২০২৬

সরকারি সরবরাহে ওষুধ, তবু বাইরে থেকে কিনছেন রোগীরা

সেপ্টেম্বর ৮, ২০২৬

খুমেকের ক্যান্টিনে ‘অদৃশ্য’ হাত, মিলছে না মালিকের হদিস

সেপ্টেম্বর ৭, ২০২৬

খুলনায় ডাবের দামে পুড়ছে পকেট

সেপ্টেম্বর ৫, ২০২৬

রোগী যায় সরকারি হাসপাতালে, পরীক্ষা করতে হয় ক্লিনিকে

আগস্ট ৩০, ২০২৬

মুক্তিযুদ্ধের ইতিহাস পাশ কাটানোর অপচেষ্টা: বরকত উল্লাহ বুলু

আগস্ট ২৯, ২০২৬

খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা

আগস্ট ৬, ২০২৬

খুলনায় জমি দখল, চাঁদাবাজি ও হুমকির অভিযোগে সংবাদ...

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting