দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ১০:২০
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

গুলিস্তানে বিস্ফোরণ: সেবাদানকারী সংস্থার উদাসীনতার সুযোগ নেন ভবনমালিক-ব্যবসায়ী

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১০, ২০২৩
মার্চ ১০, ২০২৩ ০ কমেন্ট 363 ভিউস

জাতীয় ডেস্ক:

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে গত ৭ মার্চ বিকেলে একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে এ পর্যন্ত ২৩ জনের প্রাণহানি খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও অনেকে। আশপাশের ভবন ও স্থাপনাও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিস্ফোরণের ঘটনায় অবহেলার অভিযোগ এনে ‘বিস্ফোরক দ্রব্য আইনে’ মামলা করেছে পুলিশ।

মামলার এজাহারে বলা হয়েছে, গ্যাস, বিদ্যুৎ, স্যুয়ারেজসহ বিভিন্ন সেবাদানকারী সংস্থা, নির্মাণ ও ব্যবসায়ের লাইসেন্স দেওয়া কর্তৃপক্ষের কিছু কর্মকর্তা-কর্মচারীর লোভ, উদাসীনতা ও অবহেলার সুযোগ নিয়ে ভবনের মালিক এবং ব্যবহারকারীরা অপরাধজনক কাজ করেছেন। এর ফলে এতগুলো মানুষের প্রাণহানি হয়েছে।

শুক্রবার (১০ মার্চ) বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান জাগো নিউজকে মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় অবহেলার অভিযোগ এনে বৃহস্পতিবার (৯ মার্চ) দিনগত রাতে মামলা করা হয়েছে। এ মামলার বাদী উপ-পরিদর্শক (এসআই) পলাশ সাহা। মামলায় অজ্ঞাতপরচিয় ব্যক্তিদের আসামি করা হয়েছে।’

ওসি বলেন, ‘অবহেলার অভিযোগে ৩০৪(ক) ধারায় মামলাটি করা হয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে, ভবনের গ্যাস সংযোগ ও নকশাসহ কী কী গাফিলতি রয়েছে। ভবন মালিকসহ সংশ্লিষ্টদের কোনো দায় আছে কি না, তাও তদন্ত করা হচ্ছে।’

মামলায় এজাহার উল্লেখ করা হয়েছে, প্রাথমিকভাবে জানা গেছে, গ্যাস, বিদ্যুৎ, স্যুয়ারেজসহ বিভিন্ন সেবাদানকারী সংস্থা, নির্মাণ ও ব্যবসায়ের লাইসেন্স দেওয়া কর্তৃপক্ষের কিছু কর্মকর্তা-কর্মচারীর লোভ, উদাসীনতা ও অবহেলার সুযোগ নিয়ে ভবনের মালিক এবং ব্যবহারকারীরা অপরাধজনক কাজ করেছে। যার ফলে এতগুলো প্রাণহানি ও মালামাল ধ্বংস হয়েছে।

এতে বলা হয়, ক্ষতিগ্রস্ত ভবনটি যথাযথ বিল্ডিং কোড মেনে তৈরি করা হয়নি। ভবনের আন্ডারগ্রাউন্ড/বেইজমেন্ট তৈরির অনুমোদনও ছিল না। তাছাড়া অবৈধভাবে নির্মাণ করা বেইজমেন্টকে বাণিজ্যিক কাজে ব্যবহারের কোনো অনুমতি না থাকা সত্ত্বেও তা নির্মাণসামগ্রী মজুত ও বিক্রি করার কাজে ব্যবহার করা হয়েছে।

‘এক সময় বাণিজ্যিকভাবে সরবরাহ করা গ্যাস লাইনে পরিচালিত কুইন্স ক্যাফের রান্নাঘরটিকেই বিভিন্ন রি-কনস্ট্রাকশন, ইন্টেরিয়র ডেকোরেশন করে সেখানে সরবরাহকৃত গ্যাসের লিকেজজনিত সমস্যা, পয়োবর্জ্যে সৃষ্ট গ্যাস নিষ্কাশন ও সুব্যবস্থাপনার কোনো সুযোগ না রেখেই ভবনের মালিক এবং ব্যবহারকারীরা অর্থের লোভে, অবৈধভাবে বেইজমেন্ট ও গ্রাউন্ড ফ্লোরকে ব্যবহার করে আসছিলেন।’

এদিকে, বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় দুই ভবন মালিকসহ তিনজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (৯ মার্চ) তাদের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তাদের দুদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে বিস্ফোরণের হতাহতের ঘটনায় অপমৃত্যু মামলা করে পুলিশ।

গত ৭ মার্চ বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে গুলিস্তানের সিদ্দিকবাজারের নর্থসাউথ রোডে সাততলা ভবনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় এ পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও শতাধিক মানুষ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
জনগণের মুক্তির আন্দোলন সিলেট থেকে শুরু হবে: মির্জা ফখরুল
পরবর্তী পোস্ট
মেগা প্রকল্প পরিদর্শনে যোগ হচ্ছে ড্রোন

রিলেটেড পোস্ট

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting