দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ২:২৯
সাতক্ষীরায় এতিম শিশুদের মধ্যে ছাত্রদলের মশারি ও কয়েল...
তালায় খাদ্যবান্ধব কর্মসূচির ১৭ বস্তা চাল মেম্বারের বাড়ি...
সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রশিবিরের কুইজ প্রতিযোগিতার পুরস্কার...
বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়
পাটলেকেশ্বরী কালী মন্দিরে শ্রী শ্রী গনেশ পূজা অনুষ্ঠিত
সাতক্ষীরা ডিসি অফিসের বারান্দা থেকে বাইক চুরি
সাতক্ষীরায় পুলিশ সুপার আবু সালেহের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ে...
কালিগঞ্জে মেমো-চালান ছাড়াই সার পাচারের অভিযোগ
কালিগঞ্জে প্লাস্টিকের ব্যবহার হ্রাস ও পরিবেশবান্ধব বিকল্প নিয়ে...
দেবহাটার হাদিপুরে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
নির্বাচিত খবরসাতক্ষীরা জেলা

গম কেলেঙ্কারিতে ছয়জনের বিরুদ্ধে দুদকের মামলা

কর্তৃক kobirubel.satnadee জুন ২৮, ২০২০
জুন ২৮, ২০২০ ০ কমেন্ট 543 ভিউস

নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সরকারি বরাদ্দের কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) প্রকল্পের ৪০ টন সরকারি গম আত্মসাৎ করে পাচারের ঘটনায় মামলা করেছে দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়। দুদুক খুলনা কার্যালয়ের উপ-সহকারি পরিচালক নীলকমল পাল বাদী হয়ে ছয় জনকে আসামী করে শনিবার মামলাটি দায়ের করা হয়েছে।
মামলার আসামীরা হলেন, কালিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিরাজ হোসেন খান, উপজেলার তারালী ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য শহিদুল ইসলাম, চম্পাফুল ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য আব্দুল গণি, সাতক্ষীরা শহরের ইটাগাছা গ্রামের বায়ের সরদারের ছেলে ট্রাক চালক লিয়াকত সরদার, কালিগঞ্জের নলতা শরিফ এলাকার মৃত. কামরুল হুদার ছেলে ব্যবসায়ী আব্দুল খালেক, চোরাই গম ক্রেতা পাটকেলঘাটা থানা সদরের আনন্দ মোহন সাধুর ছেলে ব্যবসায়ী গোবিন্দ সাধু।

আরও পড়ুন

প্রতারনা, জালিয়াতি ও দূর্নীতির কারখানা দিবা-নৈশ কলেজ
গভর্নিং বডিকে পাশ কাটিয়ে লক্ষ লক্ষ টাকার অপচয়

দুদুক খুলনা কার্যালয়ের উপ-সহকারি পরিচালক নীলকমল পাল জানান, সরকারি প্রকল্পের গম যোগাসাজোশ করে আতœসাতের উদ্দশ্যে পাচারের ঘটনায় দুর্ণীতি দমন আইনে শুক্রবার রাতে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ১৪। তারিখ ২৭.০৬.২০ ইং। মামলায় প্রাথমিকভাবে প্রকল্প কর্মকর্তা, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও ক্রেতাসহ ছয়জনকে আসামী করা হয়েছে। মামলার তদন্তকালে যাদের নাম আসবে তাদেরও মামলায় অন্তভূক্ত করা হবে।
অনুসন্ধানে জানা গেছে, কালিগঞ্জ উপজেলার নলতা এলাকার অব্দুল্লাহর ছেলে ব্যবসায়ী শহিদুল ইসলাম, একই এলাকার বাবলু মাস্টার, আরশাদ আলী, খলিলুর রহমান খলিল, নুর আব্দুল ও খালিদ হোসেনসহ আটক সিন্ডিয়কেটটি বসন্তপুর খাদ্য গুদাম থেকে গম, ধান ও চাল ক্রয়-বিক্রয় নিয়ন্ত্রণ করে। এদের মধ্যে অধিকাংশই ডিও ব্যবসায়ী। এই সঙ্গে জড়িত রয়েছে কালিগজ্ঞের বসন্তপুর খাদ্য গুদাম কর্মকর্তা মিলন বিশ^াসও।
প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুরে সদরের আলীপুর চেকপোষ্ট এলাকা ও শুক্রবার বিকেলে পাটকেলঘাটা থানা সদরের পাটকেলঘাটা থানা সদরের মুকুন্দ ফ্লাওয়ার এন্ড ডাল মিল থেকে প্রায় ৪০ টন সরকারি গম পাচারকালে উদ্ধার করে সাতক্ষীরা ডিবি পুলিশ। এর মধ্যে আলীপুর চেকপোষ্ট এলাকা থেকে ৩২৬ বস্তা (১৯ মেট্রিকটন ৫৬০ কেজি) ও পাটকেলঘাটা থানা সদরের মুকুন্দ ফ্লাওয়ার এন্ড ডাল মিল থেকে ৩২৯ বস্তা (১৯ মেট্রিকটন ৭৪০ কেজি) অবৈধ গম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গমের মূল্য ১২ লাখ ১৮ হাজার ৩০০ টাকা। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে চারজনকে গ্রেফতার করে সদর থানায় সাধারণ ডায়েরী করা হয়। এরপর ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয় ইউপি সদস্য শহিদুল ইসলাম, আব্দুল গণি, ট্রাক চালক লিয়াকত সরদার, ব্যবসায়ী আব্দুল খালেককে।
গত বৃহস্পতিবার (২৫) জুন কালিগঞ্জ খাদ্য গুদাম থেকে ৪৫ টন ৫০০ কেজি সরকারি গম ডেলিভারি দেওয়া হয়েছে বলে জানিয়েছে কালিগঞ্জের বসন্তপুর খাদ্য গুদাম কর্মকর্তা মিলন বিশ্বাস। তবে পুলিশ প্রায় ৪০ টন সরকারি গম উদ্ধার করলেও সাড়ে ৫টন গম উদ্ধার করতে পারেনি।
বসন্তপুর খাদ্য গুদাম কর্মকর্তা মিলন বিশ্বাস জানান, বাকি সাড়ে ৫টন গম রতনপুর ইউনিয়নের ইউপি সদস্য আহসান হাবিব দুইটি ডিও লেটারের মাধ্যমে উত্তোলন করে ওই দিন নিয়ে গেছেন। ঘটনায় তার জড়িত থাকার বিষয়টি তিনি অস্বীকার করেন।
এর আগে গত ২৭ মে তারিখে একইভাবে পাচারকালে ৪৮ মেট্রিকটন গম উদ্ধার করে পুলিশ। সে ঘটনায়ও দুদকের পক্ষ থেকে ছয়জনকে আসামী করে মামলা দায়ের করা হয়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
টাকা নিয়ে ভোট থেকে সরে দাঁড়ানো নোমান জাপার পদ হারালেন
পরবর্তী পোস্ট
দেবহাটায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় এতিম শিশুদের মধ্যে ছাত্রদলের মশারি ও কয়েল...

সেপ্টেম্বর ১৭, ২০২৬

তালায় খাদ্যবান্ধব কর্মসূচির ১৭ বস্তা চাল মেম্বারের বাড়ি...

সেপ্টেম্বর ১৭, ২০২৬

সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রশিবিরের কুইজ প্রতিযোগিতার পুরস্কার...

সেপ্টেম্বর ১৭, ২০২৬

বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়

সেপ্টেম্বর ১৭, ২০২৬

পাটলেকেশ্বরী কালী মন্দিরে শ্রী শ্রী গনেশ পূজা অনুষ্ঠিত

সেপ্টেম্বর ১৬, ২০২৬

সাতক্ষীরা ডিসি অফিসের বারান্দা থেকে বাইক চুরি

সেপ্টেম্বর ১৬, ২০২৬

সাতক্ষীরায় পুলিশ সুপার আবু সালেহের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ে...

সেপ্টেম্বর ১৬, ২০২৬

সাতক্ষীরার তালায় নকল সার-কীটনাশক তৈরির অভিযোগে সাব-ডিলার আটক,...

সেপ্টেম্বর ১৬, ২০২৬

দুর্নীতি সন্ত্রাস মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়তে চান বিএনপি...

সেপ্টেম্বর ১৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting