দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি | সন্ধ্যা ৭:১০
শ্যামনগরে সরকারি কাজে চাঁদাদাবীর অভিযোগ জামায়ত নেতার বিরুদ্ধে ...
সাতক্ষীরায় টিআরসি পদে চাকরি পেলেন ৩৭ জন
ধর্মীয় শিক্ষক না থাকার কারণে দুই শিক্ষা প্রতিষ্ঠানে...
কলারোয়া বিএনপি নেতা তুহিনের সংবাদ সম্মেলন
কালিগঞ্জে মুদি দোকানে আগুন লেগে ব্যাপক ক্ষতি
আশাশুনিতে ঘের লুটপাট অগ্নি সংযোগ ও যুবদল নেতাকে...
আশাশুনির বাঁকড়ায় সড়কের গাছ কেটে আত্মসাৎ ও বনায়নের...
একটি ফুলের তোড়া
মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত কর প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
লিঙ্গ ন্যায়সঙ্গত নেতৃত্ব, অন্তর্ভুক্তিমুলক শাসন এবং শান্তিপূর্ন সামাজিক...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

গণমাধ্যমের স্বাধীনতা বিপন্ন : ডা. জাহিদ

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১৩, ২০২৩
মার্চ ১৩, ২০২৩ ০ কমেন্ট 348 ভিউস

জাতীয় ডেস্ক:

রাষ্ট্রক্ষমতা দখল করে বর্তমান সরকার দেশের মানুষের ওপর ফ্যাসিবাদী কায়দায় জুলুম চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান এজেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, দেশে গণমাধ্যমের স্বাধীনতা এখন পুরোপুরি বিপন্ন। সাংবাদিকরা সত্য লিখতে গেলে, আর সেই সত্য সরকারের বিপক্ষে গেলে হয় গণমাধ্যম বন্ধ করে দেয়া হচ্ছে, না হয় সাংবাদিকদের ওপর জুলুম-নির্যাতন নেমে আসছে।

সোমবার (১৩ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে দৈনিক দিনকাল পত্রিকা বন্ধের প্রতিবাদে গণতন্ত্র ফোরাম আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব বলেন। গণতন্ত্র ফোরামের সভাপতি ইব্রাহিমের সভাপতিত্বে ও ইসমাইল হোসেন সিরাজীর সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির মিডিয়া সেলের সদস্য কাদের গনি চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমত উল্লাহ, সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রাশেদুল হক।

ডা. জাহিদ বলেন, বর্তমান সরকারের শাসনামলে পঞ্চাশ জনেরও বেশি সাংবাদিককে হত্যা করা হয়েছে। বহু সম্পাদক ও সাংবাদিককে দেশান্তরি হতে হয়েছে। সাংবাদিকদের বিরুদ্ধে দেওয়া হয়েছে খুনের মামলা। সরকারের দুর্নীতি, লুটপাট, গুম-খুনের কথা চেপে রাখতেই কিছু গণমাধ্যম বন্ধ করে দেওয়া হচ্ছে। তিনি বলেন, দেশে চরম দুঃসময় চলছে। রাজনৈতিক দলের নেতাকর্মী, মানবাধিকার কর্মী, রাজনৈতিক বিশ্লেষক ও গণতন্ত্রের পক্ষে সোচ্চার মানুষেরা গুম-খুনের শিকার হচ্ছেন। কেউ কেউ চিরতরে হারিয়ে যাচ্ছেন।

বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, দেশের মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই ফয়সালা হবে। ফয়সালা রাজপথেই হতে হবে। এ সরকার কোনো অবস্থায়ই পদত্যাগ করবে না। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার সরকারকে বিদায় করবো। সংসদ বিলুপ্ত হবে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে। জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।

তিনি বলেন, বিএনপি হচ্ছে গণমানুষের দল। জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষণা দিয়ে বসে থাকেননি, অস্ত্র হাতে রণাঙ্গনে মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন। খালেদা জিয়া গণতন্ত্রের জন্য লড়াই করেছেন এবং স্বৈরাচারকে বিদায় করে জনগণের ভোটে বারবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন।

আওয়ামী লীগের উদ্দেশে বিএনপির এ নেতা বলেন, সরকার সবসময় মুখে গণতন্ত্রের কথা বলবে। কিন্তু গণতান্ত্রিক শাসন কখনোই করেনি। এ সরকারের আমলে যত সংবাদপত্র বন্ধ, যত সাংবাদিক নির্যাতিত-নিপীড়িত এবং নিহত হয়েছেন, অন্য কোনো সরকারের আমলে তা হয়নি।

তিনি বলেন, মামলায় জামিন পাওয়া যে মানুষের অধিকার, সেই অধিকার থেকেও বঞ্চিত করা হচ্ছে আইন-আদালতকে ব্যবহার করে। আইন-আদালত কোনো অবস্থাতেই তাদের নিজস্ব গণ্ডিতে চলতে পারে না।

জাহিদ বলেন, ২০১৪ সালের নির্বাচনে মানুষ ভোট দিতে যায়নি। আমরা দেখেছি- বিভিন্ন চার পায়ের প্রাণী ভোটকেন্দ্রে ছিল। ২০১৮ সালে ভোটের প্রয়োজনই হয়নি, আগের রাতে ভোটবাক্স ভরে ফেলেছে, বেআইনিভাবে নির্বাচিত হয়েছেন। আজকে ক্ষমতা দখল করে বেআইনিভাবে দেশকে শাসন করছেনন। জনগণের ওপর শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীই নয়, দলীয় বাহিনীও অত্যাচার-নির্যাতন করছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ড. খন্দকার মোশারফের প্রশ্ন: পর্যাপ্ত খাদ্যপণ্য মজুদ থাকলে মূল্যবৃদ্ধি হচ্ছে কেন?
পরবর্তী পোস্ট
জাহাঙ্গীরকে আবারও গাজীপুরের মেয়র পদে চান ৬১ কাউন্সিলর

রিলেটেড পোস্ট

হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু, এপর্যন্ত প্রাণহানি...

মে ১৬, ২০২৬

কুমিল্লায় পথে পথে মানুষের ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী

মে ১৬, ২০২৬

হামে আরও ৭ শিশুর মৃত্যু, এ পর্যন্ত মৃত্যু...

মে ১৪, ২০২৬

রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা

মে ১৩, ২০২৬

আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী

মে ১৩, ২০২৬

সেভ দ্য রোডের পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মে ৯, ২০২৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা...

মে ৪, ২০২৬

মে দিবস: শিকাগো থেকে ঢাকা- শ্রমের মর্যাদা ও...

এপ্রিল ৩০, ২০২৬

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু

এপ্রিল ২৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting