দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৪:১৬
সাতক্ষীরায় আনন্দমুখর পরিবেশে বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় ও সদস্য...
বাল্যবিবাহ প্রতিরোধে সাতক্ষীরা শহরে মোবাইল কোর্ট পরিচালনায় জরিমানা
শ্যামনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারি জমি...
তালায় মাছ চুরি সন্দেহে হাত-পা ভেঙে ও কুপিয়ে...
সুন্দরবনে নিষিদ্ধ অভয়ারণ্যে যৌথ অভিযান: নৌকাসহ ৩ জেলে...
দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে শামীম হত্যাকান্ডের ঘটনায়...
আশাশুনিতে জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা বৈঠক
পাটকেলঘাটায় দুর্গাপূজায় অসহায়দের পাশে দাঁড়ালেন কেশব কুমার সাধু
সাতক্ষীরায় আলোচিত জাকারিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের...
সাতক্ষীরার বাজার কোলকাতায় রয়েল চাইনিজ এন্ড পার্টি সেন্টারের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খুলনা

খুলনার সড়ক ও নৌপথ ফের সচল

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ২২, ২০২২
অক্টোবর ২২, ২০২২ ০ কমেন্ট 543 ভিউস

খুলনা ব্যুরো: খুলনায় দুই দিনের গণপরিবহন ও লঞ্চ ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে প্রত্যাহার করা হয়েছে ২৪ ঘণ্টা ট্রলার বন্ধের সিদ্ধান্তও। শনিবার (২২ অক্টোবর) বিকেল থেকে ঘাটে ট্রলার চলাচল শুরু হয়। এর আগে দুপুর থেকে গণপরিবহন ও লঞ্চ বিভিন্ন রুটে ছেড়ে যায়। ফের সচল হয়েছে খুলনার সড়ক ও নৌপথ।

খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক এসএম শফিকুল আলম মনা অভিযোগ করে বলেন, খুলনায় বিভাগীয় সমাবেশ ঠেকানোর জন্য এই ধর্মঘট ডাকা হয়েছিল। যাতে নেতা-কর্মীরা সমাবেশস্থলে আসতে না পারেন। তবে কোনো বাধাই নেতা-কর্মীদের সমাবেশে আসা ঠেকাতে পারেনি। সকল বাধা অতিক্রম করে নেতা-কর্মীরা সমাবেশ সফল করেছেন। খুলনার সমাবেশে জনস্রোত সৃষ্টি হয়েছে। সমাবেশ শেষ এখন তারা আবার সব চালু করেছে। এই ধর্মঘটে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়ে।

খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন বিপ্লব বলেন, মালিকরা দুই দিন পরিবহন ধর্মঘট ডাকে। সেই ধর্মঘটে শ্রমিকরাও একাত্মতা প্রকাশ করে। শুক্রবার সকালে শুরু হওয়া এই ধর্মঘট চলে শনিবার দুপুর পর্যন্ত। দুপুরে পরিবহন চলাচল শুরু হয়। এখন বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

রূপসা ঘাট মাঝি সমিতির সাধারণ সম্পাদক শাহাদাৎ ব্যাপারী বলেন, আজ (শনিবার) সন্ধ্যায় খুলনা জেলা প্রশাসকের সঙ্গে মাঝি সমিতি, পরিবহন সংশ্লিষ্টদের বৈঠক হয়। বৈঠকে আমাদের দাবির বিষয়ে আশ্বাস দেওয়া হলে সন্ধ্যা থেকে রূপসা ঘাট থেকে নৌকা, ট্রলার চলাচল শুরু হয়। এখন যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, বেতন বৃদ্ধিসহ ১০ দফা দাবিতে আমরা ৪৮ ঘণ্টার ধর্মঘট ডেকেছিলাম। শুক্রবার রাতে মালিক-শ্রমিক পক্ষের বৈঠকে আগামী ৩০ অক্টোবরের মধ্যে দাবি মেনে নেওয়ার আশ্বাসে শনিবার সকাল থেকে লঞ্চ ধর্মঘট প্রত্যাহার করা হয়। তবে সকালে যাত্রী না থাকায় দুটি লঞ্চ ছেড়ে যায়নি। দুপুর থেকে রাত পর্যন্ত চারটি লঞ্চ বিভিন্ন রুটে ছেড়ে গেছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
জনগণের ন্যায়সঙ্গত দাবি হামলা করে দাবিয়ে রাখা যায় না- ফখরুল
পরবর্তী পোস্ট
জীবিত ব্যক্তিকে মৃত বানিয়ে বয়স্কভাতার কার্ড দিলেন অন্যজনকে 

রিলেটেড পোস্ট

শহরের কোলাহল পেরিয়ে কাশফুলের রাজ্যে প্রিয়জনের সঙ্গে খুলনাবাসী

অক্টোবর ১১, ২০২৬

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমান অস্ত্র ও...

অক্টোবর ৮, ২০২৬

খুলনায় এলজিইডির ৪৯ কোটি টাকার টেন্ডার বর্জনের হুঁশিয়ারি...

অক্টোবর ৫, ২০২৬

খুলনায় পর্দা উঠল ২৮তম জাতীয় ক্রিকেট লিগের

অক্টোবর ৩, ২০২৬

৪ হাজার ২৬১ কোটির রেলপথ, গন্তব্যে ছুটছে মাত্র...

সেপ্টেম্বর ২৮, ২০২৬

খুলনা মেডিকেলে বিভাগীয় প্রধান নিয়োগের প্রতিবাদে ইন্টার্নদের কর্মবিরতি

সেপ্টেম্বর ২৬, ২০২৬

ডাম্পিং গ্রাউন্ড না থাকায় গ্যারেজে পড়ে নষ্ট কোটি...

সেপ্টেম্বর ২৪, ২০২৬

ভৈরবের ভাঙনে ঘরহারা মানুষ, এবার মেয়েদের বিয়েতেও বাধা

সেপ্টেম্বর ২৩, ২০২৬

ভাত চুরির অভিযোগ থেকে আজমুলের মৃত্যু: ৬০ ঘণ্টা...

সেপ্টেম্বর ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting