দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে সফর, ১৪৪৮ হিজরি | রাত ৩:২৫
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১
সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ
সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...
দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খুলনাশিক্ষা

খুলনায় শতভাগ বই পাওয়া নিয়ে শঙ্কা

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ৩১, ২০২২
ডিসেম্বর ৩১, ২০২২ ০ কমেন্ট 485 ভিউস

মেহেদী হাসান, খুলনা থেকে: শেষ হলো আরেকটি শিক্ষাবর্ষ। নতুন বছর মানেই নতুন ক্লাস, আর নতুন বইয়ের উৎসব। নতুন বইয়ের ঘ্রাণে শিক্ষার্থীদের বাঁধভাঙা উচ্ছ্বাস। উৎসব আমেজে নতুন বই হাতে পাওয়ার লোভে বছরের প্রথম দিনটির জন্য অপেক্ষায় থাকে সারাদেশের কয়েক কোটি শিক্ষার্থী। যেন শুধুই নতুন বছরের প্রথম দিনের ক্ষণ গণনা। ওই দিন দেশজুড়ে চলবে বই উৎসব। নতুন বই হাতে নিয়ে নতুন স্বপ্নের বীজ বুনবে শিক্ষার্থীরা। নতুন বইয়ের গন্ধে মাতোয়ারা শিক্ষার্থীর উচ্ছ্বাস ছুঁয়ে যাবে শিক্ষক অভিভাবকদেরও। তবে এবার বছরের প্রথম দিনে সারা দেশের প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীদের হাতে উৎসব করে বিনা মূল্যের পাঠ্যবই তুলে দেওয়ার উদ্যোগ নিলেও সব বই পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে শিল্পনগরী খুলনায়।
গত বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) পর্যন্ত খুলনায় আসেনি প্রাথমিকের ৭০ শতাংশ ও মাধ্যমিকের ৫০ শতাংশ বই। ০১ জানুয়ারি সকাল ১০টায় খুলনা সিএমবি কলোনির মডেল স্কুলে বই উৎসব অনুষ্ঠিত হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, খুলনায় ১ হাজার ৫৭১টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। বইয়ের চাহিদা রয়েছে ১০ লাখ ৬৫ হাজার ২৩১টি। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ৩ লাখ ৪৮ হাজার ৩৪১টি বই এসেছে। বাকি বইগুলো দু-একদিনের মধ্যে চলে আসবে। চাহিদার বিপরীতে প্রায় ৩০ শতাংশ বই এসেছে। অন্যদিকে, মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা ৪২০টি ও ১৩৬টি মাদ্রাসা রয়েছে। বইয়ের চাহিদা রয়েছে ২৯ লাখ। পর্যন্ত চাহিদার অর্ধেক এসেছে। ফলে বই উৎসবে খালি হাতে ফিরতে হতে পারে অনেক শিক্ষার্থীকে। সরবরাহের ধীর গতির কারণে শিল্পনগরী খুলনায় এসেছে প্রাথমিক পর্যায়ের মাত্র ৩০ শতাংশ আর মাধ্যমিক পর্যায়ের ৫০ শতাংশ বই। তবে দু-একদিনের মধ্যে সব বই এসে পৌঁছাবে বলে আশাবাদী শিক্ষা কর্মকর্তারা।
সংশ্লিষ্টদের তথ্যমতে, দেশে উৎসব করে বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দেওয়ার রেওয়াজ শুরু হয় ২০১০ সালে। টানা ১১ বছর দেশে উৎসব করে বছরের প্রথম দিন প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে পাঠ্যবই তুলে দেওয়া হচ্ছিল। এ দিনটিকে বই উৎসব হিসেবে পালন করে আসছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। কিন্তু করোনার কারণে গত দুই বছর এই উৎসবে ছেদ পড়ে। করোনা নিয়ন্ত্রণে থাকায় এবার নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উৎসব করে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। এ জন্য নভেম্বরের মধ্যে প্রত্যেক জেলায় পৌঁছে দেয়া হয় বই এবং তা ১৫ ডিসেম্বরের মধ্যে বিদ্যালয়ে পাঠানো হয়। তবে এ বছর ডিসেম্বরের শেষ সপ্তাহেও সব বই হাতে পায়নি জেলার শিক্ষা বিভাগ। বৃহস্পতিবার গোডাউন থেকে বই বিতরণ আর গ্রহণে ব্যস্ত সময় পার করছেন কর্মকর্তা ও বিভিন্ন স্কুলের শিক্ষকরা।
খুলনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. তৌহিদুল ইসলাম বলেন, নতুন বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে। আমাদের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। বই উৎসবকে কেন্দ্র করে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করেছে। তিনি বলেন, চাহিদার বিপরীতে প্রায় ৩০ শতাংশ বই এসেছে। বাকি বইগুলো দু-একদিনের মধ্যে চলে আসবে।
খুলনা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খো. রুহুল আমিন বলেন, খুলনায় এ বছর বইয়ের চাহিদার প্রায় অর্ধেক পেয়েছি। স্বল্প বই নিয়েই পহেলা জানয়ারি বই উৎসবের জন্য আমরা প্রস্তুতি সম্পন্ন করেছি। আশা করি শিক্ষার্থীরা বই উৎসবের দিন খুশি মনেই বাড়ি ফিরবে।
খুলনা বিভাগের দুই জেলা চুয়াডাঙ্গা ও মেহেরপুরে প্রাথমিকের এখনও কোনো বই পৌঁছায়নি। তবে দ্রুত সময়ে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেয়া হবে বলে জানান সংশ্লিষ্টরা।
খুলনা বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসের উপ-পরিচালক মো. মোসলেম উদ্দিন বলেন, আমরা আশা করছি পুরো সেট না হলেও ১ জানুয়ারি সব শিক্ষার্থীই কিছু বই পাবে। কেউ বাদ পড়বে না। এ ছাড়া জানুয়ারি মাসের মধ্যেই সব বই পেয়ে যাবে। এ ছাড়া যে দুটি জেলায় প্রাথমিকের কোনো বই পৌঁছায়নি আমরা চেষ্টা করছি দ্রুত এই সমস্যা সমাধানের।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগরের চালিতাঘাটায় মসজিদের ইমামারে উপর সন্ত্রাসী হামলা
পরবর্তী পোস্ট
ঘোনায় মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা

রিলেটেড পোস্ট

খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা

আগস্ট ৬, ২০২৬

খুলনায় জমি দখল, চাঁদাবাজি ও হুমকির অভিযোগে সংবাদ...

আগস্ট ৪, ২০২৬

খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও হুমকির...

আগস্ট ৪, ২০২৬

খুলনার লবণচরায় র‍্যাবের অভিযানে দুই বিদেশি পিস্তলসহ তিন...

আগস্ট ২, ২০২৬

খুলনায় ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে নানা...

জুলাই ২৯, ২০২৬

খুলনায় ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় জোর তৎপরতা

জুলাই ২৮, ২০২৬

বটিয়াঘাটার রেজাউল শেখ হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

জুলাই ২৭, ২০২৬

নাশকতা ঠেকাতে ‘জিরো টলারেন্স’ অবস্থানে পুলিশ—ডি. আই.জি খুলনা...

জুলাই ২৬, ২০২৬

দিঘলিয়ার রাশিদা বেগম হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

জুলাই ২৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting