দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১০:৫১
কালিগঞ্জে আদালতের আদেশ অমান্যের অভিযোগ-ধান রোপণে বাধা
সাতক্ষীরার কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে...
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি মনির, সম্পাদক লিটন
কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে কারণ...
দেবহাটায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও...
শ্যামনগরে চেয়ারম্যান প্রার্থী রুস্তম আলী নিজ উদ্যোগ রাস্তার...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ঢুকে নেতাকে কুপিয়ে জখম
 শ্যামনগরে চলাচলের পথ নিয়ে বিরোধ, একই পরিবারের চারজনকে...
সাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজ
খুলনায় ডাবের দামে পুড়ছে পকেট
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খুলনা

খুলনায় ডাবের দামে পুড়ছে পকেট

কর্তৃক Satnadee Satkhira সেপ্টেম্বর ৫, ২০২৬
সেপ্টেম্বর ৫, ২০২৬ ০ কমেন্ট 6 ভিউস

মেহেদী হাসান: ডেঙ্গুতে আক্রান্ত রোগীর পানিশূন্যতা ঠেকাতে চিকিৎসকের পরামর্শে বাড়তি তরল খাওয়াতে হচ্ছে। আর সেই প্রয়োজন মেটাতে হাসপাতালের আশপাশে ডাব কিনতে গিয়ে বাড়তি দামের চাপে পড়ছেন রোগীর স্বজনরা। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ছোট একটি ডাবের দাম উঠেছে ১২০ টাকা, মাঝারি ১৩০ থেকে ১৫০ টাকা এবং বড় আকারের ডাব বিক্রি হচ্ছে সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত। ফলে ডেঙ্গু রোগীর জন্য ডাব কিনতে এসে একদিকে রোগীর চিকিৎসা ব্যয়, অন্যদিকে ডাবের বাড়তি দাম দুই দিক সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছেন স্বজনরা।সম্প্রতি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে গিয়ে দেখা যায়, আকারভেদে ডাবের দামে বেশ পার্থক্য থাকলেও তুলনামূলকভাবে সব ডাবই বিক্রি হচ্ছে চড়া দামে। একটি ডাব কাটার পর অনেক সময় ১০০ থেকে ১৫০ গ্রাম পানি মিললেও এর জন্য গুনতে হচ্ছে ১২০ থেকে ১৫০ টাকা পর্যন্ত।ডেঙ্গু রোগীর স্বজন ফয়সাল বলেন, তার ডেঙ্গু আক্রান্ত রোগী খুলনা বিশেষায়িত হাসপাতালে ভর্তি রয়েছেন। অনেক জায়গায় খোঁজাখুঁজি করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে মাঝারি আকারের চারটি ডাব কিনেছেন, প্রতিটির দাম পড়েছে ১২০ টাকা।আরেক ক্রেতা সন্তোষ বলেন, আগের তুলনায় ডাবের দাম অনেক বেড়ে গেছে। বাড়তি দাম দিয়ে কিনতে গিয়ে আমাদের ভোগান্তি হচ্ছে।মাসুদ নামের আরেক ক্রেতা বলেন, হাসপাতালে তাদের ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। রোগীকে বেশি করে তরল ও পানীয় খাওয়াতে হচ্ছে। এ কারণে বাড়তি দাম হলেও ডাব কিনতে বাধ্য হচ্ছেন তারা।রোগীর স্বজনদের অভিযোগ, ডেঙ্গুর প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে ডাবের চাহিদাও বেড়েছে। আর এই বাড়তি চাহিদাকে কেন্দ্র করে কোথাও কোথাও বেশি দাম নেওয়া হচ্ছে।তবে অভিযোগ অস্বীকার করে বিক্রেতাদের দাবি, তারা নিজেরাও পাইকারি বাজারে বাড়তি দামে ডাব কিনছেন।ডাব বিক্রেতা জহির গাজী বলেন, ডেঙ্গুর অজুহাতে পাইকারি বিক্রেতারা তাদের কাছ থেকে বেশি দাম নিচ্ছেন। ছোট-বড় সব ডাবই তাদের একই দামে কিনে আনতে হচ্ছে বলে দাবি করেন তিনি।আরেক বিক্রেতা সিরাজুল ইসলাম দুলাল বলেন, প্রায় ১২ দিন ডাব পাননি, ফলে দোকানও বন্ধ রাখতে হয়েছে। এখন সংসারের খরচ মেটাতে বাড়তি দামে ডাব কিনে বিক্রি করতে হচ্ছে।তবে ডেঙ্গু রোগীর পানিশূন্যতা মেটাতে শুধু ডাবের পানির ওপর নির্ভর করার প্রয়োজন নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা।

 

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে মনির সভাপতি, লিটন সম্পাদক
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজ

রিলেটেড পোস্ট

রোগী যায় সরকারি হাসপাতালে, পরীক্ষা করতে হয় ক্লিনিকে

আগস্ট ৩০, ২০২৬

মুক্তিযুদ্ধের ইতিহাস পাশ কাটানোর অপচেষ্টা: বরকত উল্লাহ বুলু

আগস্ট ২৯, ২০২৬

খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা

আগস্ট ৬, ২০২৬

খুলনায় জমি দখল, চাঁদাবাজি ও হুমকির অভিযোগে সংবাদ...

আগস্ট ৪, ২০২৬

খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও হুমকির...

আগস্ট ৪, ২০২৬

খুলনার লবণচরায় র‍্যাবের অভিযানে দুই বিদেশি পিস্তলসহ তিন...

আগস্ট ২, ২০২৬

খুলনায় ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে নানা...

জুলাই ২৯, ২০২৬

খুলনায় ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় জোর তৎপরতা

জুলাই ২৮, ২০২৬

বটিয়াঘাটার রেজাউল শেখ হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

জুলাই ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting