দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৭:১৮
হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র
হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক
মনিরামপুরে ৩ হাজার ৮৮০ কৃষকের হাতে প্রণোদনা
অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে তারেক...
শ্যামনগরে ফুটবল ম্যাচ শেষে সংঘর্ষ, আহত-৫
শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাছের...
তালায়  সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহত
শ্যামনগরে শিবিরের বিক্ষোভ মিছিল
ঈশ্বরীপুরে সাইবার ইউজার দলের ২১ সদস্য বিশিষ্ট কমিটি
সাতক্ষীরায় কৃষি কর্মকর্তার বিরুদ্ধে চার লাখ টাকার দূনীতি...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

খুলনায় চিকিৎসকদের কর্মবিরতি আরও দুই সপ্তাহের জন্য স্থগিত

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১১, ২০২৩
মার্চ ১১, ২০২৩ ০ কমেন্ট 302 ভিউস

জাতীয় ডেস্ক:

খুলনায় চিকিৎসকদের কর্মবিরতি আরও দুই সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। শনিবার দুপুরে খুলনার বিএমএ ভবনে সিটি মেয়রের সাথে বিএমএ খুলনার চিকিৎসক নেতাদের বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়। একইসঙ্গে রবিবার রাত ৮টায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএমএ খুলনার নেতৃবৃন্দের সাক্ষাতের সিদ্ধান্ত হয়েছে।

এর আগে সিটি মেয়রের অনুরোধে ৪ মার্চ শর্তসাপেক্ষে সাতদিনের জন্য কর্মবিরতি স্থগিত করেন চিকিৎসকরা। কিন্তু চিকিৎসকের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িত পুলিশের এএসআই মো. নাঈমুজ্জামান শেখ গ্রেফতার না হওয়ায় সিটি মেয়রের সাথে বৈঠক করেন চিকিৎসকরা।

বিএমএ খুলনার সাধারণ সম্পাদক ডা. মেহেদী নেওয়াজ জানান, শর্তসাপেক্ষে সাতদিনের জন্য কর্মবিরতি স্থগিত করা হয়েছিল। কিন্তু চিকিৎসকের ওপর হামলা-ভাঙচুরের ঘটনায় আসামিকে গ্রেফতার করা হয়নি। এ কারণে শনিবার সিটি মেয়রের সাথে বৈঠকে রবিবার রাত ৮টায় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বিএমএ নেতাদের সাক্ষাতের সময় নির্ধারণ করা হয়। খুলনা থেকে ৫-৭ সদস্যের বিএমএ প্রতিনিধি দল ঢাকায় যাবেন। এর পরিপ্রেক্ষিতে আরও দুই সপ্তাহের জন্য কর্মবিরতি স্থগিত করা হয়েছে।

জানা যায়, গত ২৫ মার্চ খুলনার শেখপাড়ায় হক নার্সিং হোমে আবু নাসের হাসপাতালের চিকিৎসক ডা. নিশাত আব্দুল্লাহকে মারধর ও অপারেশন থিয়েটার ভাঙচুর করা হয়। এ ঘটনায় তিনি পুলিশের এএসআই নাঈমুজ্জামান শেখকে আসামি করে সোনাডাঙ্গা থানায় মামলা করেন।

অপরদিকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওই পুলিশ কর্মকর্তার স্ত্রী তার শিশু কন্যাকে জিম্মি করে তাকে শ্লীলতাহানির অভিযোগে ডা. নিশাত আব্দুল্লাহর বিরুদ্ধে পাল্টা মামলা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়।

কিন্তু চিকিৎসক ডা. নিশাত আবদুল্লাহকে মারধর, লাঞ্ছিত ও অপারেশন থিয়েটার ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত পুলিশের এএসআইকে গ্রেফতারের দাবিতে ১ মার্চ থেকে সরকারি-বেসরকারি হাসপাতালে কর্মবিরতি শুরু করেন চিকিৎসকরা। এতে হাসপাতালে স্বাস্থ্যসেবা বন্ধ থাকলে বিপাকে পড়েন রোগী ও তাদের স্বজনরা।

এরপর বিএমএ ভবনে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি, সিটি মেয়র ও আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে চিকিৎসকদের দফায় দফায় রুদ্ধদ্বার বৈঠকে সাতদিনের মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনার আশ্বাসের পরিপ্রেক্ষিতে কর্মবিরতি স্থগিত করেন চিকিৎসকরা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
‘রোনালদোর মত পরিশ্রমী হলে মেসি ১৫টি ব্যালন ডি’অর জিততে পারতো’
পরবর্তী পোস্ট
আরও ৪০ লাখ গৃহহীনকে ঘর করে দেওয়া হবে : প্রধানমন্ত্রী

রিলেটেড পোস্ট

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...

জুন ১০, ২০২৬

দেশে ফিরলেন ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে

জুন ৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

অনলাইন সংবাদ পোর্টালের জন্য নীতিমালা করছে সরকার

জুন ৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting