দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১১:২৬
সাতক্ষীরায় এতিম শিশুদের মধ্যে ছাত্রদলের মশারি ও কয়েল...
তালায় খাদ্যবান্ধব কর্মসূচির ১৭ বস্তা চাল মেম্বারের বাড়ি...
সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রশিবিরের কুইজ প্রতিযোগিতার পুরস্কার...
বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়
পাটলেকেশ্বরী কালী মন্দিরে শ্রী শ্রী গনেশ পূজা অনুষ্ঠিত
সাতক্ষীরা ডিসি অফিসের বারান্দা থেকে বাইক চুরি
সাতক্ষীরায় পুলিশ সুপার আবু সালেহের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ে...
কালিগঞ্জে মেমো-চালান ছাড়াই সার পাচারের অভিযোগ
কালিগঞ্জে প্লাস্টিকের ব্যবহার হ্রাস ও পরিবেশবান্ধব বিকল্প নিয়ে...
দেবহাটার হাদিপুরে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খুলনাখেলাধুলা

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর স্বপ্ন

কর্তৃক Satnadee Satkhira জুন ১৭, ২০২৬
জুন ১৭, ২০২৬ ০ কমেন্ট 199 ভিউস

মেহেদী হাসান, খুলনা প্রতিনিধিঃ খেলার মাঠ হারিয়ে ফেলা এক শহরে নতুন করে জেগে উঠেছে সবুজের স্বপ্ন। নগরায়ণের চাপে যখন খুলনার একের পর এক খোলা মাঠ বিলীন হয়েছে, তখন একদল তরুণ নিজেদের উদ্যোগে গড়ে তুলেছেন আন্তর্জাতিক মানের কৃত্রিম ঘাসের টার্ফ। তাদের বিশ্বাস, মাঠে ফিরলেই ফিরবে প্রাণ, ফিরবে খেলাধুলার সংস্কৃতি।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে নগরীর সোনাডাঙ্গা এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয় আধুনিক এই টার্ফের। বাংলাদেশ জাতীয় হকি দলের অধিনায়ক মেহরাব হোসেন সামিন, প্রিন্স, মিম, রিপন ও তৌকিরসহ কয়েকজন তরুণ উদ্যোক্তার যৌথ উদ্যোগে নির্মিত হয়েছে টার্ফটি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) প্রধান প্রকৌশলী কাজী মো. সাবিরুল আলম, বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার, ফুটবল সংগঠক ও ক্রীড়া ব্যক্তিত্ব হামজা পিয়াস এবং শাহরিয়ার ঈমনসহ স্থানীয় ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

বাংলাদেশ জাতীয় হকি দলের অধিনায়ক ও উদ্যোক্তাদের অন্যতম মেহরাব হোসেন সামিন বলেন, খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি একটি জাতিকে সুস্থ ও শৃঙ্খলাবদ্ধ করে। খুলনায় দীর্ঘদিন ধরে আধুনিক খেলার অবকাঠামোর অভাব ছিল। আমরা চেয়েছি এমন একটি পরিবেশ তৈরি করতে, যেখানে তরুণরা নিয়মিত খেলাধুলা করতে পারবে এবং নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাবে।

তিনি আরও বলেন, এই টার্ফ কোনো ব্যবসায়িক প্রকল্প নয়, এটি তরুণদের মাঠমুখী করার একটি সামাজিক উদ্যোগ।

বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার বলেন, দেশজুড়ে নারী ও পুরুষ উভয় খেলাধুলার বিকাশে আধুনিক মাঠের প্রয়োজন রয়েছে। খুলনায় এমন একটি উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। আমি আশা করি এখান থেকে ভবিষ্যতে অনেক প্রতিভাবান ফুটবলার উঠে আসবে।

তিনি বলেন, বর্তমান সময়ে শিশু-কিশোরদের মোবাইল ফোন ও বিভিন্ন আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।

কেডিএর প্রধান প্রকৌশলী কাজী মো. সাবিরুল আলম বলেন, নগরায়ণের কারণে খেলার মাঠের সংখ্যা কমে যাচ্ছে। এ অবস্থায় বেসরকারি উদ্যোগে এমন একটি আন্তর্জাতিক মানের টার্ফ নির্মাণ অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ। এটি অন্যদেরও অনুপ্রাণিত করবে।

স্থানীয় খেলোয়াড়দের মতে, খুলনায় দীর্ঘদিন ধরেই মানসম্মত খেলার মাঠের অভাব ছিল। ফলে নিয়মিত অনুশীলন ও প্রতিযোগিতামূলক খেলাধুলার সুযোগ সীমিত ছিল।

তরুণ ফুটবলার নূর বলেন, আগে ভালো মাঠের জন্য অনেক দূরে যেতে হতো। এখন আমাদের শহরেই আন্তর্জাতিক মানের সুবিধা পাওয়া যাবে।

উদ্যোক্তারা জানান, টার্ফটিতে আধুনিক কৃত্রিম ঘাস, উন্নত ড্রেনেজ ব্যবস্থা এবং শক্তিশালী ফ্লাডলাইট স্থাপন করা হয়েছে। ফলে বৃষ্টি কিংবা রাত যেকোনো সময় খেলাধুলা করা সম্ভব হবে। ভবিষ্যতে বয়সভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম ও বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনাও রয়েছে।

ক্রীড়া বিশ্লেষকদের মতে, দেশের বিভিন্ন শহরে আধুনিক টার্ফ নির্মাণের ফলে স্থানীয় পর্যায়ে খেলাধুলার সুযোগ বাড়ছে। খুলনার এই উদ্যোগও নতুন প্রজন্মকে মাঠমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

একসময় যে শহরের পরিচয় ছিল মাঠ আর খেলাধুলা, সেই খুলনাতেই আবারও ফিরছে সবুজের আহ্বান। সোনাডাঙ্গার এই টার্ফ শুধু একটি খেলার মাঠ নয় এটি একটি শহরের হারিয়ে যাওয়া ক্রীড়া সংস্কৃতি ফিরিয়ে আনার প্রত্যয়ের প্রতীক। রূপসা পাড়ের এই সবুজ স্বপ্ন এখন খুলনার ক্রীড়াঙ্গনে লিখছে নতুন ইতিহাস।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
খুলনা-যশোর মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে বিএল কলেজের একাধিক শিক্ষার্থী হাসপাতালে
পরবর্তী পোস্ট
কেবিএস প্রকল্পে লুটপাট? সম্পদের পাহাড় প্রকল্প পরিচালকের

রিলেটেড পোস্ট

সেপ্টেম্বর ১৪, ২০২৬

সাতক্ষীরা জেলা রেফারীজ এসোসিয়েশনের নির্বাচন

সেপ্টেম্বর ১১, ২০২৬

সরকারি সরবরাহে ওষুধ, তবু বাইরে থেকে কিনছেন রোগীরা

সেপ্টেম্বর ৮, ২০২৬

খুমেকের ক্যান্টিনে ‘অদৃশ্য’ হাত, মিলছে না মালিকের হদিস

সেপ্টেম্বর ৭, ২০২৬

খুলনায় ডাবের দামে পুড়ছে পকেট

সেপ্টেম্বর ৫, ২০২৬

রোগী যায় সরকারি হাসপাতালে, পরীক্ষা করতে হয় ক্লিনিকে

আগস্ট ৩০, ২০২৬

মুক্তিযুদ্ধের ইতিহাস পাশ কাটানোর অপচেষ্টা: বরকত উল্লাহ বুলু

আগস্ট ২৯, ২০২৬

খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা

আগস্ট ৬, ২০২৬

খুলনায় জমি দখল, চাঁদাবাজি ও হুমকির অভিযোগে সংবাদ...

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting