দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ১১:০৯
সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
দেবহাটার নোড়ার চকে অবৈধ ড্রেজার মেশিনে বালু উত্তোলন:...
দেবহাটার নোড়ারচকে অবৈধ ড্রেজার মেশিনে বালু উত্তোলন: প্রশাসন...
দেবহাটার নোড়ায় ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন:...
শ্যামনগরে মুরগির ঘরে ১০ ফুটের অজগর, খেয়ে ফেলেছে...
দেবহাটায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে বিএনপির...
কোটি কোটি টাকার আমানত আত্মসাতের অভিযোগ বাউন্স চেকের...
দেবহাটার পারুলিয়া ইউনিয়ন শাখা তাঁতী দলের আহবায়ক কমিটি...
দেবহাটায় স্থায়ী ভোট কেন্দ্রের দাবিতে মানবন্ধন ও প্রতিবাদ...
পাটকেলঘাটায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খুলনাসারাদেশ

খুলনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কর্তৃক SK Ferdous অক্টোবর ১৪, ২০২৪
অক্টোবর ১৪, ২০২৪ ০ কমেন্ট 284 ভিউস

খুলনা প্রতিনিধি:‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ প্রতিপাদ্য নিয়ে খুলনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়। রবিবার (১৩ অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষ্যে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানবসৃষ্ট দুর্যোগেও আমরা কষ্ট পাই। কিছু মানুষের দায়িত্বহীন আচরণ অনেকের জন্য ভোগান্তি নিয়ে আসে।

নদীর ক‚ল ভরাট করা ও খাল আটকে জলাবদ্ধতা তৈরি করার মতো মন্দ কাজ বন্ধে অনেক কিছু করার আছে। মনে রাখা দরকার, সমস্যা যতটা প্রকট সমাধানে ততটাই সক্রিয় হতে হবে। তিনি আরও বলেন, খুলনার বিল ডাকাতিয়ায় জলাবদ্ধতার কারণে অনেক কৃষিজমি পানির নিচে রয়েছে। এসমস্যা সমাধানে শোলমারি নদীর মুখে পলি সরাতে দুটো ড্রেজার কাজ করছে এবং বরিশাল থেকে হেভিডিউটি পাম্প এনে কাজে লাগানো হয়েছে। একই সাথে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে এসমস্যা সমাধানে প্রায় ৫০ কোটি টাকার একটি স্কিম অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। এগুলো বাস্তবায়ন হলে সংকট থেকে উত্তরণের সুযোগ সৃষ্টি হতে পারে।

তবে প্রকৃতির সাথে যুদ্ধ করে পেরে ওঠা কঠিন। প্রাকৃতিক দুর্যোগের সময় সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। আলোচনা অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মোঃ আসিফ ইকবাল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোঃ ফারুক হোসেন সিকদার, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধি মোঃ তৌফিকুল ইসলাম, জেজেএস এর মোঃ মামুনুর রশিদ ও মানবাধিকারকর্মী মোঃ আব্দুল হালিম বক্তৃতা করেন।

স্বাগত বক্তৃতা করেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আব্দুল করিম। এর আগে দিবসটি উপলক্ষ্যে খুলনা কালেক্টরেট চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এছাড়া বয়রা পিডব্লিউডি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে অগ্নিকান্ড ও ভ‚মিকম্পকালে রক্ষা পাওয়ার উপায় নিয়ে মহড়া অনুষ্ঠিত হয়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ইছামতির স্ব-স্ব জলসীমায় প্রতিমা বিসর্জন
পরবর্তী পোস্ট
সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন হবে: সাতক্ষীরা জেলা প্রশাসক

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালিতে,নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ

সেপ্টেম্বর ১, ২০২৬

সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র আয়োজিত স্মরণসভায় বক্তারা নাগরিক অধিকার...

আগস্ট ৩১, ২০২৬

রোগী যায় সরকারি হাসপাতালে, পরীক্ষা করতে হয় ক্লিনিকে

আগস্ট ৩০, ২০২৬

সাতক্ষীরার আলিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে মতবিনিময়...

আগস্ট ৩০, ২০২৬

সাতক্ষীরায় শূন্য বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন

আগস্ট ৩০, ২০২৬

মুক্তিযুদ্ধের ইতিহাস পাশ কাটানোর অপচেষ্টা: বরকত উল্লাহ বুলু

আগস্ট ২৯, ২০২৬

সাতক্ষীরার সাহিত্যাকাশে এক পশলা নতুনের আবাহন ঘটিয়ে সম্পন্ন...

আগস্ট ২৯, ২০২৬

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সাতক্ষীরা জেলার দায়িত্বে আলহাজ্ব আব্দুর...

আগস্ট ২৮, ২০২৬

সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আগস্ট ২৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting