দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১০:২৫
কলারোয়ায় ইউপি সদস্য মনোনয়নে বিএনপির ৫ সদস্য বিশিষ্ট...
আশাশুনির নওয়াপাড়া ও নৈকাটিতে নদী খননের মাটি বিক্রি...
তালায় খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে দুর্ধর্ষ চুরি: ৪৪...
তালায় মোটরসাইকেল পুড়িয়ে হুমকির পর বিচালির গাদায় আগুন:...
কালিগঞ্জে ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিধি...
সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক-...
শ্যামনগরের নাগবাটি বায়তুল মামুর জামে মসজিদের নতুন কমিটি...
কেশবপুরে ধীরাজ ভট্টাচার্যের ১২১তম জন্মবার্ষিকী উদযাপন
জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী...
প্রধানমন্ত্রীর সফরে কী পেল খুলনাবাসী, প্রত্যাশা পূরণ কতটা?
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

ক্যান্সার আক্রান্ত শিশু আয়ান বাঁচতে চায়

কর্তৃক Satnadee Satkhira এপ্রিল ২৮, ২০২৬
এপ্রিল ২৮, ২০২৬ ০ কমেন্ট 214 ভিউস

নিজস্ব প্রতিবেদক: মাত্র তিন বছর বয়সী আব্দুল্লাহ আল আয়ান এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। যে বয়সে তার খেলাধুলা করার কথা অথচ সেই সময়ে ক্যান্সারে আক্রান্ত এই শিশুকে বাঁচাতে দিশেহারা তার পরিবার। চিকিৎসার ব্যয় বহন করতে না পেরে সমাজের সহৃদয় মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন শিশুটির বাবা-মা।আয়ানের বাবার নাম আজিজুল বিশ্বাস। মায়ের নাম শাবনাজ পারভীন। তাদের বাড়ির সাতক্ষীরা শহরের কামালনগর। আজিজুল বিশ্বাস চশমার দোকানদার স্ত্রী শাবনাজ পারভীন গৃহীনি।

আয়ানের বাবা আজিজুল বিশ্বাস বলেন, দুই ছেলের মধ্যে আয়ান ছোট। বড় ছেলে শাহরিয়ার বিশ্বাস(১২) শহরের পলাশপোল মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। ৫ মাস আগে ছোট ছেলে আয়ান হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্থানীয় চিকিৎসকের পরামর্শে তাকে শহরের ব্লিজ নামে একটি বেসরকারী হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষায় ধরা পড়ে, আয়ান ব্লাড ক্যান্সারে আক্রান্ত। এরপর তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতে যাওয়ার পরামর্শ দেন। পাশাপাশি বোনমেরু টান্সপ্লান্টের কথা বলেন তিনি। এরপর সামর্থ্য না থাকায় সন্তানকে নিয়ে বাড়িতে ফিরে আসেন তিনি। বর্তমানে তিনি সাতক্ষীরার একটি বেসরকারী হাসপাতালের চিকিৎসক ডা. মোনোয়ার হোসেনের তত্বাবধানে তার চিকিৎসা কারাচ্ছেন। কিন্তু চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে তার পরিবারটি এখন প্রায় নিঃস্ব হতে চলেছে।

আয়ানের মা শাবনাজ পারভিন চোখের জল সামলাতে না পেরে বলেন, আমার ছেলেটা সারাদিন কষ্টে থাকে। একমাস হল কিছুই খেতে পারছেন। ওকে বাঁচাতে যা লাগে আমরা করতে চাই, কিন্তু আমাদের সেই সামর্থ্য নেই। সন্তানকে বাঁচাতে এখন প্রায় ১০ থেকে ১২লাখ টাকার প্রয়োজনে। এ জন্য সরকারের পাশাশাশি বিত্তবানদের সহযোগিতা চান তিনি।

স্থানীয়রা জানায়, আজিজুলের সীমিত আয়ে সংসার চালানোই কঠিন, সেখানে ব্যয়বহুল চিকিৎসা চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, দ্রুত উন্নত চিকিৎসা নিশ্চিত করা গেলে আয়ানকে সুস্থ করে তোলার সম্ভাবনা রয়েছে। তবে এজন্য প্রয়োজন বড় অঙ্কের অর্থ, যা জোগাড় করা পরিবারের পক্ষে সম্ভব নয়। এ অবস্থায় আয়ানের পরিবার সমাজের বিত্তবানদের সহযোগিতা চায়।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও ক্যান্সার বিশেষজ্ঞ ডা.মনোয়ার হোসেন বলেন, শিশু আয়ানের অতি দ্রুত বোন মেরু সার্জারির প্রয়োজন পাশাপাশি কয়েকটি কেমোথেরাপি দিতে হবে তাকে। উন্নত চিকিৎসা পেলে শিশুটিকে হয়তবা সুস্থ করে তোলা সম্ভব বলে জানান তিনি।

যোগাযোগের ঠিকানা:

আয়ানের বাবা আজিজুল বিশ্বাস

মোবাঃ- 01922-302653

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
নোয়াখালীতে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু
পরবর্তী পোস্ট
কালিগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ পালিত

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক-...

নভেম্বর ৬, ২০২৬

জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী...

নভেম্বর ৫, ২০২৬

শহিদুল ইসলাম মুকুল পূণরায় জেলা জামায়াতের আমির নির্বাচিত

নভেম্বর ৫, ২০২৬

বর্ণীল আয়োজনে ‘হৃদয় বার্তা’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী

নভেম্বর ৫, ২০২৬

সাতক্ষীরায় বাস চাপা পড়ে নারীর মৃত্যু

নভেম্বর ৫, ২০২৬

বলাই সিন্ডিকেটের স্বর্ণপাচার ও হুন্ডি ব্যবসা রম-রমা

নভেম্বর ৫, ২০২৬

শিবপুর ইউপি নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে বাড়ছে...

নভেম্বর ৪, ২০২৬

সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর শুভ উদ্বোধনে ছাত্রশিবিরের ফুলেল...

নভেম্বর ৪, ২০২৬

সাতক্ষীরায় বলাই সিন্ডিকেটের স্বর্ণপাচার ও হুন্ডি ব্যবসা রমরমা

নভেম্বর ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting