দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৮:৫৯
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

কেয়ামতের দিন সকল মানুষের ভাল-মন্দ আমল ওজন করা হবে -কক্সবাজারে বুখারী শরীফের সমাপনী দরসে আল্লামা শেখ আহমদ

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২০, ২০২৩
ফেব্রুয়ারি ২০, ২০২৩ ০ কমেন্ট 334 ভিউস

জাতীয় ডেস্ক:

শাইখুল হাদিস আল্লামা শেখ আহমদ বলেন, কেয়ামতের দিন সকল মানুষের ভাল-মন্দ আমল ওজন করা হবে। যার নেকির পাল্লা ভারী হবে সে জান্নাতে যাবে। আর যার নেকির পাল্লা হালকা হবে সে জাহান্নামে যাবে। কক্সবাজার জামিয়াতুল ইমাম মুসলিম (রহ) ইসলামিক সেন্টারে বুখারী শরীফের সমাপনী দরস অনুষ্ঠানে প্রধান অতিথির আলোচনায় তিনি একথা বলেন। সোমবার (২০ ফেব্রুয়ারী) দুপুরে কক্সবাজারে দাওরায়ে হাদিস পর্যন্ত কাওমী ধারার সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান জামিয়াতুল ইমাম মুসলিম (রহ) (ইসলামিক সেন্টার) বুখারী শরীফের শেষ সবক উপলক্ষে এক শানদার অনুষ্ঠানের আয়োজন করে।

জামেয়ার শুরা কমিটির সদস্য মাওলানা আবছার উদ্দিন চৌধুরী। জামেয়ার সুপরিসর মসজিদে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জামেয়া আহলিয়া তথা হাটহাজারী বড় মাদরাসার শাইখুল হাদিস আল্লামা শেখ আহমদ। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জামেয়া ইমাম মুসলিমের শাইখুল হাদিস মাওলানা আব্দুল গফুর নদীম।
আল্লামা শেখ আহমদ বলেন, বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিননিয়াত। আর শেষ হাদিস কলিমতানে হাবিবতানে ইলার রাহমান, খফিফতানে আলাল লিসান, ছকিলতানে ফিল মিজান, সুবহানাল্লাহি অবিহামদিহি সুবহানাল্লাহিল আজিম’।

আল্লামা শেখ আহমদ বলেন, কেয়ামতের দিন সকল মানুষের ভালো-মন্দ কাজের ওজন করা হবে। যাদের নেকির পাল্লা ভারী হবে তারা জান্নাতে যাবে, আর যাদের নেকির পাল্লা হালকা হবে তারা জাহান্নামে যাবে। সুবহানাল্লাহি অবিহামদিহি, সুবহানাল্লাহিল আজিম’ শব্দ দুইটি আল্লাহর কাছে খুবই প্রিয়। উচ্চারণ খুবই সহজ এবং কিয়ামতের দিন নেকির পাল্লা ভারী করবে এই দুইটি শব্দ। তিনি বলেন, ইমাম বুখারী (রাহ) মুতাজিলাদের সন্দেহের উত্তর দিয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকিদাকে প্রকটভাবে প্রমাণ করেছেন। কিয়ামতের দিন আদম সন্তানের কর্ম ওজন করা হবে।মুতাজিলারা কেয়ামতের দিন মিজান বা আমল পরিমাপের কথা বিশ্বাস করেনা। অথচ কুরআন হাদিসের অকাট্য প্রমান আছে যে, কেয়ামতের দিন মিজান বা আমলনামা মাপার বিষয়টি সঠিক ও অকাট্য।

তিনি বুখারী শরীফের শেষ হাদিস ৭২৬২ নং হাদিস ‘কলিমতানে হাবিবতানে ইলার রাহমান, খফিফতানে আলাল লিসান, ছকিলতানে ফিল মিজান, সুবহানাল্লাহি অবিহামদিহি, সুবহানাল্লাহিল আজিম’ এর ব্যখ্যা করে একথা বলেন।

তিনি বলেন, ইমাম বুখারী শত শত মাইল সফর করে হাদিস সংগ্রহ করেছেন। হাজার হাজার হাদিস থেকে বুখারী শরীফে সংকলিত হাদিস গুলোকে তিনি অগ্রাধিকার দিয়েছেন। এই বুখারী শরীফ নিয়ে মুসলিম বিশ্ব আজ সমৃদ্ধ ও গর্বিত।

তিনি বলেন, আমাদের আসল বাড়ি কবর। দুনিয়ার সব কিছুর সময় থাকলেও মৃত্যু আসার কোন সময় কারো জানা নেই। তাই ইমাম বুখারী আল্লাহর জিকির করতে করতে যেন আমাদের মৃত্যু হয়ত সেজন্য তিনি জিকিরের হাদিস দিয়ে বুখারী শরীফ শেষ করেছেন।

তিনি আরো বলেন, ইমাম বুখারী প্রথমে এবং শেষে দুইজন মুহাজির রাবির হাদিস এনেছেন। এতেও হয়ত এই রহস্য আছে, যে তিনি বুঝাতে চেয়েছেন, এই দুনিয়া থেকে সবাইকে হিজরত করতে হবে। এটি কারো চিরস্থায়ী থাকার জায়গা নয়। আসুন আমরা সকলে এই হাদিস মত আমল করার চেষ্টা করি। পরিশেষ তিনি জামেয়া ইমাম মুসলিম এর পরিচালক, শিক্ষক, শিক্ষার্থী, এলাকাবাসী ও দেশবাসীর জন্য দোয়া করে মোনাজাত পরিচালনা করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আমার অল্প বয়সের কারণে ভুল করেছি: পূজা চেরী
পরবর্তী পোস্ট
১ হাজার কোটি ব্যবসা পূর্ণ করল শাহরুখের ‘পাঠান’

রিলেটেড পোস্ট

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting