দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১০:০৪
গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ফিশিং বোটসহ ৮ জেলে...
সুন্দরবনের অভয়ারণ্য থেকে ১৫০ কেজি মাছসহ ৪ জন...
শ্যামনগরে মিথ্যা মামলা দেওয়ার অভিযোগে মানববন্ধন
দেবহাটা কুলিয়া ইউনিয়নকে মডেল ও আধুনিক করে গড়তে...
পাটকেলঘাটায় উঠতি বয়সী বখাটে ও চোরের দৌরাত্ম্যে অতিষ্ঠ...
শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও রাস্তা নির্মাণের দাবি
সাতক্ষীরায় জিপিএ-৫ পাওয়া ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা
কিশোর গ্যাং প্রতিরোধ ও পরিবারের সচেতনতা
সাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা...
কালিগঞ্জে বিএনপির সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় ৩ সদস্যের নতুন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সম্পাদকীয়

কিশোর গ্যাং প্রতিরোধ ও পরিবারের সচেতনতা

কর্তৃক Satnadee Satkhira সেপ্টেম্বর ২৫, ২০২৬
সেপ্টেম্বর ২৫, ২০২৬ ০ কমেন্ট 10 ভিউস

সাম্প্রতিক সময়ে দেশের অন্যতম বড় উদ্বেগের নাম ‘কিশোর গ্যাং’। পাড়া-মহল্লার অলিগলি থেকে শুরু করে সামাজিক যোগাযোগের মাধ্যম পর্যন্ত এদের উৎপাত বিস্তৃত। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খুন, ছিনতাই, ইভটিজিং কিংবা আধিপত্য বিস্তারের মতো অপরাধে জড়িয়ে পড়ছে কিশোররা।

কিন্তু প্রশ্ন হলো, যাদের হাতে বই-খাতা কিংবা খেলার সামগ্রী থাকার কথা ছিল, তারা কেন ধারালো অস্ত্র হাতে রাস্তায় নামছে? এ অপরাধপ্রবণতা শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার পক্ষে দমন করা সম্ভব নয়। কিশোর গ্যাং কালচার থেকে আমাদের আগামী প্রজন্মকে বাঁচাতে হলে সবার আগে দরকার শক্তিশালী পারিবারিক বন্ধন এবং হারিয়ে যাওয়া খেলার মাঠ উদ্ধার।

আইনশৃঙ্খলা বাহিনীর সাম্প্রতিক তথ্যানুযায়ী, সারাদেশে অন্তত কয়েকশো সক্রিয় কিশোর গ্যাং বা গ্রুপের সন্ধান পাওয়া গেছে, যার মধ্যে শুধু ঢাকাতেই শতাধিক গ্রুপ সক্রিয়। গ্যাংগুলোতে সদস্য সংখ্যা কয়েক হাজার ছাড়িয়েছে। মানবাধিকার সংস্থা ও পুলিশের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, গ্যাং অপরাধে জড়ানো কিশোরদের একটি বড় অংশই নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির, তবে উচ্চবিত্ত পরিবারের সন্তানরাও এতে পিছিয়ে নেই।

সবচেয়ে আশঙ্কাজনক বিষয় হলো, সামান্যতম অনুশোচনা ছাড়াই এসব কিশোররা বড় ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে। আমাদের দেশে ‘শিশু আইন, ২০১৩’ বিদ্যমান, যেখানে ১৮ বছরের কম বয়সীদের শিশু হিসেবে গণ্য করে তাদের বিচার ও সংশোধনের জন্য পৃথক শিশু আদালতের বিধান রাখা হয়েছে। আইনের মূল লক্ষ্য শিশুদের অপরাধী না বানিয়ে তাদের সংশোধন করা। কিন্তু বাস্তবতা হলো, গ্রেপ্তার বা সংশোধনাগারে পাঠিয়ে এ সমস্যার স্থায়ী সমাধান করা যাবে না, কারণ ব্যাধির মূল শিকড় রয়ে গেছে সামাজিক কাঠামোর ভেতরে।

আজকের এই কৃত্রিম ও প্রযুক্তিনির্ভর যুগে কিশোর অপরাধ বৃদ্ধির প্রধান দুটি কারণ হলো পারিবারিক সান্নিধ্যের অভাব এবং বা খেলার মাঠের বিলুপ্তি। পরিবার হলো একজন মানুষের নৈতিক শিক্ষার প্রথম বিদ্যাপীঠ। বর্তমানে একান্নবর্তী পরিবার ভেঙে একক পরিবার বাড়ায় শিশুদের ওপর নজরদারি ও মনোযোগ কমে গেছে। অনেক পরিবারে মা-বাবা উভয়েই কাজের ব্যস্ততায় সন্তানকে পর্যাপ্ত সময় দিতে পারেন না। এ একা থাকার সুযোগে কিশোরেরা ইন্টারনেটের ক্ষতিকর দিক কিংবা পাড়ার বাজে আড্ডায় অভ্যস্ত হয়ে পড়ে। সন্তানের চালচলন, কার সঙ্গে মেলামেশা করছে বা রাতে কখন ঘরে ফিরছে এ বিষয়গুলোতে মা-বাবার নজরদারি ও বন্ধুত্বপূর্ণ যোগাযোগের অভাবই কিশোরদের গ্যাং কালচারের দিকে ঠেলে দিচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে খেলার মাঠের তীব্র সংকট।

আমাদের শহর ও মফস্বলগুলোতে ইট-কাঠের দালানের ভিড়ে খেলার মাঠ প্রায় হারিয়ে গেছে। নগর বিশেষজ্ঞদের মতে, শহরাঞ্চলের অর্ধেকেরও বেশি শিশুর পর্যাপ্ত শারীরিক ব্যায়াম বা খেলাধুলার সুযোগ নেই। বিকাল হলে যেখানে কিশোরদের মাঠে মেতে থাকার কথা ছিল, সেখানে মাঠ না থাকায় তারা হয় স্মার্টফোনের পর্দায় ডুবে থাকছে, নয়তো গলির মোড়ে অলস আড্ডায় সময় কাটাচ্ছে। এ অলস সময় ও মোবাইল গেমিংয়ের নেশা থেকেই ধীরে ধীরে তৈরি হচ্ছে গ্যাং কালচার ও অপরাধী মানসিকতা। অথচ খেলাধুলা শুধু শারীরিক সুস্থতা দেয় না, এটি নিয়মকানুন মানা, সামাজিকতা এবং মনের ভেতরের ক্ষোভ বা অতিরিক্ত শক্তিকে ইতিবাচক কাজে লাগাতে শেখায়।

কিশোর গ্যাং প্রতিরোধে এখন সময় এসেছে সম্মিলিত সামাজিক উদ্যোগ নেওয়ার। পরিবারকে সন্তানের সবচেয়ে নিরাপদ ও বিশ্বস্ত স্থান বানাতে হবে। মা-বাবাকে হতে হবে সন্তানের সেরা বন্ধু, যেন যেকোনো বিভ্রান্তিতে পড়ে সন্তান ঘরের বাইরে না গিয়ে পরিবারের কাছেই আশ্রয় খোঁজে। পাশাপাশি প্রতিটি মহল্লায় হারিয়ে যাওয়া খেলার মাঠ উদ্ধার করা এবং সাংস্কৃতিক ক্লাবগুলোকে পুনরুজ্জীবিত করা জরুরি।

পুলিশের অভিযান বা আইনের শাসন হয়তো সাময়িক স্বস্তি দিতে পারে, কিন্তু এই ব্যাধি চিরতরে নির্মূল করার মূল চাবিকাঠি রয়ে গেছে ঘরে ও মাঠে। আমাদের সন্তানদের অন্ধকারের পথ থেকে আলোর পথে ফেরাতে ঘরে পারিবারিক ভালোবাসা আর বাইরে খেলার মাঠ ফিরিয়ে দেওয়ার কোনো বিকল্প নেই।

লেখক:শ্যামল শীল, সাবেক জবি শিক্ষার্থী ইতিহাস বিভাগ, ঢাকা। 

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় জিপিএ-৫ পাওয়া ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

রিলেটেড পোস্ট

পাবলিক বিশ্ববিদ্যালয়ে আত্মহত্যার হার বাড়ছে কেন?

সেপ্টেম্বর ২৪, ২০২৬

জ্বালানি তেলের দাম উর্ধ্বমুখী, সমাধান কী?

সেপ্টেম্বর ২৩, ২০২৬

ভেজাল খাদ্য ও পণ্যের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স...

সেপ্টেম্বর ২১, ২০২৬

পরিবেশ রক্ষায় আমাদের দায়িত্বশীল হতে হবে

সেপ্টেম্বর ২০, ২০২৬

দেশটা রসাতলে যাক, আমরা সবাই নন্দলাল হই! নীরবতার...

সেপ্টেম্বর ২০, ২০২৬

পুলকের মৃত্যু নিয়ে তরুণ রিপোর্টারদের সতর্কবার্তা

সেপ্টেম্বর ১২, ২০২৬

সাংবাদিক হাবিবুরের ওপর হামলার অভিযোগ: রাষ্ট্র কি নীরব...

সেপ্টেম্বর ৭, ২০২৬

সংবাদ প্রকাশের জেরে সাতনদী সম্পাদকের ওপর হামলা

সেপ্টেম্বর ৬, ২০২৬

সময়ের বড় শক্তি হলো মানুষকে ভাবতে শেখায় সেই...

জুন ২৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting