দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৬:১০
হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক
মনিরামপুরে ৩ হাজার ৮৮০ কৃষকের হাতে প্রণোদনা
অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে তারেক...
শ্যামনগরে ফুটবল ম্যাচ শেষে সংঘর্ষ, আহত-৫
শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাছের...
তালায়  সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহত
শ্যামনগরে শিবিরের বিক্ষোভ মিছিল
ঈশ্বরীপুরে সাইবার ইউজার দলের ২১ সদস্য বিশিষ্ট কমিটি
সাতক্ষীরায় কৃষি কর্মকর্তার বিরুদ্ধে চার লাখ টাকার দূনীতি...
কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বিনোদন

কিয়ারার ছবিতে সিদ্ধার্থের মন্তব্যে আপ্লুত ভক্তরা

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৬, ২০২৩
মার্চ ৬, ২০২৩ ০ কমেন্ট 312 ভিউস

বিনোদন ডেস্ক:

গত মাসেই গাঁটছড়া বেঁধেছেন বলিউডের তারকা জুটি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা। বিয়ের এখনও এক মাসও পুরো হয়নি। প্রেমের আমেজ ছেড়ে যে এখনও বের হননি তারা, এর প্রমাণ মিলল সামাজিক যোগাযোগমাধ্যমে। স্ত্রী কিয়ারার ছবিতে প্রেমিকসুলভ মন্তব্য সিদ্ধার্থের। তাদের প্রেম দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা।

সম্প্রতি উইমেন’স প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠানে কৃতি স্যানন ও এপি ঢিলোনের সঙ্গে পারফর্ম করেছেন কিয়ারা আদভানি। অনুষ্ঠানের জন্য কিয়ারা বেছে নিয়েছিলেন একটি ঝলমলে গোলাপি পোশাক। অভিনেত্রীর হাঁটু পর্যন্ত ঢাকা ছিল রুপালি রঙের বুটে। উদ্বোধনী অনুষ্ঠানে নিজের পারফর্ম্যান্সের জন্য অনুরাগীদের কাছ থেকে প্রশংসা পেয়েছেন ‘কবির সিং’ নায়িকা। তবে সবচেয়ে দামি মন্তব্য এল স্বামী সিদ্ধার্থ মালহোত্রার কাছ থেকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের গোলাপি পোশাক পরা ছবি পোস্ট করে কিয়ারা লিখেছিলেন “টুনাইট আই অ্যাম ফিলিং পিঙ্ক!’’ কিয়ারার ওই ছবির নীচে সিদ্ধার্থ লেখেন, “আমাকেও তোমার গোলাপি রঙে রাঙিয়ে দাও!”

কিয়ারার ছবিতে সিদ্ধার্থের এই মন্তব্য দেখে আপ্লুত জুটির অনুরাগীরা। সিদ্ধার্থের এই প্রেমিক অবতার দেখে খুশি তারা। অনেকেই বলছেন, “এই কনটেন্টের জন্যই তো আমাদের সামাজিক যোগাযোগমাধ্যমে থাকা!” কেউ কেউ আবার মজা করে লিখেছেন, “বিয়ের পরে এটা কী ধরনের আচরণ!”

প্রেমের মাসে জয়সালমেরের সূর্যগড় প্রাসাদে চারহাত এক হয়েছে সিদ্ধার্থ ও কিয়ারার। গায়ে হলুদ, মেহেদি, সঙ্গীত— সব আচার-অনুষ্ঠান করেই সাত পাক ঘুরেছেন দুই তারকা। বর-কনের আত্মীয়-পরিজন ও বন্ধু-বান্ধব ছাড়া বিয়েতে আমন্ত্রিতের তালিকায় ছিলেন করন জোহর, শহিদ কাপুর, ঈশা আম্বানির মতো তাবড় ব্যক্তিরা। সেখান থেকে সিদ্ধার্থের সঙ্গে দিল্লিতে শ্বশুরবাড়িতে ফেরেন কিয়ারা। তারপর মুম্বাইয়ে ফিরে চলচ্চিত্র জগতের সবার জন্য রিসেপশন পার্টির আয়োজন করেছিলেন নবদম্পতি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আওয়ামী লীগের মতো গণতান্ত্রিক দল এই পৃথিবীতে খুব কম: শামীম
পরবর্তী পোস্ট
মাদক সম্রাট পাবলো এস্কোবারের ৭০ জলহস্তী যাচ্ছে ভারত-মেক্সিকোতে

রিলেটেড পোস্ট

ফিরলেন সিঁথি, নাচলেন অলংকার

জুন ২৭, ২০২৬

আত্মহত্যা করেছেন জনপ্রিয় অভিনেত্রী ফ্রান্সিন

জুন ১৭, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ

মে ১৫, ২০২৬

দুঃস্থ ও অসহায়দের মাঝে নোঙ্গরের ঈদ সামগ্রী বিতরণ...

মার্চ ১৭, ২০২৬

পথচারীকে ‘মারধর’, রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা

মার্চ ১২, ২০২৬

বন্ধুত্ব থেকে বোনুয়া, হঠাৎ মিমিকে নিয়ে আবেগী নুসরাত

ফেব্রুয়ারি ১১, ২০২৬

এবার ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা

এপ্রিল ২৯, ২০২৫

আশাশুনি মিত্র তেঁতুলিয়া হাইস্কুলে পিঠা উৎসব

জানুয়ারি ২২, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting