দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৬:১৩
হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র
হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক
মনিরামপুরে ৩ হাজার ৮৮০ কৃষকের হাতে প্রণোদনা
অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে তারেক...
শ্যামনগরে ফুটবল ম্যাচ শেষে সংঘর্ষ, আহত-৫
শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাছের...
তালায়  সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহত
শ্যামনগরে শিবিরের বিক্ষোভ মিছিল
ঈশ্বরীপুরে সাইবার ইউজার দলের ২১ সদস্য বিশিষ্ট কমিটি
সাতক্ষীরায় কৃষি কর্মকর্তার বিরুদ্ধে চার লাখ টাকার দূনীতি...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রাজনীতি

আওয়ামী লীগের মতো গণতান্ত্রিক দল এই পৃথিবীতে খুব কম: শামীম

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৬, ২০২৩
মার্চ ৬, ২০২৩ ০ কমেন্ট 368 ভিউস

রাজনীতি ডেস্ক:

পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি বলেছেন, আওয়ামী লীগের মতো গণতান্ত্রিক দল এই পৃথিবীতে খুব কম আছে। প্রতি তিন বছর পর পর জাতীয় সম্মেলন হয়। এই করোনার মাঝেও সম্মেলন হয়েছে। প্রধানমন্ত্রীও নির্বাচিত হন গণতান্ত্রিকভাবে। তাই আওয়ামী লীগকে গণতন্ত্রের কথা বলে লাভ নেই। আমরা কোন কিছুই আমলে নিচ্ছি না। আমাদের আস্থা হচ্ছে বাংলাদেশের জনগণের প্রতি-আস্থা হচ্ছে এই দেশের মানুষের প্রতি। এর বাইরে কে কি গবেষণায় বললো, তা আমলে নেওয়ার বিষয় না।

সম্প্রতি প্রকাশিত সুইডেনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ভ্যারাইটিজ অব ডেমোক্রেসির (ভি-ডেম) ‘ডিফাইঅ্যান্স ইন দ্য ফেস অব অটোক্রাটাইজেশন’ শিরোনামের প্রতিবেদনে-উদার গণতান্ত্রিক সূচক ও নির্বাচনভিত্তিক গণতন্ত্রের সূচকে বাংলাদেশের অবস্থান গত বছরের তুলনায় এক ধাপ পিছিয়ে ১৪৭তম স্থানে চলে যাওয়ায় বাংলাদেশের গণতান্ত্রিক পরিস্থিতির আরও অবনতি হয়েছে বলে উল্লেখ্য করা হয়। সোমবার বেলা ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচরে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধনের পর সাংবাদিকরা এই জরিপের বিষয়ে তাকে প্রশ্ন করলে জবাবে তিনি এই মন্তব্য করেন।

এ সময় উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি বলেন, অনেক ধরনের সংস্থা আছে, কিন্তু তারা কিভাবে জরিপ করেছে তা আমি জানি না। আমি হাফপ্যান্ট পড়া শুরু করে স্কুল-কলেজ জীবন থেকে এই করতে করতে বড় হয়েছি। আসলে এই উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রীর নাম শেখ হাসিনা। এই মুহূর্তে বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় দল হচ্ছে আওয়ামী লীগ। নির্বাচনের আগে অনেকেই অনেক কিছু বলে। বাংলাদেশে যখন নির্বাচন হয়, সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ নৌকাকেই নির্বাচিত করে।

তিনি বলেন, এই জরিপ সম্পর্কে আমি কোন কথা বলবো না। আমরা বিরোধী দল করতে করতেই বড় হয়েছি। টানা ১৪ বছর সরকার ক্ষমতায় আছে। অনেক কথাই বলা যায়, বাস্তবতা হচ্ছে ভিন্ন। বাংলাদেশের আস্থা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি। তিনি সততায় সেরা, মানবতায় সেরা, সেরাদের সেরা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। আগামী নির্বাচন হবে সংবিধান মোতাবেক। আমি দাঁড়িয়ে বলে গেলাম বাংলাদেশের মানুষ আবার নৌকাকেই বিজয়ী করবে। জননেত্রী শেখ হাসিনাই পঞ্চম বারের মতো প্রধানমন্ত্রী হবেন। এসময় ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম, উজানচর ইউনিয়নের চেয়ারম্যান কাজী জাদিদ আল রহমান জনিসহ স্থানীয় আওয়ামী লীগ ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

পরে মন্ত্রী উজানচর কংস নারায়ণ উচ্চ বিদ্যালয়ের মুজির কর্নার ও পাঠাগারের উদ্বোধন করেন এবং শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধুর রচিত নয়াচিন গ্রন্থটি বিতরণ করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আলাদিনের দৈত্যের কাছে বিএনপির যে ইচ্ছা, তাতে জনগণের কোন সম্পর্ক নেই: ইনু
পরবর্তী পোস্ট
কিয়ারার ছবিতে সিদ্ধার্থের মন্তব্যে আপ্লুত ভক্তরা

রিলেটেড পোস্ট

মিঠু খানের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

প্রতিবাদ বিজ্ঞপ্তি

জুন ১৮, ২০২৬

এখন টিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রদল নেতা বাপ্পী-শাহিনের শুভেচ্ছা

জুন ১০, ২০২৬

ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...

জুন ১০, ২০২৬

সাতক্ষীরায় জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে ছাত্রদল নেতাদের শুভেচ্ছা...

জুন ৯, ২০২৬

‘বিএনপি বিপ্লবী নয়, উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল’

জুন ৫, ২০২৬

শ্যামনগরে আ’লীগ-বিএনপি-জামায়াতের ত্রি-মুখী সংঘর্ষ ,আহত- ৮

জুন ৫, ২০২৬

জিয়াউর রহমানের স্মরণে সাতক্ষীরায় ছাত্রদলের মানবিক কর্মসূচি

মে ৩১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting