দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ২:২৫
১৭ বছর পর ফিরছে চ্যানেল ওয়ান: সাতক্ষীরা প্রতিনিধি...
ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
কালিগঞ্জে সরকারি খালের দখলদার সরকারি চাকরিজীবীর বাবা
কালিগঞ্জে কার্পেটিং সড়ক নির্মাণ কাজের উদ্বোধন
র‍্যাবের অভিযানে ২৫২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ক্রীড়া ও সমাজসেবায় মীর তাজুল ইসলাম রিপনের চার...
বুধহাটা পশ্চিম পাড়া জামে মসজিদ ও হেফজ খানায়...
তালার হাজরাকাটীতে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন...
গদাইপুরে পহেলা বৈশাখ উপলক্ষে জমজমাট “সিরাজ সাংস্কৃতিক মেলা”...
শ্যামনগরে খাদ্যবান্ধব কার্ড সংস্করণে অর্থ আদায়ের অভিযোগ ! 
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জসাতক্ষীরা জেলা

কালিগঞ্জে স্ত্রীকে রশি পেঁচিয়ে হত্যার চেষ্টা স্বামীর বিরুদ্ধে অভিযোগ

কর্তৃক mirkhairul.news নভেম্বর ৩০, ২০২৫
নভেম্বর ৩০, ২০২৫ ০ কমেন্ট 240 ভিউস

কালিগঞ্জ  প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় স্ত্রীর ওপর নির্মম নির্যাতন ও হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে আব্দুল কাদের (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় নিলুফা খাতুন (৩০) নামের ওই গৃহবধূ কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগকারী নিলুফার পিতা জহুর আলী মল্লিক জানান, ২০১৩ সালে ইসলামী শরীয়ত মোতাবেক ১ লাখ ৫০ হাজার টাকা দেনমোহর ধার্য্যে তার মেয়ের ইন্দ্রনগর গ্রামের মৃত ওয়াজেদ আলী সরদারের পুত্র আব্দুল কাদেরের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকেই আব্দুল কাদের মোটরসাইকেল, স্বর্ণালংকার, আসবাবপত্র ও বিভিন্ন সময়ে নগদ অর্থ–সহ প্রায় ৭ লাখ টাকা যৌতুক নেয় এবং বিভিন্ন দাবি তুলে নিয়মিতভাবে স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করে চলেছে ।
দাম্পত্য জীবনে তাদের সাজ্জিনা (১১)নামের ১ কন্যা সন্তান রয়েছে।

এ বিষয়ে অভিযোগে আরও বলা হয়, ২৫ ফেব্রুয়ারি সকাল ১০টা ৩০ মিনিটে আব্দুল কাদের আবারও ৫০ হাজার টাকা যৌতুক দাবি করেন। নিলুফা টাকা দিতে অস্বীকার করলে সে মারধর করে নাতনিসহ স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেন। এরপর থেকে নিলুফা পিত্রালয়ে বসবাস করে আসিতেছে।

এ সময় স্বামী আব্দুল কাদের মোবাইলে তাকে তালাক দেওয়ার হুমকি, বাড়িতে গেলে হত্যার হুমকি—নানা ভয়ভীতি দেখাতে থাকে। স্থানীয়ভাবে একাধিক শালিস হলেও সমাধান হয়নি। পরে নিলুফা আদালতে একটি মামলা দায়ের করেন।

মামলার চলমান অবস্থায় গত শুক্রবার আদালতের নির্দেশে নিলুফাকে স্বামী তার বাড়িতে নিয়ে আসে। কিন্তু শনিবার দিবাগত রাত সাড়ে দশটার পর ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধের চেষ্টা এবং প্লাস্টারের কাঠি দিয়ে বেধড়ক মারধর করেন আব্দুল কাদের।

নিলুফার চিৎকার শুনে প্রতিবেশী আরিজুল সরদার ছুটে এসে তাকে উদ্ধার করে স্থানীয় মেম্বার আব্দুল গফুর ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে রাত ১২টার পর আহত অবস্থায় নিলুফাকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্র জানায়, নিলুফার গলায় রশির দাগ, মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। চিকিৎসকরা তার অবস্থা ‘ঝুঁকিপূর্ণ’ বলে উল্লেখ করেছেন।

পরিবারের দাবি, আদালতের নির্দেশ অমান্য করে পূর্ব পরিকল্পিতভাবে নিলুফাকে হত্যার চেষ্টা করা হয়েছে। তারা ঘটনার সঙ্গে জড়িত আব্দুল কাদেরকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ছয় লক্ষাধিক টাকার চোরাচালানী মালামাল জব্দ
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় বনবিভাগের জব্দকৃত মাছ ৫টি এতিমখানায় বিতরণ

রিলেটেড পোস্ট

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

এপ্রিল ১৮, ২০২৬

কালিগঞ্জে কার্পেটিং সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

এপ্রিল ১৮, ২০২৬

র‍্যাবের অভিযানে ২৫২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এপ্রিল ১৮, ২০২৬

ক্রীড়া ও সমাজসেবায় মীর তাজুল ইসলাম রিপনের চার...

এপ্রিল ১৮, ২০২৬

বুধহাটা পশ্চিম পাড়া জামে মসজিদ ও হেফজ খানায়...

এপ্রিল ১৮, ২০২৬

তালার হাজরাকাটীতে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন...

এপ্রিল ১৮, ২০২৬

গদাইপুরে পহেলা বৈশাখ উপলক্ষে জমজমাট “সিরাজ সাংস্কৃতিক মেলা”...

এপ্রিল ১৮, ২০২৬

শ্যামনগরে খাদ্যবান্ধব কার্ড সংস্করণে অর্থ আদায়ের অভিযোগ ! 

এপ্রিল ১৮, ২০২৬

পাটকেলঘাটা কালিবাড়ী মন্দিরে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন

এপ্রিল ১৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting