দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৪:১১
ধর্মান্ধরা হামলে পড়েছে সাতক্ষীরা জেলা প্রশাসকের উপর 
শ্রীফলকাটিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পানির প্ল্যান্টের শুভ...
আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...
আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...
খানপুরের গৌরব: কামিল হাদিসে এ প্লাস পেয়ে বোর্ড...
সাতক্ষীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের...
শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ও কর্মপরিকল্পনা সভা...
শ্যামনগরে নাওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে লবণসহিষ্ণু গাছের চারা...
শ্যামনগরের গোলাখালী দ্বীপে ‘সুন্দরবন ইকোপার্ক’ নির্মাণে সম্ভাবনাময় নতুন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

কালিগঞ্জে সম্পত্তি জবর দখল করার পায়তারা ও জীবননাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ৭, ২০২১
ফেব্রুয়ারি ৭, ২০২১ ০ কমেন্ট 323 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের শিবপুর গ্রামে সম্পত্তি জবর দখল ও জীবননাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধায় সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন নলতা শিবপুর গ্রামের হরেন চন্দ্র দাশের পুত্র গোপাল চন্দ্র দাশ। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমার পিতা হরেন চন্দ্র দাশ ও কাকা সুনিল চন্দ্র দাশ ও অনিল চন্দ্র দাশ। পৈত্রিক সূত্রে ৬৫৫ দাগ যার খতিয়ান নং-১০১৮, মৌজা-নলতা, ১২ শতক জমির মালিক এবং আমার বড় কাকা কেনারাম চন্দ্র দাশ একই খতিয়ান, দাগ, ও একই মৌজায় ১৫ শতক জমি একই গ্রামের লিচু বালা ঘোষের নিকট থেকে ১৯৮১ সালে কোবালা দলিলের মাধ্যমে খরিদ করে। ৬৫৫ দাগের ১২ শতক জমি লিচু বালা ঘোষ ১৯৮১ সালে নগেন্দ্র চন্দ্র দাশের নিকট বিক্রয় করেন। উক্ত জমি নগেন্দ্র চন্দ্র দাশ কালিপদ দাশের কাছে ১৯৮৫ সালে বিক্রয় করেন। উক্ত ৬৫৫ দাগের ১২ শতক জমি ১৯৮৫ সাল থেকে অদ্যাবধি কালিপদ দাশের সন্তানাদি ভোগ দখল করে আছে। কিন্তু বর্তমানে উক্ত ৬৫৫ দাগের ১২ শতক জমি জোরপূর্বক নগেন্দ্র চন্দ্র দাশের ৪ পুত্র অনিল চন্দ্র দাশ, উত্তম চন্দ্র দাশ, ধনু চন্দ্র দাশ ও মৃত্যুঞ্জয় চন্দ্র দাশ এবং নগেন্দ্র চন্দ্র দাশের ভাই গৌর চন্দ্র দাশ এর পুত্রদ্বয় দুলাল চন্দ্র দাশ ও প্রদীশ চন্দ্র দাশ জোরপূর্বক সম্পূর্ণ ১২ শতক জমি দখল করে নিয়েছে। উক্ত ৬৫৫ দাগের ১৫ শতক জমি লিচু বালা ঘোষের নিকট থেকে ১৯৮১ সালে কেনারাম চন্দ্র দাসের নিকট বিক্রয় করেন। তার মধ্যে ৩ শতক জমি নগেন্দ্র চন্দ্র দাশের ৪ পুত্র ও  গৌর চন্দ্র দাশের ২ পুত্র জোরপূর্বক জবর দখল করে নিয়েছে। সেই সময় থেকে অদ্যাবধি উক্ত জমিগুলোতে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে আসছি। সেই সময় থেকে আমি ও আমরা কোন উপায় না পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম পাড় এর শরণাপন্ন হই। তখন তিনি উভয় পক্ষকে কাগজপত্র নিয়ে পরিষদে হাজির হতে বলেন। কিন্তু বিবাদী পক্ষদ্বয় চেয়ারম্যানের নিকট থেকে ১২/১৫ বার বিভিন্ন টালবাহানা দেখিয়ে কালক্ষেপণ করে এবং কোন প্রকার কাগজপত্র হাজির করতে পারেনি এবং তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সামনেই আমাদের কয়েক দফা মারধর করতে উদ্যত হয়। এক পর্যায়ে চেয়ারম্যান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উক্ত জমিগুলি গত ৬ ফেব্রুয়ারি ২০২১ ইং তারিখে আমাদের দখল বুঝিয়ে দেন। উক্ত জমির বিষয় নিয়ে ৬নং নলতা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আজিজুল ইসলাম নায্য বিচার করায় বিবাদী পক্ষদ্বয় চেয়াম্যানের নামে বিভিন্ন প্রকার মিথ্যা ও বায়োনাট খবর সাজিয়ে মানুষের সামনে উপস্থাপন করছে এবং চেয়ারম্যান কে সমাজে হেয় প্রতিপন্ন করা গভীর ষড়যন্ত্রে লিপ্ত আছে। চেয়ারম্যান জমির দখল বুঝিয়ে দেওয়ার পর থেকে বিবাদীপক্ষদ্বয় এতোটাই সন্ত্রাসী ও হীন মনের অধিকারী যে, গতকাল বিবাদী পক্ষদ্বয় আমাদের অনেকবার মারধর করে এবং আমাদেরকে জীবননাশের হুমকি, বসত বাড়ীতে মাদক দ্রব্য ও অবৈধ অস্ত্র রেখে আমাদেরকে পুলিশ দ্বারা হয়রানি করবে বলে প্রকাশ্যে হুমকি দিচ্ছে। আমরা যাতে আমাদের বাবা কাকার পৈত্রিক সম্পত্তি রক্ষা, জমিতে শান্তিপূর্ণভাবে বসবাস ও চাষাবাদ করে জীবন জীবিকা নির্বাহ করতে পারি সে ব্যাপারে আপনাদের লেখনির মাধ্যমে বিবাদীপক্ষদ্বয়ের যাতে কঠোর শাস্তি পায়, সে জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মণিরামপুর শিক্ষা অফিসারের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ
পরবর্তী পোস্ট
৭নং ওয়ার্ডে শেখ জাহাঙ্গীর হোসেন কালুর প্রতীকের নির্বাচনী পদযাত্রা

রিলেটেড পোস্ট

কালিগঞ্জে আটক আনিসুরের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা

জুন ২৩, ২০২৬

মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে কাজ করবেন নবাগত...

জুন ২১, ২০২৬

সাতক্ষীরায় বিএনপি অফিসের সামনে থেকে দুটি অবিস্ফোরিত ককটেল...

জুন ২০, ২০২৬

সংখ্যালঘু পরিবার নির্যাতনের অভিযোগে কালিগজ্ঞের কৃষক দলের আহ্বায়ককে...

জুন ১৯, ২০২৬

সাতক্ষীরার কালিগঞ্জে বিএনপি নেতা রুকুনুজ্জামানের নেতৃত্বে সংখ্যালঘু পরিবারের...

জুন ১৮, ২০২৬

প্রতিবাদ বিজ্ঞপ্তি

জুন ১৮, ২০২৬

কালিগঞ্জের সংখ্যালঘু পল্লিতে সন্ত্রাসী হামলা আহত-২,জমি দখল

জুন ১৭, ২০২৬

কালিগঞ্জে সড়ক বিভাগের সম্পত্তি ৪ লক্ষ টাকায় হস্তান্তর

জুন ১৩, ২০২৬

কালিগঞ্জ থানা পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার

জুন ৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting