দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | দুপুর ১:৩২
কৃষক পরিবার থেকে উঠে আসার গল্প 
কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
পাইকগাছায় ৪ লাখ চিংড়ির পিএল জব্দ: শিবসা নদীতে...
দেবহাটায় পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে...
জন্মস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী...
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের...
নকশা বহির্ভূত ভাবে পৌরসভায় ৫ তলা ভবন নির্মাণ...
দেবহাটা ইউসিসিএর নির্বাচন শান্তিপূর্নভাবে সম্পন্ন: মন্টু চেয়ারম্যান নির্বাচিত
এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
ভাত চুরির অভিযোগ থেকে আজমুলের মৃত্যু: ৬০ ঘণ্টা...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

কালিগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বলাৎকারের অভিযোগ

কর্তৃক kobirubel.satnadee মে ২১, ২০২২
মে ২১, ২০২২ ০ কমেন্ট 475 ভিউস

হাফিজুর রহমান, কালিগঞ্জ থেকে: গ্রাম পুলিশের বাড়ির দ্বিতীয় তলা ভাড়া নিয়ে হেফজখানা খুলে শিশু শিক্ষার্থীদের দিনের পর দিন পালাক্রমে বলাৎকারের ও বিকৃত যৌন নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে ধর্মীয় শিক্ষক আবু সাদ এর বিরুদ্ধে। বলাৎকারে অসুস্থ শিক্ষার্থী নাঈম পালিয়ে বাড়িতে গিয়ে বাবা মাকে জানালে জনরোষ ও পুলিশের গ্রেপ্তার এড়াতে গ্রাম্য পুলিশ গফুরের সহায়তায় উক্ত শিক্ষক পালিয়ে যায়। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের জাফরপুর গ্রামে গত বৃহস্পতিবার (১৯ মে) বেলা ১০টার সময় গ্রাম্য পুলিশ গফুরের বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আবু সাদ উপজেলার মৌতলা জাহাজঘাটা গ্রামের হাফেজ ফজলুর রহমান কবিরাজের পুত্র এবং বরেয়া মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক।

এ ব্যাপারে ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বরেয়া গ্রামের আমিরুল ইসলাম বাদী হয়ে গতকাল শুক্রবার থানায় একটি এজাহার দায়ের করেছে। থানা সূত্র এবং শুক্রবার  সরেজমিনে গেলে বরেয়া গ্রামের জামান, সাইফুদ্দিন, মোশারফ, হাসান সহ একাধিক ব্যক্তি সাংবাদিকদের জানান, বরেয়া মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের ইসলাম ধর্মীয় শিক্ষক আবু সাদ পার্শ্ববর্তী তিন কিলোমিটার দূরে জাফরপুর গ্রামে গ্রাম্য চৌকিদার গফুরের বাডড়র দ্বিতীয় তলা ভাড়া নিয়ে থাকে। এর মধ্যে একটি রুমে স্বামী-স্ত্রী এবং তিন বছরের ছোট বাচ্চা নিয়ে বসবাস করে। অন্যরুমটি ৮/১০ জন শিশু শিক্ষার্থী নিয়ে হেফজখানা হিসাবে পরিচালনা করে আসছিল। হেফজখানার শিক্ষার্থীদের খাবার-দাবার নিজ নিজ পরিবার থেকে পাঠিয়ে দেয়া হতো। ভুক্তভোগী শিক্ষার্থীরা জানায়, প্রতিদিন তার যৌন ক্ষুধা মিটানোর জন্য পালাক্রমে প্রতিদিন বেছে বেছে একজন করে শিক্ষার্থীকে জানালা দিয়ে লম্বা লাঠি দিয়ে ডেকে  নিয়ে গভীর রাতে বাথরুমে নিয়ে বিকৃত যৌনাচার ও বলাৎকার করতো। ওই সময় তার রুমের বাইরে থেকে ছিটকিনি লাগিয়ে দিত যাতে করে ঘুমিয়ে থাকা স্ত্রী হঠাৎ জেগে উঠলে ঘরের বাইরে না আসতে পারে। এভাবে সে দিনের পর দিন তার বিকৃত যৌনাচার চালিয়ে আসছিল।

শিশু শিক্ষার্থী নাঈম সাংবাদিকদের জানায়, তাকে প্রতিনিয়ত বিকৃত যৌনচার ও বলাৎকার এর ফলে পায়ুপথে ইনফেকশন হয়ে যায়। এরপরও আমি রাজি না হওয়ায় আমাকে মারধর করায় আমি পালিয়ে বাড়িতে এসে বাবা-মাকে বিস্তারিত ঘটনা খুলে বলি। এতোদিন না বলার কারণ হিসেবে সে জানায় হুজুর আবু সাদ বলাৎকারের ঘটনা কাউকে বললে ডিসি সাহেবকে বলে তাদের বাবা মাকে জেল খাটানো হবে বলে ভয় দেখাতো। এভাবে সে শিক্ষার্থীদের ভয় দেখিয়ে দিনের পর দিন বলাৎকার করে আসছিল। ঘটনা জানতে পেরে ক্ষিপ্ত হয়ে শিক্ষার্থীর পিতা আমিরুল ইসলাম সহ গ্রামবাসী সাথে সাথে বিষয়টি স্থানীয় চেয়ারম্যান এনামুল হোসেন ছোটকে জানালে সে থানায় যেতে বলেন। ওই সময় নির্যাতনের শিকার শিশুপুত্র নাইমকে সাথে নিয়ে তার বাবা প্রথমে কালিগঞ্জ হাসপাতাল নিয়ে গেলে ডাক্তার তাকে দীর্ঘমেয়াদী চিকিৎসার কথা বললে তারা থানায় গিয়ে অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা কে বিস্তারিত জানায়। সাথে সাথে উপ-পরিদর্শক সাঈদ হোসেন ঘটনাস্থলে যাওয়ার আগেই গ্রাম্য পুলিশ বাড়িওয়ালা গফুরের সহায়তায় বউ, বাচ্চা নিয়ে পালিয়ে যায়। গতকাল সকালে গিয়ে ওই ভবনে আর কোনো শিক্ষার্থীকে দেখা মেলেনি। এ ব্যাপারে ভুক্তভোগী শিক্ষার্থী নাঈম ঐ শিক্ষকের ফাঁসি দাবি করে। অনুরূপভাবে তার মা মারুফা বেগম উক্ত শিক্ষককে গ্রেপ্তারের দাবি জানান।

এ ব্যাপারে বাড়িওয়ালী গ্রাম্য পুলিশ আব্দুল গফুরের নিকট জানতে চাইলে সে সাংবাদিকদের জানায় ধর্মীয় শিক্ষক হাফেজ, হুজুর মানুষ বলে থাকে, ভালো জানতাম কিন্তু মুখোশ পরা সেটা জানা ছিল না। পালানোর আগে পুলিশকে না জানার বিষয় কোন সদুত্তর দিতে পারেনি।

এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষকের নিকট বার বার ফোন দিলেও বন্ধ পাওয়া যায়। বরেয়া মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত বৈদ্য সাংবাদিকদের জানান বিষয়টি আমি বৃহস্পতিবার জেনেছি তদন্ত করে ব্যবস্থা নেব। থানার উপ-পরিদর্শক সাঈদ হোসেন সাংবাদিকদের জানান ওসি সাহেবের নির্দেশে আমি ঘটনাস্থলে যাওয়ার আগে সে বউ-বাচ্চা নিয়ে পালিয়ে যায়। থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা সাংবাদিকদের জানান ঘটনা জানার সাথে সাথে তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ পাঠিয়েও পাওয়া যায়নি। এজাহার পেয়েছি তদন্ত করে অভিযুক্তকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মণিরামপুর আজব আলী মেম্বরের পরিবারের আজব ক্ষমতার উৎস কোথায়
পরবর্তী পোস্ট
কেঁচো সার উৎপাদন করে বাণিজ্যিকভাবে সফলতার দিকে যাচ্ছেন স্নাতকোত্তর কৃষক তিতু

রিলেটেড পোস্ট

কালিগঞ্জে ‘মানবতার সেবায় রক্তের সন্ধানে’ সংগঠনের নতুন কমিটি...

সেপ্টেম্বর ২১, ২০২৬

গণপিটুনিতে মৃত্যু: মামলা নিয়ে নিরাপরাধ মানুষকে হয়রানির অভিযোগ

সেপ্টেম্বর ২০, ২০২৬

বিদেশে কাজ দেওয়ার নামে একাধিক পরিবারকে নিঃস্ব করে...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক সভা...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

পানিতে ভাসছিল দুই শিশুর মরদেহ

সেপ্টেম্বর ১৮, ২০২৬

কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

সেপ্টেম্বর ১৮, ২০২৬

কালিগঞ্জে মেমো-চালান ছাড়াই সার পাচারের অভিযোগ

সেপ্টেম্বর ১৬, ২০২৬

কালিগঞ্জে প্লাস্টিকের ব্যবহার হ্রাস ও পরিবেশবান্ধব বিকল্প নিয়ে...

সেপ্টেম্বর ১৬, ২০২৬

কালিগঞ্জে সার সিন্ডিকেট ও অতিরিক্ত দামের অভিযোগের মুখে...

সেপ্টেম্বর ১৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting