দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে সফর, ১৪৪৮ হিজরি | দুপুর ২:২৮
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১
সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ
সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জসাতক্ষীরা জেলা

কালিগঞ্জে শতবর্ষী ২ লক্ষ টাকার ২টি সরকারী শিশু গাছ কেটে বিক্রির ঘটনায় ইউএনও’র হস্তক্ষেপে গাছ আটক

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১৭, ২০২১
মার্চ ১৭, ২০২১ ০ কমেন্ট 312 ভিউস

 

হাফিজুর রহমান:-  উপজেলা নির্বাহী কর্মকর্তা কে মিথ্যা তথ্য ও নাম ভাঙ্গিয়ে শিব মন্দিরের উন্নয়ন কাজের দোহাই দিয়ে সরকারী জায়গার শত বছরের ২লক্ষ টাকা মুল্যের ২টি শিশু গাছ বিক্রির ঘটনায় অবশেষে ইউএনওর হস্তক্ষেপে গাছ আটক করলেও দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নেওয়ায় এলাকায় ক্ষোভ বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের গোয়াল পোতা গ্রামের বড় শিব মন্দির মাঠ প্রাঙ্গণে। উক্ত ঘটনায় বড় শিব মন্দির কমিটির সাবেক সভাপতি হিমাংসু ঘোষ এবং কালিগঞ্জ পূজা উদ্্যাপন পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ মিলন কুমার ঘোষ অতিরিক্ত জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট মৌখিক ভাবে অভিযোগ করেন। সূত্র মতে কালিগঞ্জ উপজেলার গোয়ালপোতা মৌজার এসএ ১২৫, ১২৮,১৩০নং খতিয়ানের এস এ ৪৫, ৮৮, ৯৮, ১৫৬,১৬০, ২৯, ৩৯, ৫৩, ৪৩, ৪৪, ৪৬ দাগের ২.৮৯ একর জমির মালিক মন মোহন রায়, বীরেশ্বরচক্রবর্তী, মনি মোহন চক্রবর্তী, গত ১৯৬৪ সালে পাক ভারত যুদ্ধের সময় ভারতে চলে যেয়ে আর ফেরত আসেনি। যে কারণে উক্ত সম্পত্তি স্বাধীনতা যুদ্ধের পর বর্তমান সরকার ১৪৮৫১০ নং পাতায় ৯,১০,১১ নম্বর ক্রমিকে খ তপশীল তালিকা ভুক্ত বা অর্পিত সম্পত্তি তালিকা ভুক্ত করা হয়। উক্ত সম্পত্তিটি স্থানীয় হিন্দু সম্প্রদয়ের লোক জন দেবোত্তর শিব ঠাকুরের সম্পত্তি হিসাবে দাবী করে দীর্ঘদিন ধরে শিব মন্দিরের কাজে ব্যবহার করে আসছিল। বিষয়টি নিয়ে স্থানীয় মুসলমান এবং হিন্দু সম্প্রদ্বয়ের মধ্যে বিরোধ চলায় সরকার ভিপি মিস ০৭/২০০৫ ইজারা কেসের মাধ্যমে ইজারা প্রদান করে আসছে। বাকী ৯শতক জমিতে হিন্দু সম্প্রদয়ের লোকজন শিব মন্দির স্থাপন করে পূজা অর্চনা করে আসছে। উক্ত মন্দিরের সামনে প্রায় দেড়’শ বছর আগে লাগানো দুটি বড় বড় শিশু গাছ ছিল, উক্ত গাছের নীচে মন্দিরের পূজারী ও দর্শনার্থীরা ছায়ায় বিশ্রাম নিত। বর্তমান গোয়াল পোতা বড় শিব মন্দির কমিটির বর্তমান কমিটির সঙ্গে বিগত কমিটির বিরোধ চলে আসছে। বর্তমান মন্দির কমিটির সভাপতি চন্ডি চরণ মন্ডল, সাধারণ সম্পাদব সুভাষ ঘোষ, এবং সাংগঠনিক সম্পাদক সঞ্জয় সরকার উপজেলা পরিষদের চেয়ারম্যানের সহায়তায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ভুল বুুঝিয়ে সরকারী সম্পত্তি দেবোত্তর সম্পত্তির জায়গায় মন্দিরের উন্নয়ন কল্পে মরা গাছের কথা বলে মাত্র ৯০ হাজার টাকায় শতবর্ষী ২ লক্ষ টাকা মুল্যের দুটি শিশু গাছ বিক্রি করে দেয়। গাছ দুটির বড় বড় ডালপালা নিয়ে যাওয়ার পরে সাবেক মন্দির কমিটির সভাপতি হিমাংসু ঘোষ বিষয়টি পূজা উদ্্যাপন কমিটিকে জানায়। বর্তমান উপজেলা চেয়ারম্যান এবং গোয়ালপোতা শিব মন্দির কমিটির সভাপতি চন্ডি চরণের সঙ্গে কালিগঞ্জ পূজা উদ্্যাপন পরিষদের সঙ্গে চরম বিরোধ থাকায় বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট এবং অতিরিক্ত জেলা পষিদের নিকট অভিযোগ করে। দেরিতে হলেও বিষয়টি জানতে পেরে সরকারী সম্পত্তির উপরে লাগানো গাছ উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে স্থানীয় তহশিলদার মোশারফ হোসেন গাছ গুলি জব্দ করলেও মুল অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় স্থানীয় হিন্দু সম্প্রদয় দুই গ্রুপের মধ্যে চর উত্তেজনা বিরাজ করছে। ঘটনার সত্যতা জানার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের নিকট জানতে চাইলে তিনি সাতনদীকে জানান, আমি নতুন এসেছি মন্দির সংস্কারের নামে দেবোত্তর সম্পত্তি দেখিয়ে আমাকে ভুল বুঝিয়ে মরা শিশু গাছ কাটার কথা বলা হয়েছিল। বিষয়টি সরকারী সম্পত্তি আমার জানা ছিল না। আমি স্থানীয় তহশিলদার কে নির্দেশ দিয়েছি গাছ জব্দ করার জন্য। এবিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী সাতনদীকে জানান, গোয়াল পোতা শিব মন্দিরের জায়গা দেবোত্তর সম্পত্তি সেখানে হিন্দু সম্প্রদয়ের লোকেরা দীর্ঘদিন ধরে পূজা অর্চনা করে আসছে। তাদের মন্দিরের উন্নয়নের জন্য গাছ দুটি বিক্রি করে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট জিজ্ঞাসা করে মৌখিক ভাবে বলা হয়েছে। তবে তাদের নিজেদের মধ্যে বিবাদমান দ্বন্দ্বের কারণে মন্দিরের সংস্কার কাজ করা সম্ভব হয়নি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তালা ইউপি নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিলেন সাংবাদিক নজরুল ও প্রভাষক রাজু
পরবর্তী পোস্ট
কুলিয়ায় প্রভাবশালিদের কাছ থেকে ন্যায্য জমির হারির টাকা হতে বঞ্চিত এক প্রতিবন্ধি সহ তিন পরিবার

রিলেটেড পোস্ট

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...

আগস্ট ৪, ২০২৬

দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

শ্যামনগরের ডিমওয়ালা মা মাছ বিলুপ্তির পথে

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting