দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ১০:১২
ঘেরঞ্চলের চাষিরা অবৈধ-রুগ্ন ভেনামী চিংড়ি পোনার কবলে
দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের সুস্থতা কামনায় সাতক্ষীরা...
সাতক্ষীরায় রোটার‍্যাক্ট ক্লাবের নতুন কমিটি গঠন
খুলনা বিভাগীয় ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে যুক্ত হলো সাতক্ষীরা...
 সাতক্ষীরায় ১১ দলের বিক্ষোভ
ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় তালার যুবক নিহত, আহত ১
কালিগঞ্জে নাজিমগঞ্জ বাজার কমিটির সাথে ওসির মতবিনিময় সভা
সাতক্ষীরায় রোটার‍্যাক্ট ক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি কেডি,...
রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে...
সাতক্ষীরায় কাভার্ড ভ্যানে বিপুল পরিমাণ মাদকসহ যুবক আটক
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শ্রীকৃষ্ণের জন্মবার্ষিকী পালিত

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ১৮, ২০২২
আগস্ট ১৮, ২০২২ ০ কমেন্ট 456 ভিউস

কালিগঞ্জ ব্যুরো: দুষ্টের দমন সৃষ্টের পালনের মধ্যে যুগে যুগে ভগবান মানুষের মধ্যে অবতীর্ণ হন এবং সত্য ও সুন্দর প্রতিষ্ঠা করেন। সনাতন হিন্দু সম্প্রদায়ের দেবতা ভগবান শ্রীকৃষ্ণের গতকাল বৃহস্পতিবার ছিল হিন্দু শাস্ত্র মতে ভগবান শ্রী কৃষ্ণ জন্মগ্রহণ করেন।
তাই সারা দেশের ন্যায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জন্মাষ্টমী ও শ্রীকৃষ্ণের জন্মবার্ষিকী পালিত হয়েছে। কালিগঞ্জ পুজা উদযাপন পরিষদের আয়োজনে দিনব্যাপী নানান কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়। বেলা ১২ টার সময় উত্তর কালিগঞ্জ বাস স্ট্যান্ড সংলগ্ন কালীমন্দির প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বাইর হয়। কালিগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সনৎকুমার গাইনের নেতৃত্বে শোভাযাত্রাটি তে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম ফিতা কেটে উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উক্ত শোভাযাত্রায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) আমিনুর রহমান,থানার অফিসার ইনচার্জ হালিমুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তারালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মিলন কুমার ঘোষ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি চেয়ারম্যান গোবিন্দ কুমার মন্ডল, সাধারণ সম্পাদক অসিত কুমার অধিকারী ছাড়াও ১২টা ইউনিয়ন থেকে আগত পূজা উদযাপন পরিষদের নেতাকর্মী ও ভক্তরা। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাঁকশিয়ালী সেতু সংলগ্ন বঙ্গবন্ধু মুরাল পাদদেশে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে ভগবান শ্রীকৃষ্ণের জীবনী নিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় কালিগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু সনৎ কুমার গাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) আমিনুর রহমান, থানার অফিসার ইনচার্জ হালিমুর রহমান বাবু প্রমূখ। আলোচনা সভার শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ প্রসাদ বিতরণ শেষে কৃষ্ণ ভক্তদের সংগীতা অনুষ্ঠানের মাধ্যমে দিবসের সমাপ্তি ঘটে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ফেয়ার মিশনের উদ্যোগে ফুটবল টূর্ণামেন্টের ১ম পর্বের সমাপনী অনুষ্ঠান
পরবর্তী পোস্ট
দেবহাটায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

রিলেটেড পোস্ট

কালিগঞ্জে নাজিমগঞ্জ বাজার কমিটির সাথে ওসির মতবিনিময় সভা

জুলাই ৪, ২০২৬

রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে...

জুলাই ৪, ২০২৬

কালিগঞ্জে সঞ্জিব হত্যার এজাহারভুক্ত আসামি গ্ৰেপ্তার

জুলাই ২, ২০২৬

কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের...

জুলাই ১, ২০২৬

কালিগঞ্জে ধান-চাল সংগ্রহে কর্মকর্তাদের কোটি টাকা ঘুষ বানিজ্য

জুন ৩০, ২০২৬

নলতা কাজলায় প্রতিবন্ধীকে  ধর্ষণ

জুন ২৭, ২০২৬

কালীগজ্ঞে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

জুন ২৭, ২০২৬

নিউইয়র্ক সিটি পুলিশে সার্জেন্ট পদে পদোন্নতি পেলেন সাতক্ষীরার...

জুন ২৭, ২০২৬

কালিগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ

জুন ২৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting