দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি | সকাল ১০:৫০
সাতক্ষীরা পৌরসভার ডিসিআরকৃত দোকান উচ্ছেদ করাতে মরিয়া রবিউল...
বিদেশে পাঠানোর নামে প্রতারণা: আব্দুল করিমের বিরুদ্ধে মানববন্ধ
আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় তিন দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের...
শ্যামনগরে সংবাদ সম্মেলন বাতিল ডিলারশিপের পরও খাদ্যবান্ধব কর্মসূচির...
সংবাদ সংক্রান্ত জের ধরে কলারোয়া সাংবাদিককে মারধোর
ক্যান্সার আক্রান্ত শিশু আয়ান বাঁচার জন্য সাহায্য চায়
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু
আশাশুনির বেতনা নদী থেকে অবৈধ বালি উত্তোলনের অভিযোগ
পাটকেলঘাটা সরুলিয়া ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কমিটি...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

কালিগঞ্জে ভূমিহীন রহিমার উপর হামলার প্রতিবাদে মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ২৬, ২০১৯
ডিসেম্বর ২৬, ২০১৯ ০ কমেন্ট 417 ভিউস

হাফিজুর রহমান, কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে চর-যমুনা নদীর চরে সরকারি ঘর ও জমি দেওয়ার নামে উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী এক লক্ষ টাকা চাওয়ার বিষয়টি সাংবাদিকদের কাছে অভিযোগ করাকে কেন্দ্র করে রহিমা খাতুন নামে এক ভূমিহীনকে উপজেলা চেয়ারম্যানের সন্ত্রাসি ক্যাডার বাহিনী দিয়ে পিটিয়ে জখম করার ঘটনা ঘটেছে। বুধবার বিকাল ৪ টার সময় উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দুধলী গ্রামের নতুন হাটে এক শ্যালিসী বৈঠক চলাকালীন সময় এ ঘটনা ঘটে। ঐ সময় স্থানীয়রা বিষয়টি ৯৯৯ নম্বরে ফোন করলে থানা উপ-পরিদর্শক আসমত আলী এবং সহকারি উপ-পরিদর্শক আরিফুজ্জামান ফোর্স নিয়ে পুলিশ ভ্যান যোগে ঘটনাস্থল হতে আহত ভূমিহীন নারীকে উদ্ধার করে প্রথমে কালিগঞ্জ হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার অপারাগতা প্রকাশ করলে আশাংকা জনক অবস্থায় ঐ রাতেই সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত ভূমিহীন রহিমা খাতুন (৫০), উপজেলার কাঁটাখালী গ্রামের মৃত নূর ইসলামের স্ত্রী। উক্ত ঘটনাকে কেন্দ্র করে যমুনা নদীর চরে বসবাসরত ভূমিহীন রহিমা খাতুনের কাছে এক লাখ টাকা দাবির প্রতিবাদ করায় তাকে পিটিয়ে জখম করায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহষ্পতিবার দুপুর ১২টায় কালিগঞ্জ সদরে এসব কর্মসুচি পালিত হয়। কালিগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসুচি চলাকালে বক্তব্য দেন নির্যাতিত ভূমিহীন রহিমা খাতুনের ছেলে সাইফুল ইসলাম, তার ভাই অব্দুস সোবহান, ভূমিহীন নেতা আতিয়ার রহমান, মহব্বত আলী, আঞ্জুয়ারা খাতুন, নার্গিস পারভিন,মানবাধিকার কর্মী রঘুনাথ খাঁ প্রমুখ। বক্তারা বলেন, রহিমাসহ কয়েক’শ ভূমিহীন দীর্ঘদিন ধরে কালিগঞ্জের চরযমুনা নদী ভরাট জমিতে বসবাস করে আসছেন। এ নদী খননের নামে উপজেলা চেয়ারম্যান ভূমিহীনদের জায়গা দেওয়ার নামে টাকা তুলছেন। ভূমিহীন রহিমার কাছেও উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী, তার ছেলে অনিক মেহেদী ও তার বডিগার্ড আরিফুল ইসলাম ওরফে আটুল সহ একটি সন্ত্রাসী মহল এক লাখ টাকা চান। টাকা চাওয়ার বিষয়টি তিনি বুধবার সাংবাদিকদের কাছে অভিযোগ করেন। বিষয়টি জানতে পেরে ওই দিন বিকেল ৩টার সময় মথুরেশপুর ইউনিয়নের দুদলী নতুনহাট খোলা সবজি চাঁতালে সাঈদ মেহেদী ও তার সন্ত্রাসী বাহিনীর সদস্যরা এলোপাতাড়ি মেরে জখম করেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় রাতে রহিমাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে। একই সাথে মাদক ও নারী কেলেঙ্কারীর সঙ্গে জড়িত সাঈদ মেহেদীর অনিয়ম ও দূর্ণীতির তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর এক স্মারকলিপি দেন। এর আগে প্রায় ১ হাজার ভূমিহীন নারী পুরুষ ও শিশু কালিগঞ্জের সোহরাওয়ার্দী পার্ক থেকে ১টি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে যেয়ে শেষ হয়। ঘটনার সত্যতা জানতে চাইলে কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী তার মুঠোফোনে এ প্রতিনিধিকে বলেন, তার বিরুদ্ধে রহিমা খাতুন সাংবাদিকদের কাছে টাকা চাওয়ার মিথ্যা অভিযোগ করেছে। যমুনা খনন নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার একপর্যায়ে রহিমা মিথ্যা অভিযোগ করলে আমার সঙ্গে থাকা লোকজন ধাক্কাধাক্কির এক পর্যায়ে পা পিছলে পড়ে যেয়ে আহত হয়েছে। তাকে মারপিটের অভিযোগ ঠিক নয়। বুধবার বিকালে নতুনহাটে ঘর নির্মাণে স্থানীয় মামুন এবং মনির ব্যবসায়িদের নিকট চাঁদাবাজির ঘটনা তদন্তে গেলে তারাই পরিকল্পিত ভাবে রহিমাকে আহত সাজিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অপ- প্রচার চালাচ্ছে। আমি শ্যামনগর হতে কালিগঞ্জ ১৬ কিঃ মিঃ যমুনা নদী খননের জন্য এবং দু’ধারের পাশে অবৈধ দখলদারদের পুনঃ বাসনের ব্যবস্থা চালিয়ে যাচ্ছি।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দোলোয়ার হুসেন বলেন, রহিমার উপর হামলার ঘটনায় তার ছেলে সাইফুল ইসলাম বৃহষ্পতিবার একটি এজাহার দিয়েছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তালায় খুন জখম ও মিথ্যা মামলা দেয়ার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
পরবর্তী পোস্ট
সিরিজ বোমা হামলার জেএমবি সদস্য কারাবন্দী নাসির মস্তিষ্কে রক্তক্ষরনে মৃত্যু

রিলেটেড পোস্ট

বিদেশে পাঠানোর নামে প্রতারণা: আব্দুল করিমের বিরুদ্ধে মানববন্ধ

এপ্রিল ২৯, ২০২৬

কালিগঞ্জে রাস্তা নিয়ে বিরোধে নারীসহ গুরুতর আহত ৫

এপ্রিল ২৮, ২০২৬

কালিগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ পালিত

এপ্রিল ২৮, ২০২৬

কালীগঞ্জের নলতায় সড়ক ও জনপদ থেকে উচ্ছেদের পরেও...

এপ্রিল ২৫, ২০২৬

কালীগঞ্জের রাজাপুর হরিসভা মন্দিরে পথসভা

এপ্রিল ২৩, ২০২৬

কালিগঞ্জে কার্পেটিং সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

এপ্রিল ১৮, ২০২৬

কালিগঞ্জে সরকারি খালের দখলদার সরকারি চাকরিজীবীর বাবা

এপ্রিল ১৮, ২০২৬

সাতক্ষীরায় বসতবাড়িতে হামলা ও ভাঙচুর শিক্ষক দম্পতিকে কুপিয়ে...

এপ্রিল ১৫, ২০২৬

শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় দূর্ণীতির অভিযোগ ।

এপ্রিল ১৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting