দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ১০:২৯
আদালতের আদেশ অমান্য করে সাতক্ষীরায়  জমি দখলের পায়তারা
সাতনদী পত্রিকার সম্পাদককে হুমকি: পাইকগাছা প্রেসক্লাবের নিন্দা ও...
আশাশুনিতে বজ্রপাতে কাঠমিস্ত্রী নিহত
শ্যামনগর উপজেলা নাগরিক উন্নয়ন ফোরামের নবগঠিত কমিটি ঘোষণা
ছেলে ও পৌত্রের নির্যাতনের অভিযোগে হাসপাতালে ৮০ বছরের...
কলারোয়ায় জলাবদ্ধতায় মানিকনগর প্রাথমিক বিদ্যালয়: ভোগান্তিতে শিক্ষার্থীরা
নগরঘাটায় ফুটবল টুর্নামেন্টের বিজয়ী দলের পুরস্কারের গরু-ছাগলের মাংসে...
আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

কালিগঞ্জে ভারতীয় রেনু, মটরসাইকেল সহ আটক-৩

কর্তৃক kobirubel.satnadee মে ৭, ২০২১
মে ৭, ২০২১ ০ কমেন্ট 357 ভিউস

হাফিজুর রহমান, কালিগঞ্জ ব্যুরো: ভারত হতে নদী পার করে চোরাই পথে বাংলাদেশের বাঁশঝাড়িয়া বিওপি সদস্যদের চোখ ফাঁকি দিয়ে সীমান্ত পার হয়ে প্রাইভেটকার ভর্তি ভারতীয় গলদার ১৬ পলি রেনু পোনা ও একটি মটরসাইকেল সহ ৩ চোরাকারবারীকে স্থানীয়রা আটক করে থানায় খবর দেয়। খবর পেয়ে থানা হতে উপ-পরিদর্শক শিহাবুল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল হতে চোরাকারবারীদের ব্যবহৃত প্রাইভেটকার যাহার নং-ঢাকা-মেট্রো-গ-১১-৩৫৬৩, মটরসাইকেল সাতক্ষীরা ল-১২-১৫৬০ সহ ৩ চোরাকারবারীকে আটক করে। শুক্রবার ভোর ৪টার সময় কালিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী গান্ধুলিয়া মোড় হইতে তাদের কে আটক করা হয়।

পুলিশের হাতে আটককৃত চোরাকারবারীরা হলো সাতক্ষীরার দেবহাটা থানার উত্তর পারুলিয়া গ্রামের মৃত আতিয়ার সরদারের পুত্র রবিউল ইসলাম (৫৫), দক্ষিণ পারুলিয়া গ্রামের জামাল মোড়লের পুত্র মিল্টন মোড়ল(৩২) এবং নাংলা গ্রামের জামান উদ্দীন তালুকদারের পুত্র রবিউল ইসলাম(৩৬)।  বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট খন্দকার রবিউল ইসলাম বেলা আনুমানিক সাড়ে ১১টার সময় থানায় এসে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে চোরাকারবারীদের ১লক্ষ টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয় এবং উপযুক্ত কাগজ পত্র থাকায় জব্দকৃত গাড়ী দুটি ছেড়ে দেওয়া হয়। থানা সূত্রে জানা যায়, কালিগঞ্জের বাঁশঝাড়িয়া সীমান্ত এলাকায় বিজিবির চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবৎ চোরাকারবারীরা ভারত হতে ফেন্সিডিল, গাঁজা, মাছের পোনা, মদ সহ বিভিন্ন সামগ্রী বাংলাদেশে এনে প্রাইভেটকার সহ বিভিন্ন কৌশলে বিভিন্ন জায়গায় পাচার করে আসছে। শুক্রবার রাতে ভারত থেকে গলদা চিংড়ীর রেনু পোনা নিয়ে চোরাকারবারীরা প্রাইভেটকার যোগে পাচার করার সময় গান্ধুলিয়া নামক স্থানে ওৎপেতে থাকা স্থানীয় যুবক রবিউল ইসলাম, হাসান, আনসার সহ একাধিক ব্যক্তি আটক করে। ঐসময় চোরাকারবারীরা মাছের পোনা গুলি কালিগঞ্জ থানা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলামের নাম ভাঙ্গিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তারা আটক করে থানায় খবর দিলে উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম তার ব্যবহৃত ০১৮৩৫-০১৭৪২৯ নাম্বার হতে ভোর ৪টা ৫ মিনিটে স্থানীয় রবিউল ইসলামের ব্যবহৃত ০১৯৪৯২৪০৩৪৭ নাম্বারে মাছ ছেড়ে দিতে হুমকি দেয় এবং পরে দেখা করার কথা বলে। এতে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে চোরাকারবারীদের আটক করে থানায় খবর দেয়। থানা পুলিশ যেয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে। ঘটনার সত্যতা জানার জন্য থানা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যানের ব্যবহৃত ০১৮৩৫-০১৭৪২৯ নাম্বারে যোগাযোগ করলে তিনি ঘটনার সম্পর্কে এপ্রতিনিধি কে জানান দেবহাটা থানা আওয়ামীলীগের নেতৃবৃন্দ এবং যুবলীগ নেতৃবৃন্দ মাছ আটকের বিষয়ে উক্ত নাম্বারে কথা বলে সুপারিশ করার জন্য অনুরোধ করে এ কারণে আমি রবিউলের নিকট ফোন করি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
জোড়দিয়া কেন্দ্রীয় ঈদগাহের উন্নয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত
পরবর্তী পোস্ট
শাঁখরা-কোমরপুর বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দৌড়ঝাপ শুরু, ছুটির দিনে রুদ্ধদ্বার বৈঠক

রিলেটেড পোস্ট

কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক

সেপ্টেম্বর ২৯, ২০২৬

কালিগঞ্জে তৃষ্ণা জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি

সেপ্টেম্বর ২৭, ২০২৬

উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতিকে সামনে রেখে নির্বাচনী মাঠে...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

লুটপাট অফিসারের বিদায় ঘন্টা ‘প্রেতাত্মা’ কৃষি অফিসে

সেপ্টেম্বর ২৬, ২০২৬

কালিগঞ্জের বিষ্ণুপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সমীকরণে একক প্রার্থী...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

কালিগঞ্জে ‘মানবতার সেবায় রক্তের সন্ধানে’ সংগঠনের নতুন কমিটি...

সেপ্টেম্বর ২১, ২০২৬

গণপিটুনিতে মৃত্যু: মামলা নিয়ে নিরাপরাধ মানুষকে হয়রানির অভিযোগ

সেপ্টেম্বর ২০, ২০২৬

বিদেশে কাজ দেওয়ার নামে একাধিক পরিবারকে নিঃস্ব করে...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক সভা...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting