দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৮:০৪
সাতনদী পত্রিকার সম্পাদককে হুমকি: পাইকগাছা প্রেসক্লাবের নিন্দা ও...
আশাশুনিতে বজ্রপাতে কাঠমিস্ত্রী নিহত
শ্যামনগর উপজেলা নাগরিক উন্নয়ন ফোরামের নবগঠিত কমিটি ঘোষণা
ছেলে ও পৌত্রের নির্যাতনের অভিযোগে হাসপাতালে ৮০ বছরের...
কলারোয়ায় জলাবদ্ধতায় মানিকনগর প্রাথমিক বিদ্যালয়: ভোগান্তিতে শিক্ষার্থীরা
নগরঘাটায় ফুটবল টুর্নামেন্টের বিজয়ী দলের পুরস্কারের গরু-ছাগলের মাংসে...
আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জসাতক্ষীরা জেলা

কালিগঞ্জে বেপরোয়া প্রতারক চক্র রিভার ড্রাইভ ইকো পার্ক এলাকায়

কর্তৃক kobirubel.satnadee মে ২০, ২০২১
মে ২০, ২০২১ ০ কমেন্ট 674 ভিউস

নিজস্ব প্রতিবেদক কালিগঞ্জঃ– কালিগঞ্জে ব্লাকমেইল করে সবকিছু হাতিয়ে নিচ্ছে রিভার ড্রাইভ ইকো পার্কে ঘুরতে আসা দর্শনার্থীদের সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্যরা। ব্লাকমেইলের মাধ্যমে অনেকের টাকা মোবাইল দামী সব জিনিসপত্র ছিনিয়ে নিয়েছে ওই সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্যরা অভিযোগ ভুক্তভোগীদের।

গত রবিবার (১৬ মে) বসন্তপুর রিভার ড্রাইভ ইকো পার্কে এলাকার ছদ্দনাম (ছনিয়া) বর্তমান ঢাকার তিতুমির কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী ও তার দুইজন বান্ধবীসহ এক ভাইকে নিয়ে ঘুরতে গেলে আটক করে ছিনতাইকারী চক্রের সদস্যরা। ব্তমানে এই প্রতারক ও ছিনতাইকারী চক্রের কারণে পর্যটনের জন্য সম্ভাবনায় এই অঞ্চলটি নিয়ে সাধারণ মানুষের মাঝে হতাশার সৃষ্টি হচ্ছে।
ঐ চক্রের মূল হোতা উপজলার মথুরেশপুর ইউনিয়নের হাড়দ্দহা গ্রামের মোকছেদ আলী গাজীর ছেলে মাছিদুল ইসলাম ওরফ মাছি অসামাজিক কার্যকলাপের অভিযোগে এনে সাবিনাসহ তাদের ৪ জনকে আটক করে। এসময় মাছি ও তার বাহিনী শারীরিক ভাবে নির্যাতন করে তাদেরকে। মোটা অংকের টাকা দাবীর পাশাপাশি তাদের ব্যবহৃত মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ওই বাহিনী। তবে বিজিবি সদস্যদের উপস্থিতিতে কোন প্রকার ক্ষয়-ক্ষতি ছাড়া মাছি বাহিনীর হাত থেকে মুক্তি পায় তারা।

গত বুধবার (১৯ মে) তিতুমীর কলেজের ছদ্দনাম (ছনিয়া) নামের ওই ছাত্রী নিজের ব্যক্তিগত ফেসবুকে অভিযুক্ত মাছিদুল ইসলামের একটি ছবি দিয়ে সবাইকে সতর্ক করে একাটি স্ট্যাটাস দেন। সেখানে ওই কলেজ ছাত্রী লিখছেন, কালিগঞ্জ বসন্তপুর বর্ডারের ছেলেরা- মেয়েরা ভাইবোন একসাথে ঘুরতে গেলে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। কারণ ছবিতে যে পশুকে দেখা যাচ্ছে এই পশু যারে তারে ধরে মোবাইল, মানিব্যাগ নিয়ে নিচ্ছে। নিজর এলাকাতে এমনটা হবে ভাবতে পারিনি। টাকা না দিতে রাজি হলে মারধর করছে। এমনকি মেয়েদের হাতধরেও টানাটানি করছে। তাই আপনাদের মা বোনেরা তাদের নিজেদের এলাকাতে ও সেভ না। এজন্য এদের থেকে দূরে থাকুন। ভালো মানুষের মুখোষ পরে আর কতদিন যাবে’’।

ভুক্তভাগী ওই কলেজ ছাত্রীর বড় ভাই বলেন, গত ১৬ তারিখে আমাদের বাড়িতে একটি অনুষ্ঠান হয়েছিলো। ওই অনুষ্ঠানের অতিথিদের মধ্যে থেকে আমার বোনসহ তিনটি মেয়ে ও একটি ছেলে আমাদের গ্রামে অবস্থিত ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ইকোপার্কে গিয়েছিলো। সকাল সাড়ে ১০ টার দিকে মাছিদুল ইসলাম ওরফ মাছি তাদেরকে আটকিয়ে মোবাইলসহ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। আমার কলেজ পড়ুয়া বোনসহ তার সাথে থাকা অতিথিরা দিতে না চাইলে তাদেরকে মারধর করে মাছিসহ তার সাথে থাকা ছিনতাইকারীরা।

এব্যাপার অভিযুক্ত মাছিদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, গত ১৬ তারিখ সকাল সাড়ে ১০ টার দিকে একটি ছেলে ও একটি মেয়ে রাস্তার পাশে খারাপ কাজ করছিলো। অন্য দুইজন একটু দূরে দাড়িয়ে ছিলো। আমি দেখতে পেয়ে তাদেরকে বাঁধা দিই। ওই সময় আমার উপর ক্ষিপ্ত হয়ে ছেলেটি আমাকে আঘাত করে আমিও তাকে আঘাত করি। তবে মেয়েদের মারধরের বিষয় অস্বীকার করেন তিনি।

সকাল সাড়ে ১০ টার দিকে রাস্তার উপর কিভাবে খারাপ কাজ হয়? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে মাছিদুল ইসলাম বলেন আপনারা যদি দেখতে চান তাহলে প্রতিদিন সকালে ওই রাস্তার পাশে অবস্থিত ভাটার ওই দিকে যান শতশত ছেলে-মেয়েদের অপকর্ম দেখত পাবেন। তবে খোঁজ নিয়ে তার কথার কোন সত্যতা পাওয়া যায়নি।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি জানান, প্রতিনিয়ত এই পার্কে বেড়াতে আসা দর্শনার্থীদেরকছ ব্লাকমেইল, ভয়-ভীতি দেখিয়ে কয়কটি চক্র হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা। কেড়ে নেওয়া হচ্ছে তাদের মোবাইল ফোন।

তাদের কাজ সারাদিন পার্কের আশপাশে ঘুরে বেড়ানো আর মানুষদেরকে ব্লাকমেইল করে টাকা উপার্জন করায় তাদের মুল টার্গেট।

জানা গেছে রাজা প্রতাপাদিত্য’র কাকা বসন্ত রায় এর স্মৃতি বিজড়িত এই অঞ্চল। এখানে এক সময় নৌ-বন্দরও ছিলো। সম্প্রতি গণ্যমাধ্যম এই অঞ্চল দিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সহযোগিতায় এই এলাকার ৩ একর জমির উপর নির্মিত হয় রিভার ড্রাইভ ইকো পার্ক। যার সৌন্দর্য বৃদ্ধির কাজ চলমান।

প্রতিদিন এই পার্কে বিভিন্ন স্থানের মানুষ একটু বিনোদনের জন্য আসেন। বিশেষ করে বিকেল বেলা প্রচুর দর্শনার্থী দেখা যায় এই অঞ্চলে। কয়েকটি সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্যরা সুযোগটিক কাজে লাগিয়ে একের পর এক অপকর্ম চালিয়ে যাচ্ছে।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, আপনাদের মাধ্যমে বিষয়টি এই মাত্র শুনলাম। আমার কাছে কেউ কোন অভিযাগ দেয়নি। বিষয়টি খতিয়ে দেখে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে অতিদ্রুত আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
গুণীজনদের হাতে স্বাধীনতা পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী
পরবর্তী পোস্ট
দ্বিতীয় দফায় দেশের গন্ডি পেরিয়ে ইউরোপে গেল সাতক্ষীরার আম

রিলেটেড পোস্ট

আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

অক্টোবর ২, ২০২৬

সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা

অক্টোবর ১, ২০২৬

কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা

অক্টোবর ১, ২০২৬

নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ফেসবুকে পোস্ট, চিঠি পেল...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

শাশুড়ির পরকিয়া ধরাই কাল হল পুত্রবধুর

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা,পলাতক আসামি ঠেকাতে বাড়ানো...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting