দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সকাল ৯:২৫
ভূ-অর্থনীতি ও আগামীর সম্ভাবনা
“এজাহার আছে, আহত মানুষ আছে, সংবাদ সম্মেলন আছে—তবুও...
আশাশুনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত- ৪
আশাশুনিতে পানি কমিটির সদস্যদের নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত
খুলনায় মালিকের হাতে ফিরল ৫০টি হারানো মোবাইল ফোন
নোয়াখালীতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার
শ্যামনগরে জেন্ডার রেসপনসিভ গভর্নেন্স বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
 দেবহাটায় ভারতীয় গলদা চিংড়ি রেনু জব্দ, খালে অবমুক্ত
কালিগঞ্জে আটক আনিসুরের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা
সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময়...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জসাতক্ষীরা জেলা

কালিগঞ্জে জমি-জমা সংক্রান্ত বিরোধ নিয়ে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ

কর্তৃক kobirubel.satnadee মে ৩১, ২০২১
মে ৩১, ২০২১ ০ কমেন্ট 301 ভিউস

হাবিবুল্লাহ বাহার:-  কালিগঞ্জে জমি-জমা সংক্রান্ত বিরোধ নিয়ে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে । ঘটনাটি ঘটেছে রবিবার উপজেলার রতনপুর ইউনিয়নের কাশিশ্বরপুর গ্রামে। এঘটনায় ভুক্তভোগী কাশিশ্বরপুর গ্রামের মৃত আলীজান মুন্সির ছেলে আব্দুল হামিদ গাজী (৫৫) থানায় লিখিত এজাহার দিয়েছেন।
এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত একই গ্রামের মোহাম্মদ ইউনুছ গাজীর ছেলে শহিদুল ইসলাম (৩০), তার সহোদর রফিকুল ইসলাম (৪৫), মোহাম্মদ আব্দুল্ল্যাহ (৪০) একই গ্রামের মৃত আমিনউদ্দিন গাজীর ছেলে ইউনুছ গাজী (৬৮) এর সাথে ভুক্তভোগী আব্দুল হামিদ গাজীর জমি-জমা সংক্রান্ত বিষয়ে বিরোধ চলে আসছিলো।
এরই সূত্রধরে রবিবার দিবাগত রাতে শহিদুল গং পরিকল্পিতভাবে বে- আইনি জনতাদলবদ্ধে অনধিকারভাবে হামিদ গাজীর বসতবাড়িতে প্রবেশ করে তার আধাপাকা বসতঘর, কাঁচা রান্নাঘর, বাড়ির ধান-চাল রাখার ঘর, হাস মুরগির ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুনের লেলিহান শিখায় ভুক্তভোগীদের ঘুম ভেঙে যায়। ওই সময়ে তারা আগুন আগুন করে চিৎকার করতে থাকলে শহিদুল গং দ্রæত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
সোমবার বেলা ২ টার দিকে ঘটনাস্থলে গেলে ভুক্তভোগী আব্দুল মালেক গাজী (৮৩), তার স্ত্রী নুর জাহান (৭০), শহিদুল ইসলাম (২২) জানান, আগুনে তাদের বসতঘর, রান্নাঘর, ফসল রাখার ঘর, হাস-মুরগি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩ লক্ষ টাকার বেশি ক্ষতিসাধন হয়েছে। এছাড়া আগুনে পুড়ে ১০/১২ টি হাঁস-মুরগির মৃত্যু হয়েছে। যেটি খুবি দু:খজনক বলে জানান তারা।
এসব বিষয়ে জানতে অভিযুক্ত শহিদুল ইসলামের বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারোয়ায় আম্ফানে ক্ষতিগ্রস্ত আমচাষীরা পেলেন স্বল্প সুদে ঋণ
পরবর্তী পোস্ট
কলারোয়ায় শিক্ষকদের সাথে শিক্ষাবোর্ডের চেয়ারম্যানের মতবিনিময়

রিলেটেড পোস্ট

আশাশুনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত- ৪

জুন ২৩, ২০২৬

আশাশুনিতে পানি কমিটির সদস্যদের নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত

জুন ২৩, ২০২৬

শ্যামনগরে জেন্ডার রেসপনসিভ গভর্নেন্স বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

জুন ২৩, ২০২৬

 দেবহাটায় ভারতীয় গলদা চিংড়ি রেনু জব্দ, খালে অবমুক্ত

জুন ২৩, ২০২৬

কালিগঞ্জে আটক আনিসুরের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা

জুন ২৩, ২০২৬

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময়...

জুন ২৩, ২০২৬

শিয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন

জুন ২৩, ২০২৬

প্রতাপনগরে দূর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়ন বিষয়ে ২ দিনের...

জুন ২৩, ২০২৬

সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

জুন ২৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting