দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৪:৫৮
আদালতের আদেশ অমান্য করে সাতক্ষীরায়  জমি দখলের পায়তারা
সাতনদী পত্রিকার সম্পাদককে হুমকি: পাইকগাছা প্রেসক্লাবের নিন্দা ও...
আশাশুনিতে বজ্রপাতে কাঠমিস্ত্রী নিহত
শ্যামনগর উপজেলা নাগরিক উন্নয়ন ফোরামের নবগঠিত কমিটি ঘোষণা
ছেলে ও পৌত্রের নির্যাতনের অভিযোগে হাসপাতালে ৮০ বছরের...
কলারোয়ায় জলাবদ্ধতায় মানিকনগর প্রাথমিক বিদ্যালয়: ভোগান্তিতে শিক্ষার্থীরা
নগরঘাটায় ফুটবল টুর্নামেন্টের বিজয়ী দলের পুরস্কারের গরু-ছাগলের মাংসে...
আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

কালিগঞ্জে ছিনতাইকৃত মটরসাইকেলসহ চক্রের ২ সদস্য গ্রেপ্তার

কর্তৃক kobirubel.satnadee জুন ১০, ২০২১
জুন ১০, ২০২১ ০ কমেন্ট 335 ভিউস

হাফিজুর রহমান: রাস্তায় দড়ি ফেলে গতিরোধ করে চালককে মারপিট করে বেঁধে রেখে মোটর সাইকেল ছিনতাই করা হয়েছে।  বুধবার রাত সাড়ে ৯টার দিকে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের চৌমুহুনী কামারগাতি মোড়ে এ ঘটনা ঘটে। পুলিশ দু’ ছিনতাইকারিকে গ্রেপ্তার ও ছিনতাই হওয়া মোটর সাইকেলটি উদ্ধার করে আহত চালককে মুমুর্ষ অবস্থায় কালিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়।

গ্রেপ্তারকৃত ছিনতাইকারিরা হলো, কালীগঞ্জ উপজেলার মহৎপুর গ্রামের গোলাম হোসেনের ছেলে আলাউদ্দিন (২৫) ও তারালী গ্রামের আমির আলী সরদারের ছেলে মারুফ হোসেন (২৯)।

 কালীগঞ্জ উপজেলা সদরের সার্জিকাল ক্লিনিকের কর্মচারি ও শ্যামনগর উপজেলার নূরনগর গ্রামের আশিক হোসেন জানান, প্রতিদিনের ন্যায় তিনি বুধবার রাত সাড়ে ৯টার দিকে কর্মস্থল কালীগঞ্জ সদরের সার্জিকাল ক্লিনিক থেকে নিজস্ব টিভিএস মোটর সাইকেলে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ধলবাড়িয়া চৌমুহুনী কামারগাঁতী মোড় পার হতেই ছিতাইকারিরা রাস্তার উপর দড়ি টানিয়ে তার মোটর সাইকেলের গতিরোধ করে। এ সময় দ্রুত গতি সম্পন্ন মোটর সাইকেলটি দড়িতে বেঁেধ গেলে তিনি রাস্তার উপর পড়ে যান। ছিনতাইকারিরা তাকে লোহার রড দিয়ে মাথা ফাটিয়ে একটি গাছের সঙ্গে বেঁধে রেখে মোটর সাইকেল নিয়ে চলে যান। বিষয়টি তাৎক্ষনিক তিনি বাবা আবুল হোসেন ও কিèনিক মালিক আব্দুস সালামকে মোবাইল ফোনে অবহিত করেন। কিছুদূর যেতে না যেতেই মোটর সাইকেলে তেল ফুরিয়ে যাওয়ায় ছিনতাইকারিরা মোটর সাইকেলটি একটি ঝোঁপের মধ্যে রেখে রাজু শেখের বাগানে আত্মগোপন করে। খবর পেয়ে কালীগঞ্জ থানার উপরিদর্শক সিহাবুল ইসলামের নেতৃত্বে পুলিশ ছিনতাইকারি আলাউদ্দিন ও মারুফ হোসেনকে গ্রেপ্তার করে। তাদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ি তার ব্যবহৃত মোটর সাইকেলটিও উদ্ধার করে পুলিশ। ঐ সময় আহত গাড়ীর মালিক আশিককে দ্রুত কালিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, দু’ ছিনতাইকারীকে গ্রেপ্তার ও ছিনতাই হওয়া মোটর সাইকেলটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শ্যামনগর উপজেলার নূরনগর গ্রামের আবুল হোসেন বাদি হয়ে বৃহষ্পতিবার কালীগঞ্জ থানায় একটি ছিনতাইয়ের মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত ছিনতাইকারীদের বৃহষ্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তালায় ইউপি নির্বাচনে ভোট কেটে নিতে চায় সরদার জাকির!
পরবর্তী পোস্ট
সাতক্ষীরা সীমান্তে অবৈধ প্রবেশের প্রাক্কালে বাংলাদেশী আটক

রিলেটেড পোস্ট

কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক

সেপ্টেম্বর ২৯, ২০২৬

কালিগঞ্জে তৃষ্ণা জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি

সেপ্টেম্বর ২৭, ২০২৬

উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতিকে সামনে রেখে নির্বাচনী মাঠে...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

লুটপাট অফিসারের বিদায় ঘন্টা ‘প্রেতাত্মা’ কৃষি অফিসে

সেপ্টেম্বর ২৬, ২০২৬

কালিগঞ্জের বিষ্ণুপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সমীকরণে একক প্রার্থী...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

কালিগঞ্জে ‘মানবতার সেবায় রক্তের সন্ধানে’ সংগঠনের নতুন কমিটি...

সেপ্টেম্বর ২১, ২০২৬

গণপিটুনিতে মৃত্যু: মামলা নিয়ে নিরাপরাধ মানুষকে হয়রানির অভিযোগ

সেপ্টেম্বর ২০, ২০২৬

বিদেশে কাজ দেওয়ার নামে একাধিক পরিবারকে নিঃস্ব করে...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক সভা...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting