দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১১:৩৬
কালিগঞ্জে আদালতের আদেশ অমান্যের অভিযোগ-ধান রোপণে বাধা
সাতক্ষীরার কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে...
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি মনির, সম্পাদক লিটন
কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে কারণ...
দেবহাটায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও...
শ্যামনগরে চেয়ারম্যান প্রার্থী রুস্তম আলী নিজ উদ্যোগ রাস্তার...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ঢুকে নেতাকে কুপিয়ে জখম
 শ্যামনগরে চলাচলের পথ নিয়ে বিরোধ, একই পরিবারের চারজনকে...
সাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজ
খুলনায় ডাবের দামে পুড়ছে পকেট
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

কালিগঞ্জে আদালতের আদেশ অমান্যের অভিযোগ-ধান রোপণে বাধা

কর্তৃক M Helal সেপ্টেম্বর ৫, ২০২৬
সেপ্টেম্বর ৫, ২০২৬ ০ কমেন্ট 23 ভিউস

মোঃ ইশারাত আলী :সাতক্ষীরার কালিগঞ্জে আদালতের আদেশের পরও বিরোধপূর্ণ জমিতে ধান রোপণে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে কৃষ্ণনগর গ্রামে উত্তেজনা সৃষ্টি হয়েছে। শুধু তাই নয়, ঘটনার ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিকদের দিকে লাঠি নিয়ে তেড়ে আসার অভিযোগও উঠেছে অভিযুক্ত আব্দুস সাত্তার গাজীর বিরুদ্ধে।
স্থানীয়দের আশঙ্কা, জমি নিয়ে বিরোধের দ্রুত নিষ্পত্তি না হলে যেকোনো সময় সংঘাত ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।

অভিযোগ ও সরেজমিনে জানা গেছে, কৃষ্ণনগর গ্রামের আবুল হোসেন গাজীর ছেলে রবিউল ইসলাম গাজী ক্রয়সূত্রে বি.আর.এস. ৮৬৫ ও ৮৬৬ নম্বর খতিয়ানের ৪২৩ নম্বর দাগের ৬৫ শতক জমি ২০০২ সাল থেকে ভোগদখল করে আসছেন বলে দাবি করেছেন। তাঁর অভিযোগ, একই গ্রামের মৃত দবির উদ্দিন গাজীর ছেলে আব্দুস সাত্তার গাজী কোনো বৈধ কাগজপত্র ছাড়াই দলবল নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রসহ ওই জমিতে ধান রোপণে বাধা দেন।
ঘটনাটি ৫ সেপ্টেম্বর সকালে কৃষ্ণনগর মৌজার তফসিলভুক্ত ওই জমিতে ঘটে বলে অভিযোগকারী জানান।

জানা যায়, জমি নিয়ে বিরোধের জেরে রবিউল ইসলাম গাজী ১৫ এপ্রিল ২০২৬ তারিখে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে পি-২১০৬/২৫ নম্বর মামলায় ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় মামলা করেন। পরে ১০ আগস্ট ২০২৬ আদালত রবিউল ইসলামের পক্ষে আদেশ দেন বলে তাঁর দাবি। একই সঙ্গে তাঁর শান্তিপূর্ণ দখল বজায় রাখতে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জকে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
তবে আদালতের ওই আদেশের পরও বিরোধপূর্ণ জমিতে ধান রোপণে বাধা দেওয়ার ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে আদালতের নির্দেশ কতটা কার্যকর হচ্ছে তা নিয়ে।
অভিযোগের বিষয়ে আব্দুস সাত্তার গাজী বলেন, “বিরোধপূর্ণ জমির মধ্যে আমিও জমি পাব। দেওয়ানী আদালতে মামলা চলছে।”

এ সময় জমিতে ধান রোপণে বাধা দেওয়ার দৃশ্য সাংবাদিকরা ধারণ করতে গেলে তিনি লাঠি হাতে সাংবাদিকদের দিকে তেড়ে আসেন বলে অভিযোগ করা হয়েছে। ঘটনাটি স্থানীয়দের মধ্যেও ক্ষোভের সৃষ্টি করেছে। এদিকে জমির দাবিদার রবিউল ইসলাম গাজী বলেন, আদালতের আদেশের পরও তাঁকে নিজের দাবি করা জমিতে কৃষিকাজ করতে বাধা দেওয়া হচ্ছে। তিনি বিষয়টি তদন্ত করে আদালতের আদেশ বাস্তবায়ন এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

স্থানীয়দের দাবি, জমি নিয়ে বিরোধ থাকলে তা আইনগত প্রক্রিয়ায় নিষ্পত্তি হওয়া উচিত। আদালতের আদেশ উপেক্ষা করে মাঠপর্যায়ে শক্তি প্রদর্শন কিংবা কৃষিকাজে বাধা দেওয়ার ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরার কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ 

রিলেটেড পোস্ট

সাতক্ষীরার কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে...

সেপ্টেম্বর ৫, ২০২৬

কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে কারণ...

সেপ্টেম্বর ৫, ২০২৬

কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ঢুকে নেতাকে কুপিয়ে জখম

সেপ্টেম্বর ৫, ২০২৬

কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ঢুকে হামলার অভিযোগ, আহত ১

সেপ্টেম্বর ৫, ২০২৬

কোটি কোটি টাকার আমানত আত্মসাতের অভিযোগ বাউন্স চেকের...

সেপ্টেম্বর ১, ২০২৬

বিদায় নিলেন নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক...

আগস্ট ৩১, ২০২৬

কালিগঞ্জে পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাত হাসপাতালে ভর্তি

আগস্ট ৩০, ২০২৬

সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর আর নেই

আগস্ট ২৯, ২০২৬

কালিগঞ্জে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, রামদা দিয়ে কুপিয়ে...

আগস্ট ২৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting