দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | দুপুর ২:৪৬
অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার সেলিমুর রহমান আর নেই
দেবহাটায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী
শ্যামনগরে অবৈধ ইটভাটার নিউজে আমার বক্তব্য দিলে ‘বাসা...
খুলনায় তিন স্থানে গুলি, আইসিইউতে সাবেক ছাত্রদল নেতা:...
শ্যামনগরে সুন্দরবনের বনদস্যু নির্মূলে মানববন্ধন: নিরাপত্তার দাবী জেলে-বাওয়ালিদের
মাদক সেবনকালে সাতক্ষীরায় বিএনপি নেতাসহ আটক ৩! ভ্রাম্যমাণ...
তালায় জাতীয় পার্টির নেতার মৃত্যু: দাফন সম্পন্ন
তালায় আট শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবীদের পাশে জেলা পরিষদ, পেল...
পারুলিয়াকে আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন গড়ে তুলতে...
সাংবাদিকের ওপর হামলা: তুহিনসহ ৩ আসামি কারাগারে
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়াসাতক্ষীরা জেলা

কালিগঞ্জে অগ্নিদগ্ধ নাতি নাজমুল যৌতুকের সাক্ষী হয়ে মৃত্যুর কাছে হেরে গেল!

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ৬, ২০২১
অক্টোবর ৬, ২০২১ ০ কমেন্ট 359 ভিউস
হাফিজুর রহমান/হাবিবুল্লাহ বাহারঃ- ঢাকা গুলিস্থান শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট এন্ড হাসপাতালের বেডে তিন দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় সাতক্ষীরার কালিগঞ্জ এর বহুল আলোচিত হত্যাচেষ্টায় অগ্নিদগ্ধ নানী নাতির মধ্যে ৮ বছরের নাতি নাজমুল মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার সময় অবশেষে মৃত্যুর কাছে হেরে যৌতুকের সাক্ষী হয়ে রইল। যৌতুকের দাবি মিটাতে না পারা এবং তালাক দেওয়াকে কেন্দ্র করে প্রতিশোধ নিতে গত (২ অক্টোবর) শনিবার রাত আনুমানিক পৌনে ২টার সময় সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের কাজলা গ্রামে ঘরে ঘুমন্ত অবস্থায় নানি ফাতেমা বেগম (৫২) ও নাতি নাজমুলকে ঘরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে বাইরে থেকে আঁটকে পুড়িয়ে মারার চেষ্টা করে। আগুনের ঘটনায় এলাকাবাসী দ্রুত এসে অগ্নিদগ্ধ নানী ফাতেমা এবং নাতি নাজমুলকে উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পরে খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে অবস্থার অবনতি হলে ঐদিন রাতে তাদেরকে ঢাকা গুলিস্তান শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট এন্ড হাসপাতাল ভর্তি করে। সেখানে তিন দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মঙ্গলবার দিবাগত রাত্রে আনুমানিক ১.৪০ মিনিটে নাজমুল মারা যায়। উক্ত ঘটনায় গত (৩
অক্টোবর) রবিবার কাজলা গ্রামের মৃত জব্বার আলী সরদার পুত্র আব্দুস সাত্তার সরদার বাদী হয়ে ভাঙ্গানমারি গ্রামের নওয়াব আলীর পুত্র সবুজ গাতিদার (৩৫), সুমন গতিদার (২৫), মৃত শুক্র গাতিদার এর পুত্র নোয়াব আলী গাতিদার (৬০) এবং তার স্ত্রী মর্জিনা খাতুনকে (৫৫) আসামি করে থানায় একটি হত্যা প্রচেষ্টা মামলা দায়ের করে। মামলা নাম্বার ৪। উক্ত মামলার প্রধান আসামি ঘাতক সবুজকে ওইদিন বিকাল ৪টার সময় সাতক্ষীরা থেকে থানার উপ সহকারী পরিদর্শক আজিম গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। গ্রেপ্তারকৃত ঘাতক সবুজকে (৪ অক্টোবর) সোমবার মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মোরশেদ আলী সাতক্ষীরার বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। উক্ত ঘটনায় নিহত নাতি নাজমুলের লাশ ঢাকা শাহবাগ থানার মাধ্যমে ময়নাতদন্ত শেষে তার পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলে জানা গেছে। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা সাংবাদিকদের জানান, উপজেলার কাজলা গ্রামের আব্দুস সাত্তার এর কন্যা নাজমা খাতুন এর সঙ্গে পার্শ্ববর্তী ভাঙ্গানমারি গ্রামের সবুজ গাতিদার এর সঙ্গে ৭/৮ মাস আগে বিবাহ হয়। বিবাহের পর হতে মোটা অংকের যৌতুকের জন্য প্রায় স্ত্রী নাজমা কে মারধর করতো। উক্ত ঘটনায় ৩/৪ মাস আগে ছাড়াছাড়ি হয়ে যায়। এতে ক্ষিপ্ত হয়ে সবুজ গাতিদার হত্যার পরিকল্পনা করে পরিকল্পনার অংশ হিসেবে (২
অক্টোবর) রাতে  সবুজ এর শশুর সাত্তার মৎস্য ঘের পাহারায় চলে গেলে সবুজ তার দলবল নিয়ে রাত্র আনুমানিক পৌনে ২ টার সময় ঘরে তার শাশুড়ি ফাতেমা বেগম এবং নাতি নাজমুলকে নিয়ে ঘুমিয়ে ছিল। সেই সুযোগে পরিকল্পিতভাবে ঘরে পেট্রোল দিয়ে বাইরে থেকে দরজা আটকে আগুন ধরিয়ে দেয়। পরে তাদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন জ্বলন্ত ঘরের মধ্যে হতে অগ্নিদগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে আগের মামলাটি এখন হত্যা মামলায় পরিণত হল। এ ব্যাপারে বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কূল্যা ইউনিয়ন জুড়ে বৃক্ষ বিতরন জনগনকে সচেতন করে তুলবে
পরবর্তী পোস্ট
তালার ধুলন্ডাতে পৈত্রিক সম্পতি থেকে বঞ্চিত করার অভিযোগ আহত-৩

রিলেটেড পোস্ট

অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার সেলিমুর রহমান আর নেই

অক্টোবর ২৯, ২০২৬

সাংবাদিকের ওপর হামলা: তুহিনসহ ৩ আসামি কারাগারে

অক্টোবর ২৮, ২০২৬

মাদ্রাসা ও এতিমখানার শিশুদের সঙ্গে সাতক্ষীরা জেলা বিএনপির...

অক্টোবর ২৭, ২০২৬

সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ...

অক্টোবর ২৭, ২০২৬

দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল

অক্টোবর ২৬, ২০২৬

সাংবাদিকদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে সাতক্ষীরায় মানবন্ধন

অক্টোবর ২৫, ২০২৬

সবুজে সাজবে কলারোয়া: ৪০০ কাঠবাদাম গাছের চারা রোপণের...

অক্টোবর ২৩, ২০২৬

সাতক্ষীরা সরকারি কলেজ মসজিদ এলাকায় ‘সাতক্ষীরা কমিউনিটি’র পরিচ্ছন্নতা...

অক্টোবর ২৩, ২০২৬

২ বছর বন্ধ থাকার পর শুরু হওয়া গুড়পুকুরের...

অক্টোবর ২৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting