দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ১০:৪৪
শ্যামনগরে স্থানীয় অভিযোজন পরিকল্পনা যাচাইকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
খুলনায় গরম কড়াই দিয়ে গৃহকর্মীকে নির্যাতন মামলায় পুলিশ...
নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
সাতক্ষীরায় মানবাধিকার কর্মী সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে সংলাপ
শ্যামনগরে কারিতাসের সেলাই মেশিন ও উপকরণ বিতরণ
নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
ডুমুরিয়ায় আশ্রয়ণ প্রকল্পে ধ্বংসের মুখে শতাধিক পরিবার
সাতক্ষীরায় ঘূর্ণিঝড়কালীন স্বাস্থ্যঝুঁকি বিষয়ক মহড়া অনুষ্ঠিত
যৌন হয়রানির অভিযোগে খুবি শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ
নোয়াখালীতে সাত ইয়াবাসেবীর কারাদণ্ড
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

কালিগঞ্জ উপজেলা জুড়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১৯, ২০২২
মার্চ ১৯, ২০২২ ০ কমেন্ট 413 ভিউস

কালিগঞ্জ ব্যুরো: বাঙালির অবিসংবাদিত নেতা স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের মহান স্থাপতী সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন ছিল গতকাল ১৭ মার্চ। বৃহস্পতিবার সারা দেশের ন্যায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা জুড়ে জাতীয় শিশু দিবস ও মহানায়ক বঙ্গবন্ধুর জন্মদিন যথাযোগ্য মর্যাদায় দিনভর নানান কর্মস‚চির মধ্য দিয়ে পালিত হয়েছে।

উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন স্কুল-কলেজ-মাদ্রাসা সহ সকল সরকারি বেসরকারি এবং নিজ নিজ ইউনিয়নের উদ্যোগে দিবসটি পালিত হয়েছে। দিনের কর্মস‚চির মধ্যে ছিল সকাল ৭টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ১০টার সময় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের নেতৃত্বে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপালি ঘোষ সহ অন্যান্যরা বঙ্গবন্ধু ম্যুরাল ও প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।

বেলা সাড়ে ১০টায় মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদী মেহেদীর নেতৃত্বে কেক কেটে ছোট ছোট স্কুলের ছাত্র-ছাত্রীদের সাথে নিয়ে জন্মবার্ষিকী ও শিশু দিবসের স‚চনা করা হয়। ওই সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, সাবেক অধ্যাপক গাজী আজিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কেক কাটা শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।

সকাল ৭টায় উপজেলা আ.লীগের সভাপতি মাস্টার নরিম এবং সাধারন সম্পাদক এনামুল হোসেন ছোট এর নেতৃত্বে আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বিকেল ৫টায় উপজেলা আওয়ামী লীগের একটি বিশাল শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কার্যালয় এসে এক সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়। এছাড়াও উপজেলা জুড়ে বারোটি ইউনিয়নের ইউনিয়ন আওয়ামী লীগ এর উদ্যোগে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কালিগঞ্জে বিষপানে গৃহবধ‚র আত্মহত্যা
পরবর্তী পোস্ট
রমজাননগরের আ.লীগ নেতা হায়াত আলী আর নেই

রিলেটেড পোস্ট

সাতক্ষীরার কালিগঞ্জে বিএনপি নেতা রুকুনুজ্জামানের নেতৃত্বে সংখ্যালঘু পরিবারের...

জুন ১৮, ২০২৬

প্রতিবাদ বিজ্ঞপ্তি

জুন ১৮, ২০২৬

কৃষক দলনেতা রোকনুজ্জামান- ছাত্রদলনেতা জাকিরের নেতৃত্বে সংখ্যালঘুদের পরিবারে...

জুন ১৭, ২০২৬

কালিগঞ্জে সড়ক বিভাগের সম্পত্তি ৪ লক্ষ টাকায় হস্তান্তর

জুন ১৩, ২০২৬

কালিগঞ্জ থানা পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার

জুন ৯, ২০২৬

বিদেশে পাঠানোর নামে প্রতারনার অভিযোগ

জুন ৮, ২০২৬

নলতায় সভা অনুষ্ঠিত

জুন ৮, ২০২৬

কালিগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন

জুন ৭, ২০২৬

কালিগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত

জুন ৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting