দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | দুপুর ১২:৩১
আগামী ১ মাসের মধ্যে জনদুর্ভোগ লাঘবে ৪৬ লক্ষ...
আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার
পাইকগাছায় একটি সড়কের হোল দশা
নোয়াখালীতে যানবাহনের ধাক্কায় বৃদ্ধ নিহত
অভিযোগের মুখে খুলনার জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি
খুলনায়  গাঁজাসহ নারী গ্রেফতার
শ্যামনগরে সুশীলনের বিরুদ্ধে স্কুল ফিডিংয়ে পুষ্টির বদলে নষ্ট...
শহীদ কাজল স্মৃতি পশ্চিম জোড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের...
শোক বার্তা
মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে কাজ করবেন নবাগত...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ৭, ২০১৯
অক্টোবর ৭, ২০১৯ ০ কমেন্ট 395 ভিউস

হাফিজুর রহমান, কালিগঞ্জ প্রতিনিধি: র্দীঘ প্রতিক্ষা ও সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তারালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক ছোটকে আহবায়ক এবং ধলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীগের সভাপতি সজল মুখার্জীকে সদস্য সচিব করে ২৫ সদস্য বিশিষ্ট কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুুতি কমিটি ঘোষনা করা হয়েছে। ৫ই অক্টোবর সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মুনসুর আহম্মদ এবং সাধারণ সাম্পাদক আলহাজ¦ নজরুল ইসলাম সাক্ষরিত গত ২৪ সেপ্টেম্বর খুলনা বিভাগীয় প্রতিনিধি সভার সিধান্ত মোতাবেক আগামী ১৫ নভেম্বর এর মধ্যে কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সম্মেলন সর্ম্পূন করার নিদের্শনা দিয়ে এই কমিটি ঘোষনা করা হয়। উক্ত কমিটিতে বিগত উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিরোধিতা করে স্বতন্ত্র প্রার্থী হওযায় পথ হারিয়েছেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদ মেহেদী। যে কারণে নতুন আহবায়ক কমিটিতে তার জায়গা হয়নি। ২০১৩ সালে জামায়াত বিএনপির সহিংস আন্দোলনে অংশগ্রহনকারী, অর্থ যোগানদাতার অনেকেই এই কমিটিতে স্থান পাওযায় দলীয় নেতা কর্মীদের মাঝে ক্ষোভ দেখা গেছে। কমিটির অন্যান্য সদস্যরা হলো যুগ্ম আহবায়ক বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিন, ও ডি, এম, সিরাজুল ইসলাম। সদস্য এ্যাডভোকেট মোজাহার হোসেন কান্টু, নরিম আলী মাষ্টার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও থানা যুগলীগের সভপতি নাজমুল ইসলাম, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার সরকার, থানা স্বেচ্ছা সেবকলীগের সভপতি নুরুজ্জামান জামু, ভোমরা সি, এন্ড, এফ এসোসিয়েশনের এর সাবেক সাধারণ সম্পাদক কাজী নওশান দিলওয়ার রাজু, শামছুল হক মাষ্টার, অমল মাষ্টার,কালিগঞ্জ থানা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রয়াত আলহাজ¦ শেখ অহেদুজ্জামানের পুত্র আবুল কাশেম, তারালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আহম্মদ আলী, চাম্পাফুল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনিছুজ্জামান খোকন, ভাড়াশিমলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল গফুর, কুশুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাহাফিল আরা সজল, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোবিন্দ কুমার মন্ডল, বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল হক সরদার, কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তফা কবিরুজ্জামান মন্টু, মৌতলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দুলাল চন্দ্র ঘোষ, মথুরেশপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোখলেছুর রহমান মুকুল, রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আশরাফুল হক খোকন, এবং ধলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজমুস শাহাদাত রাজা। ২০১৫ সালে ১১ জানুয়ারী কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে বিনা প্রতিদদ্বিতায় প্রয়াত নেতা আলহাজ¦ শেখ অহেদুজ্জামান সভাপতি নির্বাচিত হন এবং বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদ মেহেদী কাউন্সিলারদের ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। র্দীঘ ৪ বছরেও কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ২ সদস্য বিশিষ্ট কমিটি ছাড়া আজও পযর্ন্ত পূণাঙ্গ কমিটি না হওয়ায় উপজেলা আওয়ামীগের হ,য,র,ল,ব অবস্থা বিরাজ করার সুযোগে আওয়ালীগ ও তার সহোযোগী সংগঠনের মধ্যে জামাত- বি,এন,পির সুবিধা ভুগীরা মোটা অঙ্কের টাকায় অনুপ্রবেশ করে দলকে কাওয়া আওয়ামীগে পরিণত হয়েছিল বলে নেতা কর্মীরা জানান। এর মধ্যে ২০১৮ সালে ১৩ জানুয়ারী সাবেক থানা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ শেখ অহেদুজ্জামান ইন্তেকাল করায় কালিগঞ্জ থানা আওয়ামীলীগের নেতৃত্ব শূন্যতা বিরাজ করছিল। বর্তমান শনিবার ঘোষিত কালিগঞ্জ থানা আওয়ামীলীগের সম্মেলন কমিটি ঘোষনা হওযায় দলীয় নেতা কর্মীদের মাঝে আশার সঞ্চার হয়েছে বলে আশা করা যাচ্ছে। উক্ত সম্মেলন কমিটির মাধ্যমে প্রকৃত আওয়ামীলীগারা কমিতে স্থান পাবে বলে নেতা কর্মীরা সেই প্রত্যশায় তাকিয়ে আছেন সম্মেলন কমিটির দিকে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
রাজনৈতিক বিশ্লেষকদের মতামত : জাতীয় পার্টির উজ্জল সম্ভাবনা
পরবর্তী পোস্ট
সকলকে সততার সাথে দায়িত্ব পালনের আহবান জানালেন রুহুল হক এমপি

রিলেটেড পোস্ট

মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে কাজ করবেন নবাগত...

জুন ২১, ২০২৬

সাতক্ষীরায় বিএনপি অফিসের সামনে থেকে দুটি অবিস্ফোরিত ককটেল...

জুন ২০, ২০২৬

সংখ্যালঘু পরিবার নির্যাতনের অভিযোগে কালিগজ্ঞের কৃষক দলের আহ্বায়ককে...

জুন ১৯, ২০২৬

সাতক্ষীরার কালিগঞ্জে বিএনপি নেতা রুকুনুজ্জামানের নেতৃত্বে সংখ্যালঘু পরিবারের...

জুন ১৮, ২০২৬

প্রতিবাদ বিজ্ঞপ্তি

জুন ১৮, ২০২৬

কালিগঞ্জের সংখ্যালঘু পল্লিতে সন্ত্রাসী হামলা আহত-২,জমি দখল

জুন ১৭, ২০২৬

কালিগঞ্জে সড়ক বিভাগের সম্পত্তি ৪ লক্ষ টাকায় হস্তান্তর

জুন ১৩, ২০২৬

কালিগঞ্জ থানা পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার

জুন ৯, ২০২৬

বিদেশে পাঠানোর নামে প্রতারনার অভিযোগ

জুন ৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting