দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি | বিকাল ৪:০৩
নগরঘাটা ইউপি চেয়ারম্যান পদে তিন প্রার্থীর লড়াইয়ের গুঞ্জন
রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা
শ্যামনগরে  নব্বই দশকের ব্রীজ সংস্কারের দাবী 
সাতক্ষীরায় ছাত্রদলের আংশিক কমিট ঘোষনা 
আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী
সাতক্ষীরায় বুশরা গ্রুপের চেয়ারম্যানকে অপহরনের অভিযোগ
অর্জন ফাউন্ডেশন ও বিএনপিএস’র উদ্যোগে নারী, শান্তি ও...
শ্যামনগর পৌরসভার মাহমুদপুর এলাকার প্রধান সড়কটি সংস্কারের দাবী...
আশাশুনিতে মাছের ঘের দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন, রিপন-ছট্টুর বিরুদ্ধে...
সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর খাইরুল ইসলামের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

কারাগারে যাওয়া যুব গেমসের পাঁচ খেলোয়াড়ের জামিন

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৬, ২০২৩
মার্চ ৬, ২০২৩ ০ কমেন্ট 293 ভিউস

স্পোর্টস ডেস্ক:

শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমসে অংশগ্রহণ শেষে বাড়ি ফেরার পথে রাজশাহী রেলওয়ে স্টেশনে গ্রেফতার হওয়া ১২ জনের মধ্যে ‘অপ্রাপ্তবয়স্ক’ পাঁচ খেলোয়াড়কে জামিন দিয়েছেন আদালত।

সোমবার দুপুর ১২টার দিকে রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক এ জামিন দেন।

রবিবার ঢাকা থেকে রাজশাহী ফেরার পথে ট্রেনে একজন পুলিশ সদস্যকে মারপিটের অভিযোগে যুব গেমসে অংশ নেওয়া একদল খেলোয়াড়ের নামে ওই পুলিশ সদস্যের স্ত্রী রেলওয়ে থানায় মামলা করেন। এরপর রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ১১ খেলোয়াড় ও তাদের কোচকে গ্রেফতার করা হয়। রবিবার রাত আটটার দিকে রাজশাহীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হলে ছয় খেলোয়াড় ও কোচকে ভারপ্রাপ্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. লিটন হোসেন কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অপ্রাপ্তবয়স্ক পাঁচ খেলোয়াড়কে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এ তোলা হলে রাতে তাদের সোমবার সকাল ১০টা পর্যন্ত অন্তবর্তীকালীন জামিন পান। তাদের আইনজীবী মাইনুল ইসলাম বলেন, রবিবার রাত হয়ে যাওয়ায় পূর্ণাঙ্গ শুনানি হয়নি। সোমবার সকালে আদালতে পূর্ণাঙ্গ শুনানি হয়। আদালতের বিচারক মুহা. হাসানুজ্জামান পুলিশ প্রতিবেদন পাওয়া পর্যন্ত প্রক্যেককে ৫০০ টাকায় মুচলেকায় তাদের পূর্ণাঙ্গ জামিন মঞ্জুর করেন। তবে তারা একজন প্রবেশন কর্মকর্তার নজরদারিতেও থাকবেন বলে আদালত আদেশে উল্লেখ করেছেন।

১১ খেলোয়াড়ের মধ্যে ৩ জন ছেলে ও ৮ জন মেয়ে। কারাগারে পাঠানো ৬ জন হলেন-আলী আজম (১৯), আকাশ আলী মোহন (২০), রিমি খানম (১৯), পাপিয়া সারোয়ার ওরফে পূর্ণিমা (১৯), মোছা. দিপালী (১৯) ও সাবরিনা আক্তার (১৯)। অন্য পাঁচজনের বয়স ১৪ থেকে ১৭ বছরের মধ্যে। তাদের কোচের নাম আহসান কবীর (৪৫)।

সোমবার সকাল ১০টা থেকে আদালত চত্বরে ১১ জন খোলোয়াড়ের স্বজনরা অপেক্ষা করছিলেন। তারা কয়েকজন বলেন, তাদের ছেলেমেয়েদের খেলোয়াড় হিসেবে একটা ক্যারিয়ার আছে। ১৮ মার্চ তাদের ভারতে খেলা আছে। মামলা নিষ্পত্তি না হলে তারা খেলতে যেতে পারবেন না। তাদের পড়াশোনাও ক্ষতিগ্রস্ত হবে। আদালত চত্বরে উপস্থিত ছিলেন খেলোয়াড় রিমি খানমের (১৯) মা ফিরোজা বেগম। তিনি বলেন, যারা খেলতে গিয়েছিলেন সবাই হতদরিদ্র পরিবারের ছেলেমেয়ে। গরিব বলেই তারা খেলতে গেছেন। যাতে খেলে একটা কিছু হতে পারেন। তিনি বলেন, তার মেয়ে রিমি খানম এবার এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার পড়াশোনা আছে। ১৮ মার্চ ভারতে খেলা আছে। তিনি বলেন, এই মামলা থাকলে তার মেয়ের ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। পড়াশোনাটাও নষ্ট হবে।

রিমি খানম সেনাবাহিনীর হয়ে খেলতে গিয়েছিলেন। সে তিনজনকে হারিয়ে সোনা জিতেছেন উল্লেখ করে ফিরোজা বেগম বলেন, ‘তার মেয়েসহ সবার পুরস্কারের টাকা ও মেডেল একটা ব্যাগে ছিল। সেই ব্যাগ হারিয়ে গেছে। ওরা খোঁজাখুঁজি করছিল। নামার সময় ওই পুলিশের সঙ্গে নাকি ধাক্কা লেগেছে। আমাদের ছেলে আলী আজম সঙ্গে সঙ্গে সরি বলেছে। তারপরও পুলিশ ওর কলার ধরে একটা চড় মেরেছে। তখন তার সঙ্গে আরও ছেলে ছিল। তারাও গেছে। নাকে একটু লাগলেই তো রক্ত বের হয়। সেটাই হয়েছে। এই নিয়ে মামলা করেছে।’

এই খেলোয়াড়রা জুডো, কুস্তি, কারাতেসহ বিভিন্ন খেলায় অংশ নিয়ে থাকেন। রাজশাহীর বিভিন্ন এলাকায় তাদের বাড়ি। মামলায় মো. রমজান (১৯) নামের আরেক খেলোয়াড়কেও আসামি করা হয়েছে। তবে পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি।

রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওয়াহেদুন্নবী অনু বলেন, বিষয়টি এতোদূর না নিয়ে খেলোয়াড়কের ক্যারিয়ার বিবেচনায় বিষয়টি রাতেই মীমাংসা করা যেতো। কিন্তু ঘটনাটিকে আদালত পর্যন্ত নিয়ে বড় করা হয়েছে। এমনিতে মেয়েরা খেলায় আসতে চায় না। এমন ঘটনার নেতিবাচক প্রভাব পড়বে ক্রীড়াঙ্গনে। তিনি ঘটনাটির তদন্তে কমিটি গঠনের দাবি জানান।

রবিবার বিকালে গোলাম কিবরিয়া (৩০) নামের এক পুলিশ কনস্টেবলের স্ত্রী রাজিয়া সুলতানা মামলাটি করেন। গোলাম কিবরিয়ার বাড়ি রাজশাহীর গোদাগাড়ীর প্রেমতলী খেতুর গ্রামে। তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কর্মরত। মামলায় অভিযোগ করা হয়, স্ত্রী রাজিয়া সুলতানাকে নিয়ে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন গোলাম কিবরিয়া। দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে তাকে মারধর করে খেলোয়াড়দের দলটি। এরপর রাজশাহী রেলওয়ে থানা-পুলিশ সবাইকে থানায় নিয়ে যায়। মারামারিতে পুলিশ সদস্য গোলাম কিবরিয়ার নাক ফেটে গেছে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। মামলায় তার স্ত্রী দাবি করেন, স্বামীকে মারধরের সময় তার গলার চেইন চুরি করে নেওয়া হয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
খুলনায় একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণের উদ্বোধন
পরবর্তী পোস্ট
গণহত্যা দিবসে রাতে ১ মিনিট ‘ব্ল্যাকআউট’

রিলেটেড পোস্ট

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর দ্বাদশবারের মতো পৃষ্ঠপোষক বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

এপ্রিল ২২, ২০২৬

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...

এপ্রিল ২১, ২০২৬

সাতক্ষীরায় ডক্টরস প্রিমিয়ার লিগের ফাইনালে চ্যাম্পিয়ন ফারজানা ক্লিনিক

এপ্রিল ১৯, ২০২৬

তালার হাজরাকাটীতে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন...

এপ্রিল ১৮, ২০২৬

জেলা জাতীয়তাবাদী ক্রীড়াদলের আহবায়ক কমিটি অনুমোদন

এপ্রিল ১৪, ২০২৬

মোস্তাফিজ ইস্যুতে দুঃখ প্রকাশ আইপিএল চেয়ারম্যানের

এপ্রিল ২, ২০২৬

এক্সিলেন্স অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পদকে ভূষিত হয়েছেন সাতক্ষীরার কৃতি...

আগস্ট ১৬, ২০২৫

আশাশুনিতে ৪ দলীয় নক আউট ফুটবলে আশাশুনি দল...

জানুয়ারি ২১, ২০২৫

মা মটরস এর উদ্যোগে ৮ দলীয় গাদন খেলা

জানুয়ারি ২, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting