দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | দুপুর ১:৪৮
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 
কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...
কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও...
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
করোনা ভাইরাসকলারোয়ারাজনীতিসাতক্ষীরা জেলা

কলারোয়ায় ৩ হাজার মানুষকে খাদ্য সহায়তা দিল বিএনপি

কর্তৃক kobirubel.satnadee মে ১৭, ২০২০
মে ১৭, ২০২০ ০ কমেন্ট 360 ভিউস

কামরুল হাসান, কলারোয়া: বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে কলারোয়া উপজেলায় ঘরে থাকা কর্মহীন-অসহায়-দরিদ্র ৩ হাজার পরিবারের মাঝে জাতীয়তাবাদি দল বিএনপি’র পক্ষ থেকে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।

ধারাবাহিকভাবে গত চারদিনে উপজেলার পাঁচটি ইউনিয়নে এসব অসহায় পরিবারের মাঝে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক এমপি বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব প্রধান অতিথি হিসেবে এসব ত্রান সামগ্রী বিতরণ করেন।

এর ধারাবাহিকতায় রোববার সকালে উপজেলার ১২ নং যুগিখালী ইউনিয়নের ওফাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ঈদগাহ মাঠে স্থানীয় ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রহমান মুকুলের সভাপতিত্বে ৬০০ পরিবারের মধ্যে ত্রান বিতরণ করা হয়।

অপরদিকে, একইদিন দুপুর ১২ টার দিকে হেলাতলা ইউনিয়নের ইমলামপুর দাখিল মাদরাসার সামনে স্থানীয় ইউনিয়ন বিএনপি’র সভাপতি মাহফুজুর রহমানের সভাপতিত্বে সাড়ে ৪০০ পরিবারের মধ্যে ত্রান সামগ্রী বিতরণ করা হয়। তবে সামাজিক দূরত্ব বজায় রাখার লক্ষ্যে ত্রান সামগ্রীর এসব প্যাকেট অধিকাংশ পরিবারের বাড়িতে বাড়িতে পৌঁছে দেয়া হয়। প্রতিটি ত্রান সামগ্রীর প্যাকেটে ৫ কেজি চাউল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি লবণ ও একটি করে সাবান প্রদান করা হয়।

এ সময় প্রধান অতিথি বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিব বলেন, বিএনপি আপনাদের পাশে ছিলো, আছে এবং আগামীতেও থাকবে। তবে সরকারের দৃষ্টি আকর্ষন করে তিনি আরো বলেন, ত্রান নিয়ে স্বজনপ্রীতি না করে দলমত নির্বিশেষে সকল অসহায় ও দরিদ্রদের মাঝে ত্রান দেওয়ার আহবান জানান।

পৃথক দুটি ইউনিয়নে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মিয়া, সহ-সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রইচ উদ্দিন, উপজেলা কৃষক দলের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন, বিএনপি নেতা রবিউল ইসলাম, গোলাম রসুল, আব্দুর রাজ্জাক, উপজেলা যুবদলের সভাপতি শেখ আব্দুল কাদের বাচ্চু, সা.সম্পাদক এম এ হাকিম সবুজ, সাংগঠনিক সম্পাদক প্রভাষক সালাহউদ্দীন পারভেজ, যুবদল নেতা কে এম আশরাফুজ্জামান পলাশ।

এছাড়া উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি নেতা সিরাজুল ইসলাম, আব্দুল করিম, মশিয়ার রহমান, লুৎফুল করিম, বজলু সরকার, হযরত দফাদার, প্রভাষক আব্দুর জব্বার, মাস্টার আব্দুল আলিম, মনিরুজ্জামান মনি, শেখ মনি, আফসার আলী, হেলাতলা ইউনিয়নের বিএনপি নেতা রফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন, মোঃ আলী প্রমুখ।

ত্রান বিতরণের ব্যাপারে উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইচ উদ্দিন জানান, এর আগে উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়ন, সোনাবাড়িয়া ইউনিয়ন ও জালালাবাদ ইউনিয়নে একইভাবে ত্রান বিতরণ করা হয়। সব মিলে পাঁচটি ইউনিয়েনে মোট ৩ হাজার পরিবারের মাঝে ত্রান বিতরণ করা হয়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
নিম্ন আয়ের কর্মহীনদের মাঝে খুলনা সিটি মেয়রের খাদ্য সামগ্রী বিতরণ
পরবর্তী পোস্ট
বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন কলারোয়ার প্রথম করোনা রোগী

রিলেটেড পোস্ট

সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?

আগস্ট ১৫, ২০২৬

সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 

আগস্ট ১৫, ২০২৬

কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...

আগস্ট ১৫, ২০২৬

কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও...

আগস্ট ১৫, ২০২৬

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting