দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে সফর, ১৪৪৮ হিজরি | সকাল ৭:৪২
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১
সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ
সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়া

কলারোয়ায় মামলায় রায়ের আগেই দখল করে ঘর নির্মাণ করছে ভূমিদস্যু শাহজাহান গং

কর্তৃক kobirubel.satnadee মে ১৯, ২০২১
মে ১৯, ২০২১ ০ কমেন্ট 392 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার কলারোয়ার ইলিশপুরে আদালতে নালিশী সম্পত্তির দখল বিষয়ে আদালতে মামলা হলেও রায় হওয়ার আগেই সম্পত্তি জোরপূর্বক দখল করে পাকা দালান নির্মাণ করছে ভূমিদস্যু শাহজাহান গং। ভূমিদস্যু শাহজাহান গং কলারোয়ার ইলিশপুর গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে।

সাতক্ষীরা বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে স্মারক ১৫৯২ ফৌজদারী কার্যবিধি ১৪৪/১৪৫ ধারা মতে শার্শার বাগআঁচড়ার গ্রামের মৃত নওশের আলী পুত্র মোঃ সোহরাব হোসেন প্রতিকার চেয়ে একটি মামলা করেন। যার নং পি ১০৯৭/১৯।যা বিচারাধীন।

আদলতে মামলার নালিশী বিবরণে জানা যায় সাতক্ষীরা জেলার ইলিশপুর মৌজায় খতিয়ান নং ৩৪৭ ও ১৪৮৬ দাগ হাল ১৯৮০ দাগে পিতার ওয়ারেশ সূত্র ৪৭শতক জমি সোহরাব হোসেনের পিতা নওশের আলী নামে রেকর্ড হইয়া ফাইনালি পাবলিষ্ট হয়েছে। তার অংশের জমিতে আপোষ মোতাবেক নালিশী সাবেক ১৪৮৬ হাল ১৯৮০ দাগে ১.৬১একর জমির মধ্যে ৪৭ শতক জমিতে ভোগ দখলীকার থাকা কালে পুত্র সোহরাব হোসেন, শহিদুল ইসলাম, আমিরুল ইসলাম, কবিরুল ইসলাম, আব্দুর ছাত্তার, কন্যা রহিমা খাতুন, রেহানা খাতুন, রাশিদা খাতুন ও স্ত্রী নবীছন বিবিকে ওয়ারেশ উত্তরাধিকার রাখিয়া মৃত্যু বরণ করেন। ওয়ারেশ গন উক্ত সাবেক ১৪৮৬হাল ১৯৮০ দাগে ৪৭ শতক জমি প্রাপ্ত হইয়া সরকারি খাজনাদি প্রদান করিয়া ২৪ শতক জমিতে ফলবান মূল্যবান বক্ষাদি লাগাইয়া ও বাকি ২৩শতক জমিতে মৌসুমী সবজি চাষাবাদের মাধ্যমে ভোগদখল করিয়া আসিতেছে।

এমতাবস্থায় ভূমিদস্যু দখলবাজ মৃত লুৎফর রহমানের পুত্র বিবাদী শাহজাহান গং মৃত নওশের আলী ওয়ারেশ গনের ভোগদখলী সম্পত্তিতে বেড়া ও প্রাচির ভাঙিয়া ইট বালু খোয়া সিমেন্ট আনিয়া সম্পত্তি জোরপূর্বক দখল করার চেষ্টা করে। ১ম পক্ষ সোহরাব হোসেন ঘটনা স্থলে গিয়ে বাঁধা দিলে ২য় পক্ষ শাহজাহান গং দা, লাঠি, শাবল ও লোহার রড দিয়ে খুন জখম করার উদ্যত হয়। সে সময় স্বাক্ষীদের হস্তক্ষেপে সে যাত্রায় খুন জখমের হাত থেকে রেহায় পান ।

সেসময় তখন শাহজাহান গং হুংকার দিয়ে বলেন গায়ের জোরে তোদের জমি দখল করে পাকা দালান নির্মাণ করবো এবং কেও বাঁধা দিতে আসলে খুন করিয়া মাটিতে পুঁতে রাখবো বলে হুংকার দেয়।ফলে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন সোহরাব হোসেন। এমতাবস্থায় ১ম পক্ষ মোঃ সোহবার হোসেন আদালতে শরণাপন্ন হয়ে শাহজাহান গংয়ের বিরুদ্ধে ফৌজদারী কার্যবিধি ১৪৪/১৪৫ ধারা মতে প্রতিকার চেয়ে মামলা দায়ের করেন। যার নং১০৯৭/১৯।

বিজ্ঞ আদালত সে সময় স্মারক ১৫৯২, তারিখ -০১/০৯/২০১৯. ফৌজদারি বিষয়টি কলারোয়া থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বাদীর নালিশী আদেশ  অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানান।

এদিকে সোহরাব হোসেন কোন সমাধান না পেয়ে বিজ্ঞ সহকারী জজ আদালত কলারোয়া সাতক্ষীরায় শাহজাহান আলী গংকে বিবাদী করে দেওয়ানী কার্যবিধি আইনের অর্ডার ৩৯ রুল১/২ ও ১৫১ ধারায়  বিধান মতে বিবাদী শাহজাহান গং পক্ষ    যাহাতে নালিশী ভূমি (২৩ শতক) ভূমি হতে বেদখল করে জোর পূর্বক পাকা ঘর বাড়ি নির্মান না করতে পারে সেজন্য বিবাদী পক্ষের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা আদেশ দান করতঃ মোকদ্দমায় সুবিচার প্রার্থনা জানান সোহরাব হোসেন। যার নং ১৪/২০।

সম্প্রতি সরজমিনে গেলে দেখা যায়, বাদী সোহরাব হোসেনের আদালতে নালিশীকৃত সম্পত্তি ২৩ শতক জমির পরে পাকা ঘর নির্মান করিতেছে। এসময় সাংবাদিকরা বিবাদী শাহজাহান গং এর কাছে ঘর নির্মানের আদালতে রায়ের কপি দেখতে চাইলে দেখাতে পারিনি।

এদিকে সোহরাব হোসেন সরজমিন তদন্ত পূর্রক উক্ত ২৩শতক জমি নিজ দখলে ফিরে পেতে ও প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তালা প্রেসক্লাবে নিন্দা ও প্রতিবাদ
পরবর্তী পোস্ট
তালায় তান্ডব চালিয়ে বৃদ্ধার বসতঘর গুড়িয়ে দিলো দূর্বৃত্তরা

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতিমূলক সভা

আগস্ট ৩, ২০২৬

কলারোয়া হাসপাতালে মিলবে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাক্সিন

জুলাই ২৮, ২০২৬

কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার উদ্বোধন

জুলাই ২৬, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরায় আইসক্রিম ফ্যাক্টরী ও কনফেকশনারিতে ভোক্তা-অধিকারের অভিযান ২৯,৫০০...

জুলাই ২২, ২০২৬

কলারোয়ায় নিজস্ব অর্থায়নে অসহায়দের জন্য ঘর নির্মাণ করছেন...

জুলাই ১৯, ২০২৬

প্রাথমিক শিক্ষার ভিত্তি যত শক্তিশালী হবে, তত এগিয়ে...

জুলাই ১৯, ২০২৬

কলারোয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত

জুলাই ১২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting