দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি | বিকাল ৩:৫৪
সাতক্ষীরায় মুদি দোকানী এক নারীর মরদেহ উদ্ধার
সাতক্ষীরায় জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন
সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা 
আশাশুনিতে রাতের আঁধারে ধানের জমিতে লোনাপানি তোলার অভিযোগ 
কলারোয়ার অবৈধভাবে মাটি বিক্রির মহোৎসব: নষ্ট হচ্ছে গ্রামীণ...
আশাশুনিতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন
শ্যামনগর পদ্মপুকুর ইউপি চেয়ারম্যানের তদারকিতে স্বচ্ছভাবে তেল বণ্টন
বাংলালিংকের ১২তম ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা
সুবিধাবঞ্চিত খেলোয়াড়দের পাশে দাঁড়াতে ক্রীড়া সামগ্রী বিতরণের ঘোষণা:...
একই পরিবারের চারজনের মৃত্যু: তালায় আর্সেনিকের ভয়াবহ থাবা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়া

কলারোয়ায় ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ৬, ২০২১
এপ্রিল ৬, ২০২১ ০ কমেন্ট 406 ভিউস

কলারোয়া সংবাদদাতা: কলারোয়া উপজেলার আমার বাড়ী,আমার খামার প্রকল্পের ভবন নির্মানে নিম্নমানের সামগ্রী ও প্রয়োজনের তুলনায় কম ইট,বালু সিমেন্টের ব্যবহার হয়েছে এছাড়া ভবন নির্মানে প্রয়োজনের তুলনায় কম রড ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে, এ সমস্ত দুর্নীতি ও অর্থ লোপাটকারী কর্মকর্তার বিরুদ্ধে তদন্তপূর্বক আত্নসাতকৃৎ অর্থ আদায় ও বিভাগীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছে প্রকল্পের সদস্য,উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলার সচেতন নাগরিকবৃন্দ।

আমার বাড়ী,আমার খামার প্রকল্পের তথ্যানুযায়ী ভবন নির্মানের জন্য কেন্দ্রীয় ভাবে বরাদ্দ দেওয়া হয় ১০.০০.০০০(দশ লক্ষ টাকা),একতলা ভবনের নির্মান কাজ ভীত পর্যন্ত শেষ হওয়ার আগেই বরাদ্দের ১০ লক্ষ টাকা লোপাটের উদ্দেশ্যে উত্তোলন করেছেন উপজেলা সমন্বয়কারী বদরুল আলম, এছাড়া  উপজেলা সমন্বয়কারী সরকারী কোনও নীতিমালা অনুসারন না  করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলীর কোনও রকম পরামর্শ ও নকশা ব্যাতীত নিজের ইচ্ছেমতো সরকারী অর্থ নষ্ট করছেন “আমার বাড়ী,আমার খামার”প্রকল্পের কলারোয়া উপজেলা সমন্বয়কারী বদরুল আলম।ভবনটি নির্মানে নিম্নমানের নির্মান সামগ্রী ব্যবহার করে মূল বরাদ্দের প্রায় ০৩ লক্ষাধিক টাকা পকেটস্থ করেছেন। ভবন নির্মানে প্রয়োজনের তুলনায় কম রড  ও পুরাতন ইট ব্যাবহারের কারনে ইতোমধ্যে ভবনের বিভিন্নস্থানে ফাটল দেখা দিয়েছে।

ভবন নির্মানে অনিয়ম ও দুর্নীতির বিষয়ে উপজেলার কয়লা গ্রামের বাসিন্দা কামাল আহাম্মেদ বলেন, আমি সমিতির টাকা উত্তোলন করতে এখানে এসেছি এখানে যে নির্মান সামগ্রী বালু,খোয়া ও রড ও সিমেন্ট ব্যবহার করা হচ্ছে তা সস্তা ও প্রয়োজনের তুলনায় কম দেওয়া হচ্ছে,কিছু পুরাতন ইট ও রড ভবনটির ছাদ ঢালাইতে ব্যবহার করা হচ্ছে।

এ বিষয়ে অর্থ তছরুপকারী ও দুর্নীতিবাজ উপজেলা সমন্বয়কারী বদরুল আলম বলেন, ‘রডের গায়ে কিছু কাটা-ছেঁড়া থাকবেই। কিছু পুরাতন ইট কতৃপক্ষের অনুমতি সাপেক্ষে ভবনটির ছাদ ঢালাইতে ব্যবহার করা হইছে। এছাড়া প্রয়োজনের তুলনায় কম সিমেন্ট ব্যবহার ও নিম্নমানের বালুর ব্যবহারের বিষয়ে প্রশ্ন করলে তিনি সংযোগ বিচ্ছন্ন করে মোবাইল ফোনটি বন্ধ করে রাখেন।

এ বিষয়ে কলারোয়া উপজেলা প্রকৌশলী নাজিমুল হক জানান- আমার বাড়ী,আমার খামার প্রকল্পের ভবন নির্মান ও নির্মান কমিটি কোনওটির সঙ্গেই আমি সম্পৃক্ত নই,ভবনটিতে নিম্নমানের উপকরন ব্যবহার হয়েছে এটা আমি বিভিন্ন মাধ্যমে শুনেছি তবে ভবনটি ধসে পড়লে কিংবা কোনও ক্ষয়ক্ষতি হলে আমি তার দায়-দায়িত্ব নেবনা।

অভিযোগের বিষয়ে আমার বাড়ী,আমার খামার প্রকল্পের জেলা সমন্বয়কারী আব্দুর রহমান জানান-ইতোমধ্যে আমি কয়েকটি মাধ্যমে ভবন নির্মানে নিম্নমানের উপকরন  ও পুরাতন কিছু ইট,খোয়া ব্যবহার হয়েছে এবং বরাদ্দের টাকা লোপাট হওয়ার বিষয়টি জানতে পেরেছি,আগামীকাল ০৭ তারিখ আমি নির্মান কাজ পরিদর্শন ও কাজ শেষ হওয়ার আগেই বরাদ্দকৃত টাকা উত্তোলনের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের সঙ্গে দেখা করে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের পিডি মহোদয়ের কাছে লিখিত দেব।

কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মো:জুবায়ের হোসেন চৌধুরী জানান- নির্মান কাজ ও আর্থিক ত্রুটির বিষয়টি আমার জানা ছিরনা,কারন কিছুদিন পূর্বেই আমি যোগদান করেছি,তবে নির্মানে নিম্নমানের সামগ্রী ব্যবহারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনে তিনি বদ্ধপরিকর বলে আশ^স্ত করেন প্রতিবেদককে।

অভিযোগের বিষয়ে আমার বাড়ী,আমার খামার প্রকল্পের প্রকল্প পরিচালক(পিডি) জানান-আমরা ভবনটি মানসম্মত নির্মানের জন্য পর্যাপ্ত বরাদ্দ দিয়েছি ভবনটিতে নিম্নমানের উপকরন ব্যবহার ও পুরাতন কিছু ইট,খোয়া ব্যবহার হয়েছে এবং বরাদ্দের টাকা লোপাট হয়েছে মর্মে আমি অভিযোগ পেয়েছি সরকারী টাকা আত্নসাতকারী কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এ ঘটনায় উপজেলায় কর্মরত অন্যান্য দপ্তরের কর্মকর্তা ও উম্মা প্রকাশ করে বলেন “আমার বাড়ী,আমার খামার”প্রকল্পের কলারোয়া উপজেলা সমন্বয়কারী বদরুল আলম দিনে দিনে বেপরোয়া হয়ে উঠছেন তিনি সরকারী কোনও নিয়ম-কানুনের তোয়াক্কা না করে কিভাবে সরকারী টাকা নিজের ইচ্ছা মতো তছরুপ করতে পারেনা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দেবহাটা প্রেসক্লাব ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন
পরবর্তী পোস্ট
রাজার শিক্ষা

রিলেটেড পোস্ট

কলারোয়ার অবৈধভাবে মাটি বিক্রির মহোৎসব: নষ্ট হচ্ছে গ্রামীণ...

এপ্রিল ২৬, ২০২৬

কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 

এপ্রিল ১৯, ২০২৬

কলারোয়ায় হাম-রুবেলা টিকা ক্যাম্পেইনের অ্যাডভোকেসি সভা 

এপ্রিল ১৬, ২০২৬

সাতক্ষীরায় বসতবাড়িতে হামলা ও ভাঙচুর শিক্ষক দম্পতিকে কুপিয়ে...

এপ্রিল ১৫, ২০২৬

কলারোয়ায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন

এপ্রিল ১৫, ২০২৬

সাতক্ষীরায় স্বর্ণেরবার সহ আটক-১

এপ্রিল ১৪, ২০২৬

কলারোয়ায় সাপের কামড়ে প্রাণ গেল স্কুল ছাত্রীর

এপ্রিল ১৩, ২০২৬

কানেতা ইয়া লাম-লাম অরণীর ক্ষোভ-দু:খ

এপ্রিল ৭, ২০২৬

সাতক্ষীরায় দেড় লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে...

মার্চ ৩০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting