দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই সফর, ১৪৪৮ হিজরি | রাত ২:১৩
আশাশুনির আনুলিয়ায় ওয়াইফাই লাইনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট...
সাতক্ষীরায় প্রান্তিক যুব সংঘের মাসিক সভা জলাবদ্ধতা নিরসনে...
সাতক্ষীরায় ব্যবসায়ী আতাহার রহমানের দাফন সম্পন্ন
সাতক্ষীরা জেলা আ. লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম...
মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেজ্ঞ ডিআইজির
পারুলিয়ায় ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা উপলক্ষ্যে আলোচনা সভা
কালিগঞ্জের জাকির হোসেন দ্রুততম মানব হবার গৌরব অর্জন
সাতক্ষীরায় কাঁচাবাজারে আগুন, বিপকে নিম্ন আয়ের মানুষ
কালিগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পত্রিকা পরিবেশক আহত
নেজারত ডেপুটি কালেক্টরের সাথে জেলা সাহিত্য পরিষদের নেতৃবৃন্দের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়া

কলারোয়ায় প্রয়াত শিবিলের জন্মদিনে শিশুতোষ নানা প্রতিযোগিতা ও স্মরণ সভা

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ২৩, ২০২২
সেপ্টেম্বর ২৩, ২০২২ ০ কমেন্ট 489 ভিউস

কলারোয়া ব্যুরো: কলারোয়ার কৃতি সন্তান ও ব্র্যাক ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শুভংকরকাটি গ্রামের কাজী আছাদুজ্জামান আছাদের বড় ছেলে প্রয়াত কাজী আওনাফ আতিফ শিবিলের জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১ টায় ‘সৃজন অন্বেষণ’ নামে শিশুতোষ নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার মধ্যে ছিলো রচনা লেখা, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও হামদ-নাত। একই অনুষ্ঠানে শিবিলের জন্মবার্ষিকী উপলক্ষে কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্মেলন কক্ষে ‘শিবিল স্মৃতি পাঠাগার’ আয়োজিত স্মরণ সভা ও দোয়ানুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি সহকারী অধ্যাপক আব্দুল হাকিম। ‘শিবিল মেমোরিয়াল ফান্ড’র অর্থায়নে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তারা মেধাবী তরুণ কাজী আওনাফ আতিফ শিবিলের অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করে বলেন, শিবিলের মৃত্যুতে একটি স্বপ্নের মৃত্যু হয়েছে। মেধাবী এই তরুণ এ দেশকে, সমাজকে সুন্দর আগামীর পথ দেখাতে পারতো। একটি মৃত্যু তাকে ঘিরে বেড়ে ওঠা সকল স্বপ্ন ও সম্ভাবনার অপমৃত্যু ঘটালো। জন্মদিনের স্মরণ সভায় প্রয়াত শিবিলের স্মৃতিচারণ করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাসুদুর রহমান, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম, ক্রীড়া সংগঠক সাংবাদিক শেখ শাহাজাহান আলি শাহিন, সাংবাদিক ফারুক হোসেন রাজ, সহকারী শিক্ষক অনুপ কুমার ঘোষ প্রমুখ। প্রয়াত শিবিলের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়ানুষ্ঠান পরিচালনা করেন কলারোয়া উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মুফতি মতিউর রহমান । দোয়ানুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় ৬১ জন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। উল্লেখ্য, ২০১৯ সালের ৬ জানুয়ারি সন্ধ্যায় ভারতের ব্যাঙ্গালুরুর একটি হাসাপাতালে চিকিৎসারত অবস্থায় কাজী আওনাফ আতিফ শিবিল (১৯) মৃত্যুবরণ করেন। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের মেধাবী ছাত্র ছিলেন শিবিল।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
নতুন পুলিশ প্রধান চৌধুরী আল-মামুন
পরবর্তী পোস্ট
খুলনায় দুই প্রতিষ্ঠানকে সতের হাজার টাকা জরিমানা

রিলেটেড পোস্ট

কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার উদ্বোধন

জুলাই ২৬, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরায় আইসক্রিম ফ্যাক্টরী ও কনফেকশনারিতে ভোক্তা-অধিকারের অভিযান ২৯,৫০০...

জুলাই ২২, ২০২৬

কলারোয়ায় নিজস্ব অর্থায়নে অসহায়দের জন্য ঘর নির্মাণ করছেন...

জুলাই ১৯, ২০২৬

প্রাথমিক শিক্ষার ভিত্তি যত শক্তিশালী হবে, তত এগিয়ে...

জুলাই ১৯, ২০২৬

কলারোয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত

জুলাই ১২, ২০২৬

কলারোয়ায় সড়কের দুর্ভোগ লাগবে সংস্কার কাজ শুরু

জুলাই ৮, ২০২৬

কলারোয়ায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

জুলাই ৭, ২০২৬

কলারোয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

জুলাই ৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting