দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | দুপুর ২:৫৪
সাতক্ষীরায় বস্তিবাসীর জন্য নিরাপদ, সাশ্রয়ী ও জলবায়ু-সহনশীল আবাসন...
সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যার প্রধান আসামী নাহিদসহ...
তালার সমবায় সহকারী পরিদর্শক সন্ন্যাসী কুমার মন্ডলের দৌড়ঝাপ...
দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম
পাইকগাছায় দূর হচ্ছে পানির সংকট: চলতি শিক্ষাবর্ষেই কৃষি...
আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...
এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...
তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়া

কলারোয়ায় জমির বিরোধে যুবক খুনের ঘটনায় ১১ জনের নামে মামলা

কর্তৃক kobirubel.satnadee জুলাই ৩১, ২০১৯
জুলাই ৩১, ২০১৯ ০ কমেন্ট 442 ভিউস

কামরুল হাসান,কলারোয়া থেকে: কলারোয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে নৃশংসভাবে খুন হয়েছেন আলফাজ হোসেন (২৪) নামের এক যুবক। মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার দক্ষিণ সোনাবাড়িয়া গ্রামে নিহত যুবকের নিজ বাড়িতে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় ৩ নারীকে আটক করেছে পুলিশ। নিহত আলফাজ হোসেন দক্ষিণ সোনাবাড়িয়া গ্রামের মৃত শাহাদাত হোসেনের ছোট ছেলে। পেশায় একজন ট্রলি চালক। তিনি বিবাহিত ও শিরিনা নামের ৪ বছর বয়সী এক শিশু কন্যার জনক। কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস বুধবার সাংবাদিকদের জানান, নিহত আলফাজ হোসেন রাত সাড়ে ১০ টার দিকে নিজ বাড়ির উঠানে চেয়ারে বসেছিলেন। এ সময় তার চাচা সলেমান, আব্দুল গণি, ইসমাইলসহ কয়েকজন এসে বাড়ির লোকজনের সামনেই তাকে জমিজমার বিরোধের জের ধরে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অফিসার ইনচার্জ আরও জানান, আলফাজের সাথে জমি নিয়ে মামলা চলছে প্রতিবেশি গোলাপ সরদারের ছেলে সলেমান, ইসমাইল, আব্দুল গনিদের। তারা তাকে প্রায়ই হত্যার হুমকি দেওয়ায় কিছুদিন আগে কলারোয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন আলফাজ। এরই জেরে তার প্রতিপক্ষরা তাকে হত্যা করেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ময়নাতদন্তের জন্য আলফাজের মৃতদেহ সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে। পুলিশ সলেমানের মা মল্লিকা বেগম, ইসমাইলের স্ত্রী দিলুফা ও গনির স্ত্রী বিউটিসহ তিন নারীকে আটক করেছে। ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের বড় ভাই আলতাফ হোসেন বাদি হয়ে ১১ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা (নং-৪৫) দায়ের করেছেন বলে ওসি শেখ মুনীর-উল-গীয়াস জানান।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দেবহাটার টিকেট পূর্বপাড়া জাগ্রত যুব সংঘের নির্বাচন সম্পন্ন
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় ফেসবুকে কোরআন নিয়ে অশ্লীল মন্তব্য : জয়ন্ত মন্ডল গ্রেফতার

রিলেটেড পোস্ট

কলারোয়ায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

অক্টোবর ৫, ২০২৬

কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা

অক্টোবর ৪, ২০২৬

কলারোয়ায় জলাবদ্ধতায় মানিকনগর প্রাথমিক বিদ্যালয়: ভোগান্তিতে শিক্ষার্থীরা

অক্টোবর ২, ২০২৬

কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

অক্টোবর ১, ২০২৬

তালার নগরঘাটায় প্রশাসক হাবিবের ৩০০ শিক্ষার্থীর মাঝে চারা...

অক্টোবর ১, ২০২৬

শাশুড়ির পরকিয়া ধরাই কাল হল পুত্রবধুর

সেপ্টেম্বর ২৯, ২০২৬

কলারোয়ায় পুলিশি অভিযানে গ্রেফতার দুই

সেপ্টেম্বর ২৭, ২০২৬

কলারোয়ায় সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্রুত শিক্ষা...

সেপ্টেম্বর ২৬, ২০২৬

কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল

সেপ্টেম্বর ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting