দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ৩:৫৪
নগরঘাটা ইউপি চেয়ারম্যান পদে তিন প্রার্থীর লড়াইয়ের গুঞ্জন
রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা
শ্যামনগরে  নব্বই দশকের ব্রীজ সংস্কারের দাবী 
সাতক্ষীরায় ছাত্রদলের আংশিক কমিট ঘোষনা 
আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী
সাতক্ষীরায় বুশরা গ্রুপের চেয়ারম্যানকে অপহরনের অভিযোগ
অর্জন ফাউন্ডেশন ও বিএনপিএস’র উদ্যোগে নারী, শান্তি ও...
শ্যামনগর পৌরসভার মাহমুদপুর এলাকার প্রধান সড়কটি সংস্কারের দাবী...
আশাশুনিতে মাছের ঘের দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন, রিপন-ছট্টুর বিরুদ্ধে...
সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর খাইরুল ইসলামের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়া

কলারোয়ায় আওয়ামী লীগ নেতা ফিরোজ আহমেদ’র দাফন সম্পন্ন

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১৩, ২০২১
মার্চ ১৩, ২০২১ ০ কমেন্ট 323 ভিউস

কলারোয়া ব্যুরো: সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শেখ ফিরোজ আহমেদ রক্সি (৪৪)। প্রিয় সহযোদ্ধাকে অশ্রুসিক্ত নয়নে বিদায় জানালেন দলীয় নেতাকর্মীসহ অসংখ্য গুণগ্রাহী।
শনিবার সকাল ১১টার দিকে সরসকাটির ক্ষেত্রপাড়া ইদগাহ ময়দানে বিপুল সংখ্যক মুসল্লীগণের উপস্থিতিতে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় সদ্য প্রয়াত জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান শেখ ফিরোজ আহমেদকে রক্সি। জানাজা নামাজপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি কেরালকাতা ইউপি চেয়ারম্যান ভিপি মোর্শেদ আলী, জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাষ্টার আজিজুর রহমান, কুশোডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আসলামুল আলম খান আসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান মালি, প্রয়াতের ছেলে ও তার ভাই।
এছাড়া জানাযার নামাজে উপস্থিত ছিলেন জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ সকল রাজনৈতিক শুভাকাঙ্খী ও বিপুল সংখ্যক মুসুল্লিগণ।
এর আগে সকালে প্রয়াত শেখ ফিরোজ আহমেদের রুহের মাগফেরাত কামনা করে ও শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে তার বাড়িতে ছুটে যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, সাধারণ সম্পাদক আলিমুর রহমান এবং ভার্চুয়াল আলোচনায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন জয়নগর ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন আল মাসুদ বাবু। জানাজার নামাজে ইমামতি করেন মাওলানা নূরুল ইসলাম।
প্রয়াত শেখ ফিরোজ আহমেদ ছিলেন ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের রাজপথের লড়াকু যোদ্ধা ও আওয়ামী লীগের দুঃসময়ের কান্ডারী। তিনি আওয়ামী লীগের নেতৃত্বে সকল অনুষ্ঠানে দল-মত-নির্বিশেষে শরিক হয়েছেন। তার অবদানের কথা উপজেলা আওয়ামী লীগ তথা ইউনিয়নবাসী চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। উল্লেখ্য, শুক্রবার (১২ই মার্চ) রাত সাড়ে আটটার দিকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক প্রার্থীর পক্ষে দলীয় প্রতীক নৌকা পাওয়ার আশায় তিনি ঢাকায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাওয়ার পূর্বে হৃদরোগে আক্রান্ত হন। সাথে সাথে তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে নেওয়া হলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
এদিকে, সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ শেখ ফিরোজ আহমেদের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
জাসদ ছাত্রলীগ সাতক্ষীরা জেলা শাখার সম্মেলন: সভাপতি আলীম, সম্পাদক তারিক
পরবর্তী পোস্ট
কলারোয়া পৌর নির্বাচনের অনিয়ম ও দূর্নীতি: ৫ কর্ম দিবসে প্রতিবেদন দাখিলের নির্দেশ

রিলেটেড পোস্ট

কলারোয়ায় সোনাই নদীতে অবৈধ নেট-পাটা অপসারণ

মে ৬, ২০২৬

কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে মোটরভ্যান ও ছাগল...

মে ৪, ২০২৬

কলারোয়ায় মানবপাচার প্রতিরোধ কমিটির সভা

মে ৩, ২০২৬

কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন 

মে ২, ২০২৬

সংবাদ সংক্রান্ত জের ধরে কলারোয়া সাংবাদিককে মারধোর

এপ্রিল ২৮, ২০২৬

কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা 

এপ্রিল ২৮, ২০২৬

কলারোয়ার অবৈধভাবে মাটি বিক্রির মহোৎসব: নষ্ট হচ্ছে গ্রামীণ...

এপ্রিল ২৬, ২০২৬

কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 

এপ্রিল ১৯, ২০২৬

কলারোয়ায় হাম-রুবেলা টিকা ক্যাম্পেইনের অ্যাডভোকেসি সভা 

এপ্রিল ১৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting