দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৬:৩১
শ‌্যামনগর থে‌কে ভেটখালী সড়ক ধুলাবা‌লির নীরব মরন ফাঁদ
শ্যামনগরে সংবাদ প্রকাশের জের: বিএনপি নেতাকর্মীদের দখল করা...
সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা
সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেবে ৮১২১ শিক্ষার্থী, পরীক্ষা...
সাতক্ষীরায় আনন্দমুখর পরিবেশে বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় ও সদস্য...
বাল্যবিবাহ প্রতিরোধে সাতক্ষীরা শহরে মোবাইল কোর্ট পরিচালনায় জরিমানা
শ্যামনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারি জমি...
তালায় মাছ চুরি সন্দেহে হাত-পা ভেঙে ও কুপিয়ে...
সুন্দরবনে নিষিদ্ধ অভয়ারণ্যে যৌথ অভিযান: নৌকাসহ ৩ জেলে...
দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে শামীম হত্যাকান্ডের ঘটনায়...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়া

কলারোয়ার দোকানঘর ভাংচুর ও হুমকি ধামকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

কর্তৃক SK Ferdous জানুয়ারি ২৩, ২০২২
জানুয়ারি ২৩, ২০২২ ০ কমেন্ট 381 ভিউস

নিজস্ব প্রতিবেদক:

সাতক্ষীরার কলারোয়ার লাঙ্গলঝাড়ায় এতিম ভাইজির সম্পত্তি অবৈধভাবে দখলের উদ্দেশ্যে দোকানঘর ভাংচুর ও হুমকি ধামকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, লাঙ্গলঝাড়া গ্রামের মৃত আবেদুল ইসলামের কন্যা আনিকা ইসলাম। 

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমি মাত্র ৪ বছর বয়সেই আমার পিতাকে হারায়। এ কারনে পিতার সমুদয় সম্পত্তি আপন চাচা কবিরুল ও চাচাতো ভাই মোমিনুর ইসলাম ও আমিনুল ইসলাম দেখাশোনা করার নাম করে ভোগদখল করে আসছিলেন। কলারোয়ার লাঙ্গলঝাড়া মৌজায় ৩৩৯ নং খতিয়ানে ৩৮৫৯ দাগে লাঙ্গলঝাড়া বাজারে পিতার নিজের নামীয় ৩টি দোকানঘর রয়েছে। যেগুলো আমি ভোগদখল করতাম। উক্ত দোকানগুলো ভাড়া দিয়ে আমি আমার লেখাপড়ার খরচও চালাতাম।

কিন্তু সম্প্রতি আমার বিয়ে হয়েছে। পিতার মৃত্যুর পর আমার নানা আমার অভিভাবকের দায়িত্ব নেওয়া পর ওই সময় সম্পত্তির ভাগ চাইলে আমার চাচা কবিরুল বলেছিলেন, আমার বিয়ের পর আমার পৈত্রিক সম্পত্তি আমাকে বুঝিয়ে দেবেন। অথচ আমার বিয়ের পর যখনই আমি আমার পিতার সম্পত্তির ভাগ চেয়েছি ঠিক তখন থেকেই শুরু হয় আমার উপর চক্রান্ত। আমার চাচা কবিরুলসহ চাচাতো ভাইয়েরা আমার পৈত্রিক সম্পত্তির ভাগ আমাকে না দিয়ে অবৈধভাবে ভোগদখলের উদ্দেশ্যে বিভিন্নভাবে আমার উপর অত্যাচার নির্যাতন করতে থাকেন। ওই তিনটি দোকানঘরও দখলের পায়তারা শুরু করেন।

একপর্যায়ে ভাড়াটিয়াদের আমাকে ভাড়ার টাকা দিতে বাধাগ্রস্থ করেন। এ নিয়ে একাধিবার স্থানীয়ভাবে গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে শালিসী বৈঠক হলেও তা সমাধান হয়নি। এক পর্যায়ে গত ২৪ ডিসেম্বর ২০২১ তারিখে চাচা কবিরুল, তার পুত্র মোমিনুর ইসলাম, আমিনুল, আনছার আলীর পুত্র শাহানুর হোসেন, মৃত. মজিদ আলীর পুত্র আলিম, ফজর আলীর পুত্র নাজমুল, ওয়াছেদ দালালের পুত্র মজি, কমলের পুত্র নুর মোহাম্মদসহ কতিপয় ব্যক্তি লাঙ্গলঝাড়া বাজারে আমার দখলীয় তিনটি দোকান থেকে ভাড়াটিয়াদের নামিয়ে দিয়ে ভাংচুর করেন।

খবর পেয়ে সেখানে গেলে আমাকে অকথ্য ভাষায় গালি গালাজসহ খুন জখমের হুমকি প্রদর্শন করে আমাকে তাড়িয়ে দেন চাচা কবিরুল ও তার সহযোগিরা।

তিনি আরো বলেন, দীর্ঘদিনপর যখনই পিতার সম্পত্তির ভাগ চেয়েছি তখনই চাচার সাথে বিরোধের সৃষ্টি হয়েছে। আমার পিতার সম্পত্তি অবৈধভাবে ভোগদখলের উদ্দেশ্যেই আমার চাচা এধরনের অপকর্ম চালিয়ে যাচ্ছেন। এমনকি আমার স্বামী ও মাসহ শ্বশুরের পরিবারের সদস্যদের নানাভাবে হয়রানিসহ খুন জখমের হুমকি ধামকি প্রদর্শন করে যাচ্ছেন আমার চাচা কবিরুল।

সংবাদ স¤ম্মেলন থেকে তিনি এ সময় তার (আনিকার) মত এতিমের সম্পত্তি ফাঁকি দেওয়ার চেষ্টাকারী চাচা কবিরুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

 

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
এমপি রবির পক্ষ থেকে অন্ধ ও ভূমিহীনদের শীতবস্ত্র বিতরণ
পরবর্তী পোস্ট
শ্যামনগরে স্বেচ্ছাশ্রমে কলবাড়ী বাজারের প্রধান সড়ক সংস্কার

রিলেটেড পোস্ট

কলারোয়ায় পাবদা, গুলশা ও টেংরা মাছের চাষ ব্যবস্থাপনা...

অক্টোবর ১৫, ২০২৬

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি বাচ্চুর সংবাদ সম্মেলন

অক্টোবর ১১, ২০২৬

কলারোয়ায় পূজামণ্ডপ পরিদর্শন পুলিশ সুপার আশরাফুল আলম

অক্টোবর ১১, ২০২৬

কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

অক্টোবর ১০, ২০২৬

কলারোয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

অক্টোবর ৯, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. হুমায়ূন...

অক্টোবর ৯, ২০২৬

কলারোয়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা

অক্টোবর ৭, ২০২৬

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির...

অক্টোবর ৭, ২০২৬

কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন কমিটি গঠন

অক্টোবর ৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting