দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে জিলকদ, ১৪৪৭ হিজরি | সকাল ৭:২৭
খাজরায় জরাজীর্ন এইচবিবি সড়ক কার্পেটিং নির্মানে সার্ভের কাজ...
আশাশুনিতে ডিসিআর নেয়া জমিতে ঘর নির্মান, সার্ভেয়ারের ঘটনাস্থল...
ইয়ুথনেট গ্লোবাল সাতক্ষীরা টিমের আয়োজনে ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক...
আশাশুনিতে জলবায়ু উদ্বাস্তুদের অধিকার রক্ষায় অ্যাডভোকেসি ক্যাম্পেইন
সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবি ফোরাম সদস্যের  সাথে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় শিক্ষার্থীদের বিক্ষোভ
সাতক্ষীরার নলতা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
নূরনগরে সড়ক সংস্কারে বেহাল দশা- দেখার কেউ নেই
তালায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়া

কলারোয়া পাইলট হাইস্কুলে জাতীয়করণের নামে টাকা আত্মসাত ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ১৯, ২০২২
এপ্রিল ১৯, ২০২২ ০ কমেন্ট 485 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার কলারোয়া সরকারি জি.কে.এম.কে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের জাতীয়করণের নামে প্রধান শিক্ষক কর্তৃক ৫ লক্ষ টাকার আত্মসাতকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, উপজেলার গদখালী গ্রামের আব্দুল আজিজের পুত্র ভুক্ত ভোগী মনিরুজ্জামান।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমি কলারোয়া সরকারি জি.কে.এম.কে পাইলট মাধ্যমিক বিদ্যালয় সহকারি শিক্ষক হিসেবে বিগত ২০০২ সালের ১ জুন ইং তারিখ হতে অদ্যাবধি কর্মরত আছি। আমাদের বর্তমান প্রধান শিক্ষক আব্দুর রব এই স্কুলে যোগদান করার পর হতে স্কুলের উপর্জিত সকল টাকা পয়সা আত্মসাৎ করেছেন। পরবর্তীতে বিদ্যালয়টি বিগত ২১শে মে ২০১৮ ইং তারিখে জাতীয়করণ ঘোষণার পর হতে বিভিন্ন শিক্ষকদের নিকট হতে বড় অংকের টাকা তিনি হাতিয়ে নিয়েছেন। তিনি আমার নিকট হতে জাতীয়করণ করার নাম করে বিভিন্ন সময়ে মোট ৫ লক্ষ টাকা জোর পূর্বক আদায় করে তা নিজে আত্মসাৎ করেন। অথচ আমাদের বিদ্যালয়ে এখনও কোন সরকারি টাকা বরাদ্দ হয়নি। ফলে সকল শিক্ষক দুশ্চিন্তায় রয়েছেন।

তিনি বলেন, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক চলতি বছারের গত ১৩ই এপ্রিল আমার নিকট ১ লক্ষ টাকা দাবি করেন আমি টাকা দিতে অস্বীকার করলে তিনি আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। এক পর্যায়ে তিনি আমাকে হত্যার হুমকি প্রদান করেন। আমি কোন উত্তর না দিয়ে বাড়ী চলে যায়। এর পর গত ১৭ এপ্রিল রাত সোয়া ১০ টার দিকে আমি আমার গ্রামের বাড়ী হতে ফেরার পথে প্রধান শিক্ষক আব্দুর রব ও মাওলানা শিক্ষক আক্তারসহ আরও ৪/৫ জন সন্ত্রাসী রড, হাতুড়ী, চাকু, রামদা নিয়ে লোহাকুড়া ঘোষের পুকুর নামক স্থানে পাকা রাস্তার উপর দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে পূর্ব পরিকল্পিতভাবে আমাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করেন। আমার মাথায়, বাম হাতে, বাম পায়ে এবং ডান হাতে চাপাতি ও রড দিয়ে প্রচন্ডভাবে আঘাত করে প্রধান শিক্ষক নিজে এবং তার সাথে থাকা সন্ত্রাসী বাহিনীকে বলেন ওকে মেরে পুতে ফেল তখন আমি বাবা, মারে বলে চিৎকার করলে নিকটস্থ লোকজন ছুটে এসে আমাকে উদ্ধার করে দ্রæত কলারোয়া সরকারি হাসপাতালে ভর্তি করেন।

তিনি আরো বলেন, প্রধান শিক্ষক আব্দুর রব তিনি সমাজের মুখোশধারী শিক্ষিত নামের একজন মানুষমাত্র। কিন্তু তার মধ্যে কোন মনুষ্যত্ববোধ নেই। তিনি একটি নারীলোভী শিক্ষক। তিনি তার প্রেমের জালে আটকিয়ে ১৬ বছরে মেয়েকে বিয়ে করেছিলেন। তিনি শুধু জীবনে টাকা চেনেন তিনি টাকার জন্য যে কোন প্রকার অন্যায় করতে পিছপা হন না। তিনি শিক্ষক নামের কলঙ্ক। তিনি বিদ্যালয়ের জাতীয়করণের নামে শিক্ষকদের কাছ থেকে বিভিন্ন কুটকৌশলে অভিনব কায়দায় টাকা হাতিয়ে নিয়েছেন। সংবাদ সম্মেলনে তিনি এ সময় উক্ত প্রধান শিক্ষক আব্দুর রব’র হাত থেকে নিজেকে রক্ষা ও তার কাছ থেকে বিভিন্ন সময়ে নেওয়া ৫ লক্ষ টাকা ফিরিয়ে দেয়াসহ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সাতক্ষীরার পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় ১ম পর্যায়ে ১২জন মুক্তিযোদ্ধা পাবে বীর নিবাস- এমপি রবি
পরবর্তী পোস্ট
এম আর পরিবহনের আরও একটি অত্যাধুনিক স্লিপার কোচ উদ্বোধন

রিলেটেড পোস্ট

কলারোয়ায় সোনাই নদীতে অবৈধ নেট-পাটা অপসারণ

মে ৬, ২০২৬

কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে মোটরভ্যান ও ছাগল...

মে ৪, ২০২৬

কলারোয়ায় মানবপাচার প্রতিরোধ কমিটির সভা

মে ৩, ২০২৬

কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন 

মে ২, ২০২৬

সংবাদ সংক্রান্ত জের ধরে কলারোয়া সাংবাদিককে মারধোর

এপ্রিল ২৮, ২০২৬

কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা 

এপ্রিল ২৮, ২০২৬

কলারোয়ার অবৈধভাবে মাটি বিক্রির মহোৎসব: নষ্ট হচ্ছে গ্রামীণ...

এপ্রিল ২৬, ২০২৬

কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 

এপ্রিল ১৯, ২০২৬

কলারোয়ায় হাম-রুবেলা টিকা ক্যাম্পেইনের অ্যাডভোকেসি সভা 

এপ্রিল ১৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting