
কামরুল হাসান: কলারোয়ায় বোরো মওসুমে আভ্যন্তরীণ চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে এই চাল সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি অধ্যক্ষ রইছ উদ্দীন, খাদ্য গুদাম কর্মকর্তা হাসানুজ্জামান হাসান, খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা হাফিজুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মাসুদুর রহমান, উপজেলা আইসিটি কর্মকর্তা মোতাহার হোসেন, মিলার আতিয়ার রহমান প্রমুখ। চলতি মওসুমে চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১২শ ১৪ মেট্রিক টন। এই অভিযান আগামী ৩১ আগষ্ট পর্যন্ত চলমান থাকবে।

