দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ১:৪৯
সাংবাদিকের ঘের লুটের নেতৃত্ব দিল ছাত্রলীগ নেতা
সাতক্ষীরায় ভ্রাম্যমান আদালতে ব্যাবসায়ীকে জরিমানা সহ ৬ মাসের...
পাটকেলঘাটায় ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ বিহীন পোলটি নুয়ে...
খাজরায় স্কুল শিক্ষককে বিদায় সংবর্ধনা
সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ,মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের মাসিক...
নলতায় সরকারি কাজে এক ইউপি সদস্যের বাধা:জনগণ রোষের...
শ্যামনগরে লিডার্সের উদ্যোগে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত  
সাতক্ষীরায় জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও...
কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা...
কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে মোটরভ্যান ও ছাগল...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়াসাতক্ষীরা জেলা

কলারোয়ায় কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

কর্তৃক mirkhairul.news জুলাই ২৯, ২০২৫
জুলাই ২৯, ২০২৫ ০ কমেন্ট 210 ভিউস
কামরুল হাসান: কলারোয়ার সীমান্তবর্তী কেঁড়াগাছি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোখলেছুর রহমান মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। উপজেলার বোয়ালিয়াস্থ ইউনিয়ন পরিষদ কার্যালয় অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোখলেছুর রহমান একটি কাঁচা রাস্তা সংস্কারের বিষয়ে তাঁর নামে দেওয়া  মিথ্যা, ভিত্তিহীন অপবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে মোখলেছুর রহমান বলেন, বোয়ালিয়ায় গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বেলতলা নামক স্থানে একটি কাঁচা রাস্তা সংস্কারের জন্য এক লক্ষ তিরিশ হাজার টাকা বরাদ্দ দেয়া দেওয়া হয়। এই প্রকল্পের কাজের বিপরীতে ইতোমধ্যে ৬৫ হাজার টাকা প্রকল্পের সভাপতি সংরক্ষিত মহিলা ইউপি সদস্য সাবিনা খাতুনের মাধ্যমে উত্তোলন করা করা হয়। কাজ শুরুর সময় প্রবল বর্ষণ হয়। এতে করে কাজটি শুরু করার চেষ্টা করেও শুরু করা যায়নি। বর্ষণজনিত কারণে কাজ শুরু না করার বিষয়টি একটি মহল ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চালাচ্ছে। এলাকার উন্নয়ন চায়না এমন কিছু ছেলে তাঁর সুনাম ও ভাবমূর্তি বিনষ্ট করার উদ্দেশ্যে এই প্রকল্পের টাকা আত্মসাতের মিথ্যা অপবাদ দিয়ে একটি মানববন্ধন করে। বাস্তবতা হলো, বর্ষা কমে গেলেই কাঁচা রাস্তার কাজটি শুরু করা হবে। সুতরাং এ দিয়ে মিথ্যা অপবাদ দেওয়ার কোনো সুযোগ নেই। ইউপি চেয়ারম্যান আরও বলেন, তিনি পাঁচ/ছয় মাস হলো দায়িত্ব গ্রহণ করেছেন। ইউনিয়নের সকল ওয়ার্ডে তিনি উন্নয়নমূলক কাজ করছেন। তাঁর সময়ে কেঁড়াগাছি ইউনিয়নের দশটি রাস্তা পাকাকরণের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। এজন্য তিনি উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রকল্পের সভাপতি সংরক্ষিত মহিলা ইউপি সদস্য সাবিনা খাতুন সংবাদ সম্মেলনে বলেন, এলাকার কিছু মানুষের চাপে পড়ে তিনি ইচ্ছার বিরুদ্ধে মানববন্ধনে অংশ নিয়েছিলেন। তিনি বলেন, অচিরেই কাজ শুরু হবে। ইউনিয়ন পরিষদের সচিব বলেন, যথাসময়ে প্রকল্পের কাজ বাস্তবায়ন করা হবে। উল্লেখ্য এই কাঁচা রাস্তা সংস্কারের প্রকল্পটি বাস্তবে রূপ না নেওয়ার কথা বলে সোমবার ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বোয়ালিয়ায় ইউনিয়ন পরিষদের সামনে একটি মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। তারই বিপরীতে বক্তব্য উপস্থাপন করে মঙ্গলবার কেঁড়াগাছি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোখলেছুর রহমান এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে প্রতারক মিতা আকতারকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড
পরবর্তী পোস্ট
কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনুজা মণ্ডলের রেডিও নলতা পরিদর্শন

রিলেটেড পোস্ট

সাংবাদিকের ঘের লুটের নেতৃত্ব দিল ছাত্রলীগ নেতা

মে ৬, ২০২৬

সাতক্ষীরায় ভ্রাম্যমান আদালতে ব্যাবসায়ীকে জরিমানা সহ ৬ মাসের...

মে ৫, ২০২৬

পাটকেলঘাটায় ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ বিহীন পোলটি নুয়ে...

মে ৫, ২০২৬

খাজরায় স্কুল শিক্ষককে বিদায় সংবর্ধনা

মে ৫, ২০২৬

সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ,মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের মাসিক...

মে ৫, ২০২৬

শ্যামনগরে লিডার্সের উদ্যোগে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত  

মে ৫, ২০২৬

সাতক্ষীরায় জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও...

মে ৫, ২০২৬

কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে মোটরভ্যান ও ছাগল...

মে ৪, ২০২৬

উপজেলা হাসপাতালে পৃথক বার্ন ইউনিট না থাকায় জরুরী...

মে ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting