দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ১০:১৮
তালায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু
সাতক্ষীরায় ধান বোঝাই ট্রলির নিচে পড়ে চালক নিহত
কলারোয়ায় সোনাই নদীতে অবৈধ নেট-পাটা অপসারণ
খুলনায় দুর্নীতি দমন কমিশনের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
সাংবাদিকের ঘের লুটের নেতৃত্ব দিল ছাত্রলীগ নেতা
সাতক্ষীরায় ভ্রাম্যমান আদালতে ব্যাবসায়ীকে জরিমানা সহ ৬ মাসের...
পাটকেলঘাটায় ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ বিহীন পোলটি নুয়ে...
খাজরায় স্কুল শিক্ষককে বিদায় সংবর্ধনা
সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ,মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের মাসিক...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়া

কলারোয়ায় এলজিইডি’র প্রকল্পের বরাদ্ধ নয় ছয়ের অভিযোগ কম্পিউটার অপারেটর শরীফের বিরুদ্ধে

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ২৬, ২০২২
ডিসেম্বর ২৬, ২০২২ ০ কমেন্ট 537 ভিউস

নিজস্ব প্রতিবেদক: কলারোয়া এলজিইডি’র কম্পিউটার অপারেটর শরিফের অবৈধ প্রভাব বিস্তারে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি সহ সরকারের উন্নয়ন প্রকল্পের বরাদ্ধে নয়ছয় করার অভিযোগ উঠেছে। স্থানীয় রাজনীতি সম্পৃক্ততা
ও সরকার বিরোধী কর্মকান্ডের জন্য স্থানীয় এমপি তাকে বদলির সুপারিশ করে খুলনার বিভাগীয় তত্বাবধায়ক প্রকৌশলী বরাবর ডিও লেটার প্রদান করেছেন।
সংশ্লিষ্ট সুত্র জানায়, এলজিইডি’র কম্পিউটার অপারেটর শরিফুজ্জামান কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া গ্রামের মৃতঃ মাষ্টার আলউদ্দীনের পুত্র। পাঁচ বছর আগে ১৮ এপ্রিল’২০১৭ শরিফ স্ব-উপজেলা কলারোয়ায় বদলী হয়ে এসে স্থানীয় রাজনীতির সংগে জড়িয়ে পড়ে অবৈধ প্রভাব বিস্তার শুরু করেন। এলজিডিইতে চাকরীর সুবাদে অবৈধ প্রভাব বিস্তার করে শরিফ ২০২১-২২ অর্থবছরে এডিপি’তে ক্ষমতার দাপট দেখিয়ে তার বাড়ির সামনে ব্যক্তিগত সম্পত্তিতে রাস্তা সিসি ঢালাই করণে ৫০ হাজার টাকা, সোনাবাড়িয়া প্রভাতী সংঘের মেরামত ও আসবাব পত্র সরবরাহে ১ লাখ ৩০ হাজার টাকা, ব্যক্তি মালিকানার ডিপের ড্রেন নির্মাণে ৭০ হাজার টাকা, তার বাড়ির সামনে টাইলস বসানো সুরম্য অট্টালিকার মসজিদে ১ লাখ টাকা বরাদ্ধ করায়। শরিফ সরাসরি এসব প্রতিষ্ঠানের নেতৃত্বে রয়েছে এবং প্রকল্প কমিটি ও ঠিকাদারের উপর অবৈধ প্রভাব বিস্তার করে অধিকাংশ প্রকল্প বরাদ্ধ নয়ছয় করেছে বলে সুত্র জানায়। ফলে কোন কাজ বাস্তবায়ন করা হয়নি। অফিসিয়াল সিক্রেসী ফাঁস করে শরিফ কতিপয় ঠিকাদারকে কাজ পেতে সহায়তা করে সরকারী স্বার্থহানিতে জড়িত বলে সংশ্লিষ্ট সুত্র জানায়। জাইকার অর্থায়নে উপজেলার বিভিন্ন স্থানে নয়টি সুপেয় পানি সরবরাহ প্রকল্পের কাজ পেতে সহায়তা করে ঢাকার একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের নিকট থেকে মোটা অংকের টাকা নেওয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে। এ ছাড়া অবৈধ প্রভাবে তার পুত্র আরিয়নের অভিভাবক (৫ম শ্রেণী) হিসেবে গত জানুয়ারী’২০২২ সোনাবাড়িয়া সরকারী প্রাথমিক
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির পদ দখল করেন। শরিফকে সভাপতি করার জন্য স্থানীয় মেম্বর সাদ্দাম হোসেনের স্বাক্ষর জালিয়াতি এবং ক্যাচমেণ্ট এলাকা বর্হিভূত দুইজনকে অবৈধ ভাবে ম্যানেজিং কমিটির সদস্য করা হয়। আবার একই
বছর একই পুত্র আরিয়নের অভিভাবক (৭ম শ্রেণী) হিসেবে পার্শ্ববর্তী সোনাবাড়িয়া হাইস্কুলের ম্যানেজিং কমিটির সদস্য হন। একই বছর একই পুত্রকে প্রতারণা মূলক ভাবে দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থী দেখানোর কারণে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিষয়টি তদন্তের পর শরিফের প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির পদ বাতিল হয়ে যায়। তাঁর চাচাতো ভাই একাধিক হত্যা ও সন্ত্রাসী মামলার আসামি মেম্বর নূরুল ইসলামের সহযোগিতায় এলাকায় শরিফের অবৈধ কর্মকা- পরিচালিত হচ্ছে বলে সোনাবাড়িয়া ইউপি’র একটি সুত্র জানায়। সম্প্রতি একটি কাবাডি খেলায় বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে হামলা করায় শরিফ গণ ধোলাইয়ের শিকার হন। এতে প্রধান আসামী করে শরিফের নামে কলারোয়া থানায় মামলা করা হয়েছে। যার নং ৩২, তাং ২২-১১-২০২২ইং । উপজেলা চেয়ারম্যান আমিনূল ইসলাম লালটু এডিপি’তে শরিফের এক সঙ্গে ৪ প্রকল্পে বরাদ্দ নেওয়ার ও প্রতারণা করে প্রাইমারী স্কুলের সভাপতির পদ দখলের সত্যতা স্বীকার করে বলেন, এক ছোট কর্মচারীর বিরুদ্ধে এমপি’র ডিও লেটার বেমানান। কলারোয়া-তালার সংসদ সদস্য এ্যাড, মুস্তফা লুৎফুল্লাহ বলেন, এলজিইডি’র কম্পিউটার অপারেটর শরিফ স্থানীয় রাজনীতিতে জড়িয়ে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি ও সরকার বিরোধী কর্মকা-ের জন্য তাকে বাইরের জেলায় বদলী করার জন্য গত ১৪ নভেম্বর ডিও লেটার প্রদান করেছি। মোবাইলে যোগাযোগ করা হলে এলজিইডি খুলনার তত্বাবধায়ক প্রকৌশলী এম,পি’র ডিও লেটারের বিষয় খেয়াল নেই উল্লেখ করে বলেন, এমপি সাহেব ডিও প্রদান করে থাকলে যথাযত ব্যবস্থা গ্রহণ করা হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ইয়ং টাইগার্স অ-১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট এ মেহেরপুর জেলা জয়ী
পরবর্তী পোস্ট
খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, প্রশাসন নিরব

রিলেটেড পোস্ট

কলারোয়ায় সোনাই নদীতে অবৈধ নেট-পাটা অপসারণ

মে ৬, ২০২৬

কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে মোটরভ্যান ও ছাগল...

মে ৪, ২০২৬

কলারোয়ায় মানবপাচার প্রতিরোধ কমিটির সভা

মে ৩, ২০২৬

কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন 

মে ২, ২০২৬

সংবাদ সংক্রান্ত জের ধরে কলারোয়া সাংবাদিককে মারধোর

এপ্রিল ২৮, ২০২৬

কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা 

এপ্রিল ২৮, ২০২৬

কলারোয়ার অবৈধভাবে মাটি বিক্রির মহোৎসব: নষ্ট হচ্ছে গ্রামীণ...

এপ্রিল ২৬, ২০২৬

কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 

এপ্রিল ১৯, ২০২৬

কলারোয়ায় হাম-রুবেলা টিকা ক্যাম্পেইনের অ্যাডভোকেসি সভা 

এপ্রিল ১৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting