দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি | দুপুর ১২:৪৫
প্রাথমিক বৃত্তি পরীক্ষাঃ কক্ষ পরিদর্শকদের নিরপেক্ষতা নিয়ে অভিযোগ...
সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু
রূপান্তরের আয়োজনে মানব  পাচার প্রতিরোধ ক্যাম্পেইন
আশাশুনিতে ট্রাকলোডে চাঁদা না  পেয়ে ব্যবসায়ীকে পিটিয়ে জখম
বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম (বি-টু-বি)’...
তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতি : মোমিন মেহেদী
কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 
আশাশুনির বড়দলে পহেলা বৈশাখ উপলক্ষে জমজমাট সাংস্কৃতিক সন্ধ্যা...
 প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে শ্যামনগরে  বিএনপি...
চুকনগরের আপার ভদ্রা নদী খনন প্রকল্পের কারণে উচ্ছেদ...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়া

কলাটুপির এস এম ব্রিকসে জ্বালানো হচ্ছে কাঠ, তথ্য নিতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ২৭, ২০২২
নভেম্বর ২৭, ২০২২ ০ কমেন্ট 332 ভিউস

কলারোয়া উপজেলা প্রতিবেদক: কলারোয়া উপজেলায় অবৈধ ইট ভাটার লাগামহীন পরিবেশ। ইট ভাটার
জন্য দিন দিন কমে যাচ্ছে চাষের জমি। কলারোয়ায় এক সময়ের চাষ উপযোগী মাঠ এখন ইট ভাটার দখলে। বেশির
ভাগ ভাটার নেই বৈধতার কাগজ। কেউ ক্ষমতার জোরে আবার কেউ মামা কাকার জোরে চালাচ্ছে ভাটা গুলো।
ইট ভাটার কাজ শুরু হয়েছে অল্প কদিনে। এর ভিতরে জ্বালানি হিসেবে ব্যবহার হচ্ছে শত শত মন গাছের বড় বড় গুঁড়ি।
২৭ শে নভেম্বর রবিবার দুপুরে কলারোয়া উপজেলার কুশডাঙ্গা ইউনিয়নের কলাটুপি অবস্থিত এস এম ব্রিকসে গিয়ে দেখা গিয়েছে, গাছের বড় বড় গুড়ি (লগ) জ্বালানি হিসেবে ব্যবহার হচ্ছে। জ্বালানি মিস্ত্রি হিসাবে কাজ করছে শিশু শ্রমিক।
কলাটুপি এস এম ব্রিকসের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ম্যানেজারের রোষানলের শিকার হয় সাংবাদিকরা। সাংবাদিক কার্ড দেখতে চেয়ে ম্যানেজার সাংবাদিক দেখে ক্ষিপ্ত হয়ে উঠেন এবং সাংবাদিক কার অনুমতি নিয়ে তার ভাটায় এসেছে জানতে চেয়ে অকথ্য ভাষায় গালি গালাজ করে। সাংবাদিকদের বের করে দেন এই ভাটার ম্যানেজার। কাঠ জ্বালানো হচ্ছে স্বীকার করে তিনি বলেন, পারলে সংবাদ প্রকাশ করে দেখা। তাদের হাত নাকি অনেক উপরে।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ভাটার মালিক এক জন ক্ষমতাধর ব্যক্তি । তার বিরুদ্ধে কেউ কথা বললে তার আর নিস্তার নেই। তাই এলাকার কেউ ভিডিও বক্তব্য দিতে নারাজ । তবে এই ভাটার বর্তমান মালিক হাজী আব্দুল মজিদ তার প্রভাবে কোন সাংবাদিক নাকি কোন সংবাদ প্রকাশ করতে পারে না। ৭ বছর ধরে নিয়মের তোয়াক্কা না করে চালিয়ে যাচ্ছে ভাটা, দেখার কেউ নেই।
পরিবেশের ক্ষতি গ্রীন হাউজ প্রতিক্রিয়ার উপরে লক্ষ্য রেখে সরকার সকল ইটভাটায় কাঠ জ্বালানি হিসেবে ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে। তার পরেও ক্ষমতার অপব্যবহার করে হাজী আব্দুল মজিদের মত কিছু ইটভাটা মালিক কাঠ ব্যবহার করছে। পরিবেশের কোন তোয়াক্কা তাদের নেই। শিশু শ্রম আইন তাদের হাতে যেন কিছুই না।
এ বিষয়ে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারের কাছে এর ক্ষতিকর দিক গুলো জানতে চাইলে তিনি বলেন, ভাটার দূষিত বায়ুর নিষ্কাশনের ফলে শিশু ও বয়োজ্যেষ্ঠরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। দিন দিন শ্বাসকষ্ট বৃদ্ধি পাচ্ছে। বায়ু গ্যাসের ফলে ফসল উৎপাদনে ও এর প্রভাব পড়ছে।
এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার দায়িত্বরত অফিসারের সাথে কথা বললে তিনি সাংবাদিকদের কে জানান, এ বিষয়ে আজকেও আমরা উর্ধ্বতন মহলে কথা বলেছি। বর্তমানে নতুন করে ইটভাটা গড়ে ওঠার মতন কোনো সুযোগ নেই। যারা কাঠ জ্বালানি হিসেবে ব্যবহার করছে তাদের তালিকা নিয়েই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। খুব শিগগিরই আমরা অভিযান পরিচালনা করব।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শহিদ ডাঃ মিলন দিবসে জাসদের আলোচনা সভা
পরবর্তী পোস্ট
১০ গ্রামের মানুষের প্রাণের দাবি একটি ব্রিজ

রিলেটেড পোস্ট

কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 

এপ্রিল ১৯, ২০২৬

কলারোয়ায় হাম-রুবেলা টিকা ক্যাম্পেইনের অ্যাডভোকেসি সভা 

এপ্রিল ১৬, ২০২৬

সাতক্ষীরায় বসতবাড়িতে হামলা ও ভাঙচুর শিক্ষক দম্পতিকে কুপিয়ে...

এপ্রিল ১৫, ২০২৬

কলারোয়ায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন

এপ্রিল ১৫, ২০২৬

সাতক্ষীরায় স্বর্ণেরবার সহ আটক-১

এপ্রিল ১৪, ২০২৬

কলারোয়ায় সাপের কামড়ে প্রাণ গেল স্কুল ছাত্রীর

এপ্রিল ১৩, ২০২৬

কানেতা ইয়া লাম-লাম অরণীর ক্ষোভ-দু:খ

এপ্রিল ৭, ২০২৬

সাতক্ষীরায় দেড় লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে...

মার্চ ৩০, ২০২৬

সাতক্ষীরায় এক আসামীসহ প্রায় ৩৭ লক্ষ টাকার ভারতীয়...

মার্চ ২৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting