দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই সফর, ১৪৪৮ হিজরি | দুপুর ১:৩৬
সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি’ ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের...
সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির কমিটি থেকে একযোগে...
সাতক্ষীরায় শিবির কর্মীকে কুপিয়ে জখম
৭দিনেও মামলা হয়নি  সুমাইয়া হত্যার
কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার উদ্বোধন
দেবহাটায় আল-খিদমাহ ফাউন্ডেশনের মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত
গুনাগারকাটি দরবার শরীফ জিয়ারত করলেন এম.পি রবিউল বাশার
শ্যামনগরে জলবদ্ধতায় ক্ষতির মুখে ফসলী জমি
আশাশুনিতে ফ্যামিলি কার্ডের তথ্য যাচাইকারী আবেদনকারীদের মৌখিক পরীক্ষা
নাশকতা ঠেকাতে ‘জিরো টলারেন্স’ অবস্থানে পুলিশ—ডি. আই.জি খুলনা...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালা

১০ গ্রামের মানুষের প্রাণের দাবি একটি ব্রিজ

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ২৭, ২০২২
নভেম্বর ২৭, ২০২২ ০ কমেন্ট 336 ভিউস

ইমরান হোসেন, তালা থেকে: সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কানায়দিয়া কপোতাক্ষ নদের উপরে ব্রিজের দাবি পার্শ¦বর্তী দশ গ্রামের মানুষের। পার্শ্ববর্তী ১০ গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম একটি বাঁশের তৈরী ঝুলন্ত সাঁকো। যেখানে যাতায়াত করতে যেয়ে প্রতিনিয়ত যানবাহনসহ লোকজন নদীতে পড়ে যায়। দুর্ঘটনার শিকার হয় সকল বয়সের পথযাত্রীরা। দুর্ঘটনার ভয়ে সাঁকো পার হয়ে স্কুলে যেতে চায়না শিক্ষার্থীরা। তাছাড়া, অসুস্থ্য ব্যক্তিকে পার্শ্ববর্তী কপিলমুনি নিয়ে যেতে চরম দূর্ভোগে পড়তে হয়। এদিকে, সাতক্ষীরা ও খুলনা জেলার সিমান্তবর্তী হওয়ায় এখানে একটি ব্রিজের ব্যবস্থা হয়নি আজও এমনি দাবি স্থানীয় জনপ্রতিনিধিদের। একটি ব্রিজ অথবা বেইলি ব্রিজের জন্য কয়েক দফায় মানবন্ধন করেছে ভুক্তভোগী জনসাধারণ।
স্থানীয় স্কুল ছাত্রী ফারজানা জানান, আমরা যখন সাঁকোর উপর দিয়ে যাই তখন সাঁকোটি নড়ে। তখন আমাদের অনেক ভয় লাগে। তাছাড়া এখানে প্রতিনিয়ত নানা ধরনের দুর্ঘটনা ঘটে। শুধুমাত্র এখানে একটি ভালো যাতায়াত ব্যবস্থা নেই বলে পার্শ্ববর্তী কপিলমুনি স্কুলে কেউ ভর্তি হতেও চায়না। আমরা এখানে একটি ব্রিজ চাই।
আজিজুর ইসলাম নামের একজন শিক্ষক জানান, এটি সাতক্ষীরার কানায়দিয়া ও খুলনা জেলার কপিলমুনির সংযোগস্থল। এখানে বাঁশের সাঁকোর কারনে লোকজনের চলাচলের খুব অসুবিধা হয়। স্কুল কলেজ থেকে ফেরার পথে শিক্ষার্থীরা সাঁকো ভেঙ্গে পড়ে গেছে কয়েকবার। এছাড়া সাইকেল, ভ্যান ও মটরসাইকেল এখান থেকে পড়ে যায় প্রতিনিয়ত। বিকল্প রাস্তা না থাকায় বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে এই সাঁকোর উপর দিয়ে চলতে হয়। বিশেষ করে রাতে যদি কেউ অসুস্থ্য হয় সেক্ষেত্রে তাদের হাসপাতালে নিয়ে যেতে মারাত্মক ঝুঁকি নিতে হয়। একটা ডেলিভারি রুগিকে হাসপাতালে নিতে কতটা কষ্ট করতে হয় সেটা এই অঞ্চলের মানুষ ভাল জানে। তাছাড়া কৃষি সহ অন্যান্য প্রয়োজনীয় মালামাল পারাপারের ক্ষেত্রে বিড়ম্বনার সম্মুখীন হতে হয়। আমাদের সকলের প্রাণের দাবী অনতিবিলম্বে এখানে অন্ততঃপক্ষে একটি বেইলী ব্রিজ দেওয়া হোক।
আব্দুর কুদ্দুস নামের এক পথচারী জানান, দুইদিন আগে একটি মটরসাইকেল পানিতে পড়ে গেছে সাঁকোর উপর থেকে। তাছাড়া মা বোনেরা সাঁকোর উপর দিয়ে পারাপার হতে পারেনা কারন সাঁকোটি ঝাঁকা লাগলে নড়াচড়া করে। বাঁশ আর রশি দিয়ে ঝুলিয়ে তৈরী করা সাঁকোতে প্রতিনিয়ত মানুষ দুর্ঘটনার শিকার হচ্ছে। চেয়ারম্যান মেম্বর অনেক বছর ধরে চেষ্টা করেও এখানে ব্রিজের ব্যবস্থা করতে পারছেনা কারন এটা দুই জেলার সীমান্তবর্তী স্থান। আমরা সকলে চাই এখানে দ্রুত ব্রিজের ব্যবস্থা করা হোক।
জালালপুর ইউনিয়নের ১ নম্বর কানায়দিয়া ওয়ার্ডের ইউপি সদস্য আনারুল ইসলাম জানান, কানাইদিয়া- কপিলমুনি আন্তঃজেলার কপোতাক্ষ নদের উপর একটি ব্রিজের দাবি বহু বছরের। প্রায় ১০ টি গ্রামের মানুষ, কৃষকদের উৎপাদিত খাদ্যশস্য বিক্রির একমাত্র কেন্দ্রস্থল কপিলমুনি। সেখানে খাদ্যশস্য নিয়ে কৃষকদের যাতায়াতের চরম ভোগান্তি তৈরি হয়। প্রায় প্রতিদিনই বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকে এখানে। খাদ্যশস্য খাবার চাউলসহ যানবাহন নিয়ে নদীতে পড়ে যায় পথযাত্রীরা। এই ভোগান্তি বহু বছর ধরে চলে আসছে। সংশ্লিষ্ট অঞ্চলে যদি কেউ অসুস্থ্য হয়ে পড়ে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে গেলেও চরম দুর্ভোগে পড়তে হয়। এমন অনেক ঘটনা ঘটেছে অসুস্থ্য রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় বাঁশের সাঁকো থেকে নিচে পড়ে মারাও গেছে। খুলনা ও সাতক্ষীরা জেলা প্রশাসন সহ জনপ্রতিনিধি সকলের সম্মিলিত প্রচেষ্টায় এখানে একটি ব্রিজের ব্যবস্থা করা হোক এটা দশ গ্রামের মানুষের প্রাণের দাবি।
জালালপুর ইউপি চেয়ারম্যান মফিদুল হক লিঠু জানান, এই সাঁকোর উপর দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষের যাতায়াত হয়। স্কুলের ছোট বাচ্চারা যাতায়াত করতে অনেক ভয় পায় তবুও জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে হয় তাদের। অনেকবার সংশ্লিষ্ট অধিদপ্তর প্রতিশ্রুতি দিলেও একটি ব্রিজের ব্যবস্থা হয়নি এখানে। মূলত স্থানটি আন্তঃজেলা হওয়ার কারণে এখানে ব্রিজের বাস্তবায়ন হয়নি। অসুস্থ্য রোগী থেকে শুরু করে বয়স্ক মানুষের যাতায়াত বেশ দুষ্কার হয়ে যায় এই ঝুলন্ত সাঁকোর উপর দিয়ে। মোটরসাইকেল ইজিবাইক পায়ে চালিত ভ্যান প্রতিনিয়ত নদীতে পড়ে যায়। তবুও বিকল্প কোনো রাস্তা না থাকায় এই পথেই যেতে বাধ্য হয় স্থানীয়রা। সেতু মন্ত্রণালয় সহ মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি অবহেলিত এই জনপদের প্রাণের দাবি অন্ততপক্ষে একটি বেলি ব্রিজের ব্যবস্থা করা হোক এখানে।
সাতক্ষীরা এলজিইডি অফিসের নির্বাহী প্রকৌশলী মোঃ সুজায়েত হোসেন জানান, সেখানকার জন্য আন্ডার হান্ড্রেড একটি প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে পাঠানো হয়েছে। পাশ না হয়ে আসলে পরবর্তীতে পদক্ষেপ নেওয়া যাবেনা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলাটুপির এস এম ব্রিকসে জ্বালানো হচ্ছে কাঠ, তথ্য নিতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত
পরবর্তী পোস্ট
শ্যামনগর বনশ্রী শিক্ষা নিকেতনের নতুন ভবনের উদ্বোধন

রিলেটেড পোস্ট

তালায় মিথ্যা অপবাদ দিয়ে জমি দখলের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬

মিথ্যা অপবাদ দিয়ে কৃষককে বাড়ি উচ্ছেদের পাঁয়তারা 

জুলাই ২৫, ২০২৬

 খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রনব ঘোষ বাবলু...

জুলাই ২৪, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরায় আইসক্রিম ফ্যাক্টরী ও কনফেকশনারিতে ভোক্তা-অধিকারের অভিযান ২৯,৫০০...

জুলাই ২২, ২০২৬

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা পুলিশ কর্মকর্তা কামালের

জুলাই ২১, ২০২৬

তালায় পূবালী ব্যাংকের ক্যাশলেস সেবা উদ্বোধন

জুলাই ২০, ২০২৬

তালায় জামায়াত নেতার নেতৃত্বে কৃষকের মৎস্য ঘের লুট

জুলাই ১৫, ২০২৬

তালায় হত্যার ঘটনাকে আত্মহত্যা বলে প্রচারের অভিযোগ

জুলাই ৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting