দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ১:৩৯
খাজরায় জরাজীর্ন এইচবিবি সড়ক কার্পেটিং নির্মানে সার্ভের কাজ...
আশাশুনিতে ডিসিআর নেয়া জমিতে ঘর নির্মান, সার্ভেয়ারের ঘটনাস্থল...
ইয়ুথনেট গ্লোবাল সাতক্ষীরা টিমের আয়োজনে ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক...
আশাশুনিতে জলবায়ু উদ্বাস্তুদের অধিকার রক্ষায় অ্যাডভোকেসি ক্যাম্পেইন
সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবি ফোরাম সদস্যের  সাথে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় শিক্ষার্থীদের বিক্ষোভ
সাতক্ষীরার নলতা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
নূরনগরে সড়ক সংস্কারে বেহাল দশা- দেখার কেউ নেই
তালায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
চট্টগ্রামলিড নিউজ

কর্ণফুলী উপজেলায় ১০ কর্মকর্তা নেই, অতিরিক্ত দায়িত্বে ৮

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ১৭, ২০২৩
নভেম্বর ১৭, ২০২৩ ০ কমেন্ট 506 ভিউস

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ১০টি গুরুত্বপূর্ণ পদে স্থায়ী কোন কর্মকর্তা নেই। দীর্ঘদিন ধরে এই পদগুলো শূন্য। এছাড়াও এই উপজেলায় অতিরিক্ত দায়িত্ব পালন করছেন অন্য উপজেলার ৮ কর্মকর্তা। ফলে, উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদে নানা কাজে আসা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এমনকি স্ব স্ব অফিসেও জনবল সঙ্কট রয়েছে। এতে সরকারি সেবা পেতে যেমন জনসাধারণের বেগ পেতে হচ্ছে তেমনি অতিরিক্ত দায়িত্বে থাকা কর্মকর্তাদেরও নানা বিড়ম্বনায় পড়তে হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, কর্ণফুলীতে আনসার ও ভিডিপি অফিসে অতিরিক্ত দায়িত্বে আছেন চট্টগ্রাম জেলার মোস্তফা ফরিদুল আলম, মৎস্য কর্মকর্তা হিসেবে অতিরিক্ত দায়িত্বে পটিয়ার স্বপ্নন কুমার দে, খাদ্য নিয়ন্ত্রক হিসেবে অতিরিক্ত দায়িত্বে সীতাকুণ্ডের শামসুল নাহার, নির্বাচন অফিসার হিসেবে অতিরিক্ত দায়িত্বে আনোয়ারার আবু জাফর ছালেক, সাব-রেজিস্ট্রার হিসেবে অতিরিক্ত দায়িত্বে পটিয়ার মো. শাহিন হাসান, বন বিভাগে অতিরিক্ত দায়িত্বে পটিয়া রেঞ্জার নুরুল আলম হাবিব, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হিসেবে অতিরিক্ত দায়িত্বে পটিয়ার শাহনাজ আক্তার এবং সমবায় কর্মকর্তা হিসেবে অতিরিক্ত আছেন পটিয়ার মোহাম্মদ রাসেল চৌধুরী। এছাড়াও উপজেলা সৃষ্টির শুরু থেকেই উপজেলা রিসোর্স সেন্টার, উপজেলা পরিসংখ্যান অফিস, উপজেলা পোস্ট অফিস, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, উপজেলা পল্লী উন্নয়ন কার্যালয় (বিআরডিবি), উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (ব্যানবেইস), উপজেলা হিসাব রক্ষণ কার্যালয়, উপজেলা সহকারী সেটেলমেন্ট অফিসার, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা, উপজেলা সহকারী প্রোগ্রাম কর্মকর্তার পদ শূন্য রয়েছে।
ফলে এ উপজেলার বাসিন্দারা এসব দপ্তরের সেবা নিতে এসে ভোগান্তির শিকার হচ্ছেন। সরেজমিনে গিয়ে দেখা গেছে অনেক দপ্তরে কোন কর্মকর্তার দেখা নেই। উপজেলা নির্বাচন অফিসারের রুম বন্ধ। জানা গেছে গত সাড়ে ৬ মাস ধরে কর্মকর্তা নেই। পটিয়া উপজেলার নির্বাচন অফিসার দায়িত্ব পালন করলেও এখন আনোয়ারা উপজেলা নির্বাচন অফিসার দায়িত্বে রয়েছেন বলে জানা যায়।
চরপাথরঘাটার এলাকার লেয়াকত আলী জানান, ‘দীর্ঘ ৫ মাস যাবত ঘুরতেছি নির্বাচন অফিসে। অতিরিক্ত কর্মকর্তা হিসেবে পটিয়া উপজেলার নির্বাচন অফিসারকে দায়িত্ব দিয়েছেন শুনেছি কিন্তু কখনো তাঁকে কর্ণফুলীতে পাওয়া যায়নি। এখন শুনছি আনোয়ারার।’
জানতে চাইলে বড়উঠান ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ দিদারুল আলম বলেন, ‘বিশেষ করে হিসাবরক্ষক কর্মকর্তা পদটি শূন্য রয়েছে উপজেলা হবার পর থেকেই। ফলে, ট্রেজারির কাজ করতে নানা সমস্যা হয়। জনবল সঙ্কট কিংবা অবকাঠামোগত কারণে কর্ণফুলীতে অনেক অফিসার এখনো নিয়োগ দেওয়া হয়নি। অন্য উপজেলার কর্মকর্তারা অতিরিক্ত দায়িত্ব পালন করলেও তাঁরা নিয়মিত আসেন না। ফলে, আমাদের বিভিন্ন প্রকল্পের কাজ করতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।’
এ বিষয়ে জানতে কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরীর মুঠোফোনে কয়েকবার রিং করা হলেও ফোন রিসিভ না করায় মন্তব্য জানা যায়নি। তবে ২৮ সেপ্টেম্বর তিনি নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট দিয়েছিলেন, উপজেলার অন্যতম সমস্যা ১. নির্বাচনী কর্মকর্তা পটিয়া চার্জে ২. খাদ্য কর্মকর্তা সীতাকুণ্ডে চার্জে ৩. মহিলা বিষয়ক কর্মকর্তা পটিয়া চার্জে ৪. সমবায় কর্মকর্তা নেই। সকল কর্মকর্তার খুব তাড়াতাড়ি পদায়ন হবে ইনশাল্লাহ।” কিন্তু এখনো ওসব পদে কোন কর্মকর্তা পদায়ন করা হয়নি।
জানতে চাইলে কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ বলেন, ‘উপজেলার অনেক দপ্তরে স্থায়ী কর্মকর্তা নেই, সেটা সত্য। আবার অনেক অফিসে অতিরিক্ত দায়িত্বে রয়েছেন পার্শ্ববর্তী উপজেলার কর্মকর্তারা। উপজেলার গুরুত্বপূর্ণ দপ্তরে স্থায়ী কর্মকর্তা না থাকলে কাজে সমস্যা হয়। যে সব অফিসে স্থায়ী কর্মকর্তা নেই, আশা করি শিগগিরই সেসব পদে নতুন পদায়ন হলে এ সঙ্কট কেটে যাবে।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরা পৌর দিঘিতে মৎস্য শিকারের উদ্বোধন
পরবর্তী পোস্ট
চট্টগ্রামে দখলে মৃতপ্রায় ইছানগর খাল: নিরব প্রশাসন

রিলেটেড পোস্ট

সাংবাদিকের ঘের লুটের নেতৃত্ব দিল ছাত্রলীগ নেতা

মে ৬, ২০২৬

বৈধ অর্থকে ঘুষের টাকা বলে চালিয়ে দেয়ার অপচেষ্টা

মে ১, ২০২৬

বাংলালিংকের ১২তম ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা

এপ্রিল ২৫, ২০২৬

সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন...

এপ্রিল ২১, ২০২৬

সাংবাদিক জিন্নাহর উপর হামলাকারী মামুনকে কারাগারে পাঠালো আদালত

এপ্রিল ১৫, ২০২৬

শ্যামনগরে সংখ্যালঘু পরিবারের মৎস্য ঘের দখল

এপ্রিল ১২, ২০২৬

ভূমি অফিসের নায়েব আশরাফুউজ্জামানের অঢেল সম্পদের পাহাড় !

এপ্রিল ৭, ২০২৬

সুন্দরবনকে দস্যুমুক্ত করা হবে, বন প্রতিমন্ত্রী

এপ্রিল ১, ২০২৬

আশাশুনিতে ৮শ লিটার পেট্রোল জব্দ, জরিমানা: জনগনের মাঝে...

মার্চ ৩১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting