দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৪:৫৩
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের...
নকশা বহির্ভূত ভাবে পৌরসভায় ৫ তলা ভবন নির্মাণ...
দেবহাটা ইউসিসিএর নির্বাচন শান্তিপূর্নভাবে সম্পন্ন: মন্টু চেয়ারম্যান নির্বাচিত
এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
ভাত চুরির অভিযোগ থেকে আজমুলের মৃত্যু: ৬০ ঘণ্টা...
সখিপুর ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন...
আশাশুনিতে একের পর এক মামলা দিয়ে হয়রানির অভিযোগ:...
ভেজাল খাদ্য ও পণ্যের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স...
দেবহাটায় শিশুশ্রম মুক্ত ঘোষনা করলেন অতিরিক্ত জেলা প্রশাসক
দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় শ্যামনগরে এমপি গাজী...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

করোনায় আরও পাঁচ জনের মৃত্যু, শনাক্ত ৪১৮

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ২৬, ২০২০
এপ্রিল ২৬, ২০২০ ০ কমেন্ট 384 ভিউস

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ১৪৫ জন। একদিনে নতুন করে করোনা সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৪১৮ জন। এখন পর্যন্ত করোনায় মোট শনাক্ত হলেন পাঁচ হাজার ৪১৬ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় তিন হাজার ৬৮০টি এবং পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৪৭৬টি নমুনা। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হলো ৪৬ হাজার ৫৮৯টি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯ জন এবং এখন পর্যন্ত দেশে মোট সুস্থ হয়েছেন ১২২ জন।

রবিবার (২৬ এপ্রিল) বেলা ২টা ৩০ মিনিটে দেশের কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিন অনলাইনে প্রচারিত হয়। বুলেটিনে ভিডিও কনফারেন্সে এই তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করা পাঁচ জনের বিষয়ে তিনি বলেন, ‘যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ তিন জন এবং নারী দুই জন। এদের মধ্যে ঢাকার চার জন এবং দোহারে একজন। যারা মারা গেছেন তাদের একজনের বয়স ১০ বছরের নিচে। মৃত শিশুটির কিডনির সমস্যা ছিল। অন্যদের মধ্যে ৬০ বছরের ঊর্ধ্বে একজন এবং ৫১ থেকে ৬০ বছরের মধ্যে তিন জন ছিলেন।’

বুলেটিনে অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, ‘নমুনা সংগ্রহ গত দিনের তুলনায় সাত দশমিক পাঁচ শতাংশ বেশি এবং নমুনা পরীক্ষা গত দিনের চেয়ে চার শতাংশ বেশি। যারা গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এরা হাসপাতালে ভর্তি থেকে সুস্থ হয়েছেন। আমাদের বেশির ভাগ আক্রান্ত ব্যক্তি বাড়িতে অবস্থান করে সুস্থ হয়ে যান, সেই তথ্য আমরা এখানে দেই না।’
বুলেটিনে জানানো হয়, করোনা শনাক্তদের মধ্যে বেশিরভাগই স্বাস্থ্য সেবায় নিয়োজিত অর্থাৎ চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট, স্বাস্থ্যকর্মী, পরিচ্ছন্নকর্মী, গাড়িচালক, ওয়ার্ডবয় ও আয়া। এখন পর্যন্ত একজন চিকিৎসক মৃত্যুবরণ করেছেন। এছাড়া শুধু চিকিৎসক নয়, বিভিন্ন সেবা সংস্থা যেমন পুলিশের অনেকেও সংক্রমিত হয়েছেন।

বুলেটিনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ৭৫ জনকে, এখন পর্যন্ত মোট আইসোলেশনের সংখ্যা ১ হাজার ১৬৪ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৪৪ জন, এখন পর্যন্ত ছাড় পেয়েছেন ৭০৯ জন। কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড় পেয়েছেন ৩ হাজার ৯৬৩ জন, এখন পর্যন্ত ছাড় পেয়েছেন ৯৭ হাজার ১৩২ জন। এখন পর্যন্ত মোট কোয়ারেন্টিনে আছেন ৭৯ হাজার ৮৯৯ জন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
প্রতিনিধিদের জন্য বিশেষ ঘোষণা
পরবর্তী পোস্ট
তালায় কৃষকের ধান কেটে পারিশ্রমিকের টাকা গরীবের মাঝে বিতরণ

রিলেটেড পোস্ট

লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বর ২০, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting