দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৪:৪৭
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জসাতক্ষীরা জেলা

করোনার মধ্যেও কালিগঞ্জের বাজার গুলোতে উপচে পড়া ভীড়

কর্তৃক kobirubel.satnadee মে ১০, ২০২০
মে ১০, ২০২০ ০ কমেন্ট 341 ভিউস

 হাফিজুর রহমান: আজ রবিবার হতে সারা দেশে করোনা ভাইরাস সংক্রমনের ঝুঁকিতে সকাল ১০টা হতে ৫টা পর্যন্ত আচারণ বিধি মেনে সীমিত আকারের দোকান এবং বিপনী বিতান/শপিং মহলগুলো খুলতে সরকারী নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনা উপেক্ষা করে সকাল হতে করোনার মধ্যে কালিগঞ্জ উপজেলার বাজার গুলোতে লক্ষ করা গেছে উপছে পড়া ভীঁড়। সংক্রমন ঠেকাতে সরকারের বিধি নিষেধ ও আচারণ বিধি মানছে না দোকান মালিক, ব্যবসায়ীগণ।

সকাল ৯টা হতে কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজারে গেলে দেখা যায় কোন দোকান মালিক বা ক্রেতা সাধারণ অধিকাংশই মানছে না করোনা বিধি। সকাল ১০টা বাজার দুই ঘন্টা আগে দোকান মালিকরা যেমন দোকান খুলে বসে আছে, তেমনি ক্রেতারা ভোর হওয়ার আগেই কেনাকাটা করার জন্য বাজারগুলোতে ভিড় জমাতে দেখা গেছে। তবে অধিকাংশ দোকানে ছিলনা হাত ধোয়ার পানি, বালতি বা স্যানিটাইজেশনের ব্যবস্থা। দোকানের মধ্যে সামাজিক দুরত্ব না মেনে এক অপরের গায়ে চড়ে বসে আছে ক্রেতা সাধারণ। একইভাবে দেখা গেছে ইদের বেচা কেনার স্বার্থে দোকানের কর্মচারী বেশী নেওয়ায় তারাও সামাজিক দুরত্ব না মেনে একে অপরের পাশাপাশি বসে বেচা কেনা করছে। দেখে মনে হচ্ছে শুধু দায়িত্বটা উপজেলা প্রশাসন, সেনা, পুলিশ ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটদের। বাঁচার জন্য সাধারণ মানুষের মধ্যে কোন দায়িত্ববোধ নাই।

ঘুরে ঘুরে দেখা যায় ভি,আই,পি ক্লথ স্টোর, মায়ের দোয়া বস্ত্র ভান্ডার, সমিতা বস্ত্রালয়, মেসার্স দাশ বস্ত্রালয়, আহছানিয়া, বস্ত্রালয়, গাইন বস্ত্রালয়, গাইন লিঃ, ওয়ার্ছি গার্মেন্স সহ একাধিক দোকান মালিক জানে না যে, দোকান কখন খুলতে হবে এবং কয়টা থেকে কয়টা পর্যন্ত তাদেরকে বিধি নিষেধ মেনে চলতে হবে এ বিষয়ে তাদের কে নাকি কেউ কিছু জানায়নি।

প্রথম দিন নাজিমগঞ্জ বাজার, নলতা বাজারের সরেজমিনে যেয়ে দেখা গেছে ক্রেতা বিক্রেতার পদচারনায় স্বরগরম। একই ধরনের চিত্র উপজেলার রতনপুর, মৌতলা, বাসতলা, উজিরপুর, তারালী, কদমতলা বাজার গুলোতে। দোকান গুলোতে শারীরিক দুরত্ব, হ্যান্ড গ্লাবস, মাস্ক না পরে কাজ করছে দোকান মালিক, কর্মচারী ও সামনে বসে আছে অধিকাংশ ক্রেতা সাধারণগণ। তবে লক্ষ করা গেছে গ্লাবস পরাতো দুরের কথা মাস্ক পরতে অনিহা লোকজনের। মাঝে মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাহী ম্যাজিষ্ট্রেট, সেনা, পুলিশের গাড়ির শব্দ শুনলে বা দেখলে বাজার গুলোতে দৌড়া-দৌড়ী হিড়িক পড়ে যায়। প্রশাসনের উপস্থিতির সময় টুকু বাধ্যবাধগতা মেনে চললেও পরে তা আবার যেমন ছিল আকার রূপ ধারন করে। বিষয়টি দ্রুত উপজেলা প্রশাসনের নজরে এবং মনিটরিংয়ে আনার দাবী জানিয়েছেন সচেতন এলাকাবাসী।

তবে এ ব্যাপারে বাজার কমিটির সাবেক সভাপতি ব্যবসায়িক ফিরোজ কবির কাজলের নিকট জিজ্ঞাসা করলে তিনি বলেন, প্রত্যেক দোকান এবং ব্যবসায়ীকে জানানো হয়েছে। তারা যদি সরকারী করোনা বিধি না মেনে চলে তবে বাধ্য হয়ে বাজার বন্ধ করে দিতে হবে। এভাবে বাজার খুলে করোনার বিস্তার ঘটানো যাবে না।

এ ব্যাপারে বর্তমান বাজারের ভারপাপ্ত সভাপতি ও মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান গাইন, এর নিকট জিজ্ঞাসা করলে তিনি জানান বিষয়টি আমার মনে ছিল না। আগামীতে আমি বিষয়টি নিয়ে ব্যবাসায়ীদের সঙ্গে কথা বলে যথাযথ ব্যবস্থা নেব।

কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডাঃ সৈয়দ তৈয়বুর রহমানের নিকট জিজ্ঞাসা করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি নিয়ে অনেকেই আমাকে বলেছে। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা করে যথাযথ ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ নেব।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারোয়ায় করোনা প্রতিরোধ কমিটি ও ব্যবসায়ী প্রতিনিধিদের মতবিনিময় সভা
পরবর্তী পোস্ট
ব্রহ্মরাজপুরে প্রবাসীর পক্ষ থেকে নিত্যপন্য বিতরণ

রিলেটেড পোস্ট

আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬

দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...

আগস্ট ১৬, ২০২৬

কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১

আগস্ট ১৬, ২০২৬

দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 

আগস্ট ১৬, ২০২৬

কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-

আগস্ট ১৬, ২০২৬

সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?

আগস্ট ১৫, ২০২৬

নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...

আগস্ট ১৫, ২০২৬

সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 

আগস্ট ১৫, ২০২৬

কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...

আগস্ট ১৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting