দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে সফর, ১৪৪৮ হিজরি | রাত ৮:২৮
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

করোনায় মারা গেছেন ৮০ পুলিশ সদস্য: কমেছে আক্রান্তের হার

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ৬, ২০২০
ডিসেম্বর ৬, ২০২০ ০ কমেন্ট 368 ভিউস

জাতীয় ডেস্ক: দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে পুলিশের ৮০ সদস্যের মৃত্যু হয়েছে। তবে শুরুতে সম্মুখ যোদ্ধা হিসেবে পুলিশ সদস্যরা যেভাবে আক্রান্ত হয়েছেন ও করোনায় মারা গেছেন, সে হার এখন অনেক কম। শনিবার (৫ ডিসেম্বর) পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ১০৩ জন পুলিশ সদস্য। পুলিশ সদর দফতরের পক্ষ থেকে সময়োপযোগী পদক্ষেপ ও সুরক্ষা নিশ্চিত করার কারণেই এটা সম্ভব হয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
পুলিশ সদর দফতর থেকে পাওয়া তথ্যে জানা যায়, করোনা মহামারির সময়ে শুরুতে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি করোনায় দেশের মানুষকে সেবা দিতে গিয়ে পুলিশ সদস্যরা ব্যাপকভাবে আক্রান্ত হন। রুটিন দায়িত্বের বাইরে গিয়েও পুলিশ সদস্যরা চেষ্টা করেছে জনগণের কাছে সেবা পৌঁছে দিতে। এতে পুলিশের কনস্টেবল থেকে পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারাও মারা গেছেন।

পুলিশ সদর দফতরের জনসংযোগ বিভাগের এআইজি মো. সোহেল রানা বলেন, যখন কোনও সুরক্ষা সামগ্রী ছিল না, প্রস্তুতি ছিল না, তখন পুলিশ সদস্যরা মানুষকে সেবা দিয়ে গেছেন। দায়িত্ব এবং কর্তব্য থেকে তারা সরে দাঁড়াননি। করোনায় আক্রান্ত রোগীদের হাসপাতালে নিয়ে গেছে পুলিশ। এমনকি মৃত করোনা রোগীর লাশ দাফনেও যখন স্বজনরা এগিয়ে আসেননি, তখন পুলিশ সদস্যরা দাফন-কাফন ও জানাজার ব্যবস্থা করেছেন। মুসলিম ধর্মের বাইরে অন্য ধর্মের ক্ষেত্রে লাশের সৎকারের প্রয়োজনীয় ব্যবস্থা করেছেন। রিলিফ বিতরণের কাজ করেছেন। যে কারণে করোনার শুরুতে পুলিশের অনেক সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।

এসব কার্যক্রম চালাতে গিয়ে করোনা সংক্রমণের শুরু থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে ৮০ জন পুলিশ সদস্য মারা গেছেন। সর্বমোট আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৫৮৯ জন। এর মধ্যে র‌্যাব সদস্য আছেন ২ হাজার ৪৬০ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১৮ হাজার ১০৩ জন। সুস্থ হয়ে তারা ইতোমধ্যে কাজেও ফিরেছেন।

করোনা দুর্যোগের প্রথম দিকে কিছু সমস্যা হয়েছে জানিয়ে এআইজি মো. সোহেল রানা বাংলা ট্রিবিউনকে বলেন, আইজিপির নির্দেশনায় সারাদেশে দ্রুততম সময়ে দুই লাখ পুলিশ সদস্যের জন্য সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে। তাদের মধ্যে মাস্ক, গ্লাভস, পিপিই, হ্যান্ড স্যানিটাইজার ওষুধ সামগ্রী বিতরণ করা হয়। পুলিশ সদস্যদের মনোবল ঠিক রাখার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা সার্বক্ষণিক তদারকি করেন। পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালকে কোভিড হাসপাতালে রূপান্তর করা হয়। ২৫০ বেডের এই হাসপাতালকে ৫০০ বেডে উন্নীত করা হয়। এছাড়া পাশের একটি ব্যারাক খালি করে সেখানে আরও ২৫০ বেড বসিয়ে এই হাসপাতালের সক্ষমতা বাড়ানো হয়। এর বাইরেও ২৫০ বেডের আরও একটি বেসরকারি হাসপাতাল ভাড়া করা হয় পুলিশ সদস্যদের উন্নত চিকিৎসার জন্য। সারাদেশে পুলিশ সদস্যদের সুচিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
অবৈধপন্থায় বিদ্যুৎ সংযোগের চেষ্টা, দু’পক্ষের মধ্যে বচসা
পরবর্তী পোস্ট
করোনা শনাক্তের সংখ্যা ৬ কোটি ৬৮ লাখ ছাড়িয়েছে

রিলেটেড পোস্ট

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting