দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১:৫৬
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

করোনাভাইরাস: ইতালিতে আইন অমান্য করায় ৯ বাংলাদেশি আটক

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১৭, ২০২০
মার্চ ১৭, ২০২০ ০ কমেন্ট 342 ভিউস

অনলাইন ডেস্ক: করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাব ঠেকাতে ইউরোপের দেশ ইতালিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এই অবস্থায় আইন অমান্য করায় ৯ জন বাংলাদেশিকে আটক করেছে সেদেশের পুলিশ।

স্থানীয় সময় রোববার সন্ধ্যায় ইতালির নাপোলির সান জুসেপ্পে ভেসুভিয়ানো এলাকা থেকে তাদের আটক করা হয়। নাপোলির মেয়র ভিনসেনজো কাতাপানো সিনডাকো এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, করোনার মহামারি ঠেকাতে ইতালির সব শহরের প্রবেশদ্বারে সেনা মোতায়েন করা হয়েছে। এক শহর থেকে অন্য শহরে কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। এছাড়া মাইকিং করে ঘর থেকে বের না হওয়ার জনগণকে আহ্বান জানানো হচ্ছে।

এই আইন অমান্যকারীদের ২০৬ ইউরো জরিমানা এবং একইসঙ্গে তিন মাস থেকে ২১ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। এই আইন দেশিটির নাগরিকসহ প্রবাসীদের জন্যও প্রযোজ্য।

স্থানীয় পৌর প্রশাসন সূত্রে জানা গেছে, আটক বাংলাদেশিরা জরুরি প্রয়োজন ও খাদ্যসামগ্রী কিনতে বাইরে বের হয়েছিলেন। তবে তারা এ ব্যাপারে পুলিশের কাছে কোনো প্রমাণ দিতে পারেননি।

সরকারি নির্দেশনা অনুযায়ী, জরুরি অবস্থার আওতায় কোনো ব্যক্তিকে বাইরে বের হতে হলে সুনির্দিষ্ট কারণ দেখিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে। কিন্তু যারা আটক হয়েছেন তারা কোনো অনুমোদনপত্র বা কারণ দেখাতে পারেননি।

এছাড়া তারা রাষ্ট্রীয়ভাবে নির্দেশিত একে-অপর থেকে এক মিটার দূরত্ব বজায় রাখেননি।

দেশটির পুলিশ জানায়, সরকারি আইন লঙ্ঘন করায় আটক ৯ বাংলাদেশিকে জনপ্রতি ২০৬ ইউরো জরিমানা করা হয়েছে। তারা করোনাভাইরাসে আক্রান্ত কি-না, তা যাচাইয়ের জন্য ১৪ দিন হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

নাপোলির মেয়র ভিনসেনজো কাতাপানো সিনডাকো ফেসবুক পেজে নয় বাংলাদেশিকে আটকের খবর জানিয়ে তিনি তাদের তিরস্কার করেন।

এ বিষয়ে ইতালিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, করোনাভাইরাসে আক্রান্ত ইতালিতে গত ২৪ ঘণ্টায় ৩৬৮ জনের মৃত্যু হয়েছে। এতে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮০৯ জনে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
করোনাভাইরাস : সাতক্ষীরায় হোম আইসুলেশনে সাতজন
পরবর্তী পোস্ট
বঙ্গবন্ধু ও তার আদর্শের মৃত্যু নেই

রিলেটেড পোস্ট

সহকর্মীদের সংঘর্ষে মালয়েশিয়ায় ৩ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

অবৈধ অভিবাসীদের আশ্রয় দিয়ে বিপাকে নিয়োগকর্তা

জুলাই ৭, ২০২৬

কুয়ালালামপুরে বাংলাদেশি নাগরিকসহ ২০০ বিদেশি আটক

জুলাই ৬, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের...

জুন ৮, ২০২৬

আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

মে ২০, ২০২৬

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

মে ১৯, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting