দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ৯:৪৮
নলতায় সরকারি কাজে এক ইউপি সদস্যের বাধা:জনগণ রোষের...
শ্যামনগরে লিডার্সের উদ্যোগে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত  
সাতক্ষীরায় জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও...
কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা...
কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে মোটরভ্যান ও ছাগল...
উপজেলা হাসপাতালে পৃথক বার্ন ইউনিট না থাকায় জরুরী...
শ্যামনগরে লিডারসের উদ্যোগে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা...
“স্মৃতিতে ভাস্বর।”
আশাশুনিতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়সারাদেশ

করোনা মোকাবিলায় সরকারের পদক্ষেপ যথাযথ ছিল না: গবেষণা প্রতিবেদন

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ১৩, ২০২০
এপ্রিল ১৩, ২০২০ ০ কমেন্ট 324 ভিউস
দেশে করোনা মহামারী প্রাদুর্ভাবের পর থেকে নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষায় নেওয়া সরকারি পদক্ষেপ যথাযথ এবং বিশ্বাসযোগ্য ছিল না বলে মত দিয়েছেন দেশের সাত জন গবেষকের একটি দল।

গত ১ মার্চ থেকে ১০ এপ্রিল, ২০২০ পর্যন্ত বাংলাদেশের ১২টি জাতীয় দৈনিক এবং অনলাইন পত্রিকায় প্রকাশিত সংবাদের ব্যাখ্যা, বিশ্লেষণ, পর্যালোচনা এবং সমালোচনার ভিত্তিতে ‘করোনাকালীন মানবাধিকার পরিস্থিতি’ গবেষণা প্রতিবেদনটি তৈরি হয়েছে বলে জানিয়েছেন গবেষকরা।

গবেষণাটি করেন আনু মুহাম্মদ (শিক্ষক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়), শহিদুল আলম (আলোকচিত্রী), ফরিদা আক্তার (নারী অধিকার আন্দোলন কর্মী), জ্যোতির্ময় বড়ুয়া (আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট), রুশাদ ফরিদী (সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), সাইদিয়া গুলরুখ (গবেষক ও সাংবাদিক) ও রেজাউর রহমান লেনিন (গবেষক ও মানবাধিকার কর্মী)।

গবেষণা প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে প্রথম কভিড-১৯ রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। এই মহামারী প্রতিরোধের প্রস্তুতিতে অন্তত দুই মাস সময় পেলেও এই সময়টাতে সরকার যথাযথ সাড়া দেয়নি এবং প্রস্তুতি নিতে ব্যর্থ হয়েছে।

করোনা পরিস্থিতিতে দেশের স্বাস্থ্য, কৃষি, মানবাধিকারসহ বিভিন্ন খাতের অব্যবস্থাপনার চিত্র তুলে ধরা হয়েছে এই গবেষণাপত্রে।

দেশের স্থল-জল-বিমান বন্দরগুলোতে চলাচলের ক্ষেত্রে নূন্যতম সতর্কতামূলক ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে কালক্ষেপণ করা হয়েছে বলেও এতে অভিযোগ করা হয়।

অপ্রতুল চিকিৎসা ব্যবস্থা

গবেষণা প্রতিবেদনে আক্রান্তদের চিকিৎসা ব্যবস্থা অপ্রতুল বলে সমালোচনা করা হয়েছে। এতে বলা হয়, স্বাস্থ্যমন্ত্রীর দেয়া সর্বশেষ তথ্য অনুসারে, এই মুহূর্তে শুধু করোনার জন্য নিবেদিত আইসিইউ প্রস্তুত রাখা আছে ১০০ থেকে ১৫০টি। গবেষকেরা বলছেন, সংক্রমণের চতুর্থ পর্যায়ে আক্রান্তদের চিকিৎসা সেবা দেয়ার জন্য যা যথেষ্ট নয়।

স্বাস্থ্যসেবায় নিয়োজিত ব্যক্তিদের জন্য যথাসময়ে পারসোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই) সরবরাহ করা হয়নি বলেও এতে জানানো হয়।

গবেষণায়পত্রে বলা হয়েছে, মার্চের ৮ তারিখ থেকে ১০ এপ্রিল পর্যন্ত কোভিড-১৯ এর লক্ষণ নিয়ে অন্তত ১৩০ জন মারা গেছে। এই মৃত্যুগুলোকে ‘নিউমোনিয়া’, ‘সাধারণ জ্বর’ ও শ্বাসকষ্ট’, কিংবা ‘হার্ট অ্যাটাক’ বলা হয়েছে। এমনকি হাসপাতালে ঘুরে ঘুরে বিনা চিকিৎসায় মারা যাওয়ার নজিরও আছে।

করোনা পরীক্ষা নিয়ে টাল বাহানা

গবেষকেরা বলেন, করোনা নির্ণয় পরীক্ষা নিয়ে টাল বাহানা করা হয়েছে। শুরু থেকেই রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এর ১ হাজার পরীক্ষার সক্ষমতা থাকলেও তা করা হয়নি উল্লেখ করে এতে বলা হয়, ১০ এপ্রিল পর্যন্ত ৮৩১৩ জনের কোভিড-১৯ শনাক্তকরণ পরীক্ষা করা হয়েছে।

পরীক্ষার পুরো বিষয়টি সরকার শুরু থেকেই নিয়ন্ত্রণ করে রেখেছে, এমনকি সরকারি অন্য সংস্থাকে দায়িত্ব দেয়ার ক্ষেত্রে গড়িমসি করার অভিযোগ করেছেন গবেষকরা। গণস্বাস্থ্যকেন্দ্রের স্বল্প খরচের টেস্ট কিট তৈরিতে বাধা সৃষ্টি করা হয়েছে বলে উঠে এসেছে গবেষণায়।

বলা হয়, গণস্বাস্থ্যের কিট তৈরিতে বাধা দেয়া হলেও, বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন ছাড়া সরকারি দলের নেতারা অবৈধভাবে চীন থেকে অনির্ভরযোগ্য টেস্টিং কিট আমদানি করে বিভিন্ন হাসপাতালে সরবরাহ করেছেন।

কৃষিখাতে দুর্যোগের আশঙ্কা

সারাদেশে প্রায় লকডাউন পরিস্থিতিতে কৃষিখাত ভয়ংকর দুর্যোগের মধ্যে পড়তে যাচ্ছে উল্লেখ করে গবেষণায় বাংলাদেশে খাদ্যের অভাব ঘটবে বলে আশঙ্কা জানানো হয়।  এতে বলা হয়েছে, ঘরবন্দি মানুষ কিভাবে খাদ্য পাবে কিংবা কিনবে তার কোন সুনির্দিষ্ট পরিকল্পনা নাই।

গবেষণা প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী, গত ৫ এপ্রিল ৭২,৭৫০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন, কিন্তু কৃষি ও কৃষকের জন্য আলাদা করে কোন প্রণোদনার ব্যবস্থা নেই। বিষয়টি নিয়ে সমালোচনার মুখে, অনেক দেরিতে হলেও, ১২ এপ্রিল কৃষি ও কৃষকের জন্য পাঁচ হাজার কোটি টাকার ‘প্রণোদনা তহবিল’ করার ঘোষণা দেয়া হয় উল্লেখ করে গবেষণায় প্রশ্ন তোলা হয়েছে যে, এটি আসলে কতটা প্রণোদনা আর কতটা ঋণ এবং তার কত অংশ আসলে কৃষকরা পাবেন?

অমানবিক অবহেলার শিকার শ্রমিকেরা

করোনা পরিস্থিতিতে সাধারণ ছুটির মধ্যে গার্মেন্টস, চা শ্রমিকসহ বিভিন্ন খাতে শ্রমিকদের দিয়ে কাজ করানো হয়েছে বলে অভিযোগ তোলা হয় এই গবেষণায়।

পোশাক শ্রমিকদের নিয়ে সরকার এবং মালিকেরা মিলে ‘পিংপং’ বলের মতো একবার ঢাকা থেকে বাইরে ও পরে বাইরে থেকে ঢাকাতে ছুঁড়ে ফেলার যে দৃষ্টান্ত রেখেছে তা ‘অমানবিক ও নিষ্ঠুর’ ছিল বলে গবেষণায় বলা হয়েছে।

মানবিক সহায়তা তছরুপ

করোনার সময়ে মানবিক সহায়তা তছরুপ, ক্ষমতার অপব্যবহার এবং এ প্রক্রিয়াতে স্বচ্ছতা নেই উল্লেখ করে গবেষণায় বলা হয়েছে, ৬৪ জেলায় সরকার চার দফায় ৬৫ হাজার ৯০০ মেট্রিক টন চাল এবং ২৫ কোটি ৩০ লাখ টাকা এবং শিশুখাদ্যের জন্য তিন কোটি ১৪ লাখ টাকা বরাদ্দ দিয়েছে কিন্তু এগুলো কোথায় কীভাবে খরচ হচ্ছে তা নিয়ে কোন সরকারি ঘোষণা নেই।

সহায়তা নিয়ে দুর্নীতিকারীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর শাস্তির হুঁশিয়ারী সত্ত্বেও বিভিন্ন জেলায় চাল চুরি, ত্রাণ দেয়ার ছবি তুলে আবার ত্রাণ কেড়ে নেয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনার সাথে জড়িত প্রায় সবাই ক্ষমতাসীন দলের সদস্য বলেও গবেষণায় উঠে এসেছে।

সংক্রমণ মোকাবিলায় যেসব আইনের প্রয়োগ করা হয়েছে তার অধিকাংশই কোন সুনির্দিষ্ট আইনের মধ্যে পড়ে না বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।

এতে আরো বলা হয়েছে, করোনা সংক্রমণের শুরু থেকেই ‘তথ্য প্রবাহ রোধ করার উদ্দেশ্যে চিন্তা, বিবেক, ও মত প্রকাশের স্বাধীনতার ওপর বাংলাদেশ সরকার আঘাত করছে’।

এছাড়া রোহিঙ্গা জনগোষ্ঠির সুরক্ষা এবং পাহাড়ে হাম পরিস্থিতির বিষয়েও উদ্বেগ জানানো হয় এ গবেষণা প্রতিবেদনে।

সুত্র: ডেইলি স্টার

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
জাতির উদ্দেশে যা বললেন প্রধানমন্ত্রী (সম্পূর্ণ ভাষণ)
পরবর্তী পোস্ট
চেয়ারম্যান হারুন ও ৯ গ্রামপুলিশের ওপর হামলা, এ দায় মোস্তাকিমের

রিলেটেড পোস্ট

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা...

মে ৪, ২০২৬

দুই দিন ধরে হাতিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

মে ১, ২০২৬

মে দিবস: শিকাগো থেকে ঢাকা- শ্রমের মর্যাদা ও...

এপ্রিল ৩০, ২০২৬

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু

এপ্রিল ২৮, ২০২৬

সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা 

এপ্রিল ২৬, ২০২৬

আশাশুনিতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন

এপ্রিল ২৬, ২০২৬

বাংলালিংকের ১২তম ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা

এপ্রিল ২৫, ২০২৬

আশাশুনি সদরে সমুদ্রে মাছধরা জেলেদের খাদ্য সহায়তা বিতরণ

এপ্রিল ২২, ২০২৬

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর দ্বাদশবারের মতো পৃষ্ঠপোষক বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

এপ্রিল ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting